অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (১৯৩০-এর চলচ্চিত্র)
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (ইংরেজি ভাষায়: All Quiet on the Western Front) লুইস মাইলস্টোন পরিচালিত যুদ্ধবিরোধী চলচ্চিত্র যা ১৯৩০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। এরিক মারিয়া রেমার্ক এর উপন্যাস Im Westen nichts Neues (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট) অবলম্বনে এই সিনেমা নির্মীত হয়েছে। চরিত্রায়ন অবশ্য মার্কিন অভিনেতারাই করেছেন। তাই প্রেক্ষিত জার্মান হলেও এই সিনেমার জার্মান যোদ্ধারা ইংরেজিতেই কথা বলেছেন।
এই সিনেমাকে প্রথম বিশ্বযুদ্ধের আদর্শ রূপায়ন হিসেবে বিবেচনা করা হয়। যুদ্ধের মূলধারাকে নিষ্ঠার সাথে অনুসরণ করার জন্যই এই সিনেমা ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। অ্যামেরিকান ফিল্ম ইনস্টিটিউট তাদের সর্বকালের সেরা ১০০ মার্কিন চলচ্চিত্রের তালিকায় এই একে ৫৪ নম্বরে স্থান দিয়েছিলো। অবশ্য ২০০৭ সালে নতুনভাবে প্রকাশিত তালিকা থেকে এটা বাদ পড়েছে। পরবর্তীতে ২০০৮ সালে এএফআই ১৫০০ চলচ্চিত্রমোদীর ভোটাভুটির ভিত্তিতে সেরা ১০টি জনরে সেরা ১০টি করে মার্কিন ক্লাসিক সিনেমার নাম প্রকাশ করে। এই তালিকায় সর্বকালের সেরা ১০টি মার্কিন এপিক সিনেমার তালিকায় অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট ৭ নম্বরে স্থান পেয়েছে। ১৯৯০ সালে ইউনাইটেড স্টেট্স লাইব্রেরি অফ কংগ্রেস তাদের জাতীয় ফিল্ম রেজিস্ট্রিতে একে অন্তর্ভুক্ত করেছে। মুক্তির সময়ও এই সিনেমা প্রশংসিত হয়েছিলো। সেরা ছবি এবং সেরা পরিচালকের একাডেমি পুরস্কার অর্জনই তার প্রমাণ।
[সম্পাদনা] বহিঃসংযোগ
- All Quiet on the Western Front — ইন্টারনেট মুভি ডেটাবেজ
- 2 Speeches from the film in Text, Audio, Video from AmericanRhetoric.com