তিব্বতী বৌদ্ধধর্ম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(তিব্বতি বৌদ্ধধর্ম থেকে ঘুরে এসেছে)
বৌদ্ধধর্মের নিংমা ধারার প্রবর্তক গুরু পদ্মসম্ভব। চিত্রে তাঁর উন্মীলিত নেত্রদ্বয় বিশেষ একপ্রকার ধ্যানের অন্যতম বৈশিষ্ট্য[১]

বৌদ্ধধর্ম

Dharma Wheel.svg

ইতিহাস

বৌদ্ধধর্ম সম্মেলন

মুখ্য চরিত্রাবলি

শাক্যমুনি বুদ্ধ
শিষ্যগণ

বিশ্বাস ও অনুশীলন

চতুরার্থ সত্য
অষ্টাঙ্গিক মার্গ
প্রতীত্যসমুৎপাদ
সংসারপরিনির্বাণ
স্কন্ধ
কর্মজন্মান্তর

ধর্মচর্চা এবং বোধিলাভ

দেশানুসারে বৌদ্ধধর্মএবং অঞ্চলসমূহ

বৌদ্ধধর্মের শাখাসমূহ

থেরবাদমহাযান
বজ্রযান

ধর্মগ্রন্থ

ত্রিপিটকজাতক

অন্যান্য বিষয়সমূহ

তুলনামূলক পাঠ
সাংস্কৃতিক উপাদান

তিব্বতি বৌদ্ধধর্ম হল হিমালয়ের কোলে অবস্থিত বিশেষ কিছু অঞ্চলে চর্চিত বৌদ্ধধর্ম যা তার নিজস্ব বৈশিষ্ট্যে এক স্বতন্ত্র রূপ লাভ করেছে। মূলত তিব্বত, ভুটান, ভারতের সিকিম, লাদাখ উপত্যকা, তাওয়াং, মঙ্গোলিয়া, রাশিয়া, এবং উত্তর-পূর্ব চিনের কিছু অংশের অধিবাসীগণ অনুশীলন করে থাকে তিব্বতি বৌদ্ধধর্ম। তিব্বতি বৌদ্ধধর্মে বিবিধ প্রকারের ধারা এবং মতবাদের অস্তিত্ব থাকলেও এটি মূখ্যত চার ধারায় বিভক্ত, যথা, নিংমা, কাগিয়ু, গেলুগ এবং সাক্য। বৌদ্ধধর্মের এই সকল ধারাই তিনটি মূল শাখা মহাযান, হীনযান এবং বজ্রযানের শিক্ষার আদর্শ বহন করে চলেছে। যদিও গেলুগ ধারার মত কোন কোন মতানুসারে বজ্রযান মহাযানেরই একটি অবিচ্ছেদ্য অঙ্গ।

পাদটীকা [সম্পাদনা]

  1. Wallace, 1999: 183