একাডেমি পুরস্কার (সেরা পরিচালক)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
সেরা পরিচালকের জন্য একাডেমি পুরস্কার একাডেমি পুরস্কারগুলোর একটি যা প্রতি বছর চলচ্চিত্র শিল্পে কর্মরত চলচ্চিত্র পরিচালকদের মধ্যে বিজয়ীদের দেয়া হয়। পুরস্কারটি প্রদান করে মার্কিন চলচ্চিত্র প্রতিষ্ঠান একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস। এই পুরস্কারের মনোনয়ন প্রদান করে একাডমির পরিচালনা পর্ষদের সদস্যরা কিন্তু চূড়ান্ত বিজয়ী নির্বাচন করে একাডেমির সকল সদস্যরা মিলে। এই পুরস্কারের প্রচলনের পর এখন পর্যন্ত মোট ৭৯টি সেরা পরিচালকের জন্য অস্কারের মধ্যে ৫৮টি চলচ্চিত্র সেরা চিত্র হিসেবেও অস্কার পেয়েছে।
বিশেষ পরিসংখ্যান [সম্পাদনা]
| বিষয়শ্রেণী | নাম | বিশেষ অর্জন | বছর | মন্তব্য |
|---|---|---|---|---|
| সর্বোচ্চ পুরস্কার | জন ফোর্ড | ৪টি | ১৯৫২ | ৫টি মনোনয়ন থেকে |
| সর্বোচ্চ মনোনয়ন | উইলিয়াম ওয়াইলার | ১২টি | ১৯৬৫ | ৩টি পুরস্কার পেয়েছেন |
| প্রবীণতম বিজয়ী | ক্লিন্ট ইস্টউড | ৭৪ বছর বয়স | ২০০৪ | মিলিয়ন ডলার বেবি |
| প্রবীণতম মনোনয়নপ্রাপ্ত | জন হিউজটন | ৭৯ বছর বয়স | ১৯৮৫ | প্রিজি'স অনার |
| নবীনতম বিজয়ী | নরমান টাউরগ | ৩২ বছর বয়স | ১৯৩০/৩১ | স্কিপি |
| নবীনতম মনোনয়নপ্রাপ্ত | জন সিংগলটন | ২৪ বছর বয়স | ১৯৯১ | বয়েজ এন দ্য হুড |
বিজয়ী পরিচালক এবং চলচ্চিত্রসমূহের তালিকা [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
- Oscars.org (official Academy site)
- Oscar.com (official ceremony promotional site)
- The Academy Awards Database (official site)