অ্যাভাটার (২০০৯-এর চলচ্চিত্র)
| অ্যাভাটার | |
|---|---|
প্রেক্ষাগৃহ পোস্টার |
|
| পরিচালিত হয়েছে | জেমস ক্যামেরন |
| প্রযোজক | জেমস ক্যামেরন জন লান্ডাউ |
| লেখক | জেমস ক্যামেরন |
| অভিনয়ে | স্যাম ওয়ার্থিংটন জো সালডানা স্টিফেন লাং সিগুর্নি উইভার মিশেল রড্রিগেজ জিওভান্নি রিবিসি |
| সঙ্গীত | জেমস হোমার |
| চলচ্চিত্রায়ন | মাউরো ফিওরে |
| সম্পাদনা | জেমস ক্যামেরন জন রেফুয়া স্টিফেন ই. রিভকিন |
| চিত্রশালা | লাইটস্টোন এন্টারটেইনমেন্ট ডুন এন্টারটেইনমেন্ট ইনজিনিয়াস ফিল্ম পার্টনার্স |
| পরিবেষণা | টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স |
| মুক্তিপ্রাপ্ত তারিখ | ডিসেম্বর ১০, ২০০৯ (লন্ডন প্রিমিয়ার) ডিসেম্বর ১৮, ২০০৯ (যুক্তরাষ্ট্র) |
| সময় | ১৬২ মিনিট[১] |
| দেশ | |
| ভাষা | ইংরেজি |
| বাজেট | $২৩.৭ কোটি |
| বক্স অফিস | $২৭২,৩২,৯৪,৩৫৭[২][৩] |
অ্যাভাটার (ইংরেজি: Avatar) ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সায়েন্স ফিকশান ছবি। প্রখ্যাত চিত্রপরিচালক জেমস ক্যামেরন ছবিটি রচনা ও পরিচালনা করেছেন। এ ছবির মুখ্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন স্যাম ওয়ার্থিংটন, জো সালডানা, স্টিফেন লাং, মিশেল রড্রিগেজ, জোয়েল ডেভিড মুর, জিওভান্নি রিবিসি এবং সিগুর্নি উইভার৷ ছবির পটভূমি ২২শত শতাব্দীর মধ্যভাগ, যখন মানুষ আলফা সেনটাউরি তারকামন্ডলের একটি গ্যাসিয় গ্রহের মনুষ্যবসতউপযোগী উর্বর উপগ্রহ প্যানডোরায় আনঅবটেনিয়াম নামক একটি মূল্যবান খনিজ আহরণের জন্য খননকাজ শুরু করে ৷ খনিজ উপনিবেশ এলাকার ক্রমাগত সম্প্রসারণের ফলে এ উপগ্রহের স্থানীয় অধিবাসী নাভিদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে; প্যানডোরা উপগ্রহের আদিবাসী এই নাভিরা অনেকটা মানুষের মত দেখতে ৷ প্যানডোরার এই আদিবাসীদের সাথে যোগাযোগের জন একদল গবেষক জেনেজিক্যালি ইঞ্জিনিয়ারড নাভি ও মানুষের সংকর দেহ ব্যবহার করেন যা এই চলচ্চিত্রের নাম ৷
সংক্ষিপ্তসার[সম্পাদনা]
অ্যাভাটার চলচ্ছিত্রটির পটভুমি তৈরি হয়েছে একদল লোভী মানুষ আর নিরীহ প্যানডোরাবাসির মধে এক অসম আর সাহসি যুদ্ধ নিয়ে। কাহিনীর সুত্রপাত ১৯৫৪ সালে, যখন আর, ডি, এ আনঅবটেনিয়ামের খোজে প্যানডোরা নামক পৃথিবীর মত এক গ্রহে গিয়ে হাজির হয়। যার আবহাওয়া মানুষেল নিশ্বাস নেবার উপযোগী নয়। এই গ্রহের অধিবাসীদের বলা হয় নাভি। নাভিরা তাদের গ্রহে খুব আনন্দেই বসবাস করছিল যতদিন পর্যন্ত না মানুষের অসাধু ইচ্ছা প্রকাশিত না হয়। নাভিদের পরিবেশ সম্পর্কে ভালোভাবে জানার জন্য বিজ্ঞানীরা নাভিদের মত দেখতে কিছু দেহ তৈরি করলেন, যাকিনা যন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "BBFC rating and classification details for Avatar"। December 8, 2009। সংগৃহীত December 8, 2009।
- ↑ "Avatar (2009) – Box Office Mojo"। Box Office Mojo। Internet Movie Database। সংগৃহীত April 12, 2010।
- ↑ "Avatar"। The-Numbers। Nash Information Services। সংগৃহীত May 3, 2010।
বহিঃসংযোগ[সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: অ্যাভাটার (২০০৯-এর চলচ্চিত্র) |