রন হাওয়ার্ড
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। অনুগ্রহপূর্বক নির্ভরযোগ্য উৎস সংযুক্ত করে সাহায্য করুন। জীবিত ব্যক্তির ক্ষেত্রে বিতর্কিত হতে পারে এমন উৎসবিহীন অথবা অপার্যপ্তভাবে উৎসবিহীন উপাদান, বিশেষভাবে যদি সম্ভাব্য কুৎসাপূর্ণ বা ক্ষতিকর হিসেবে গণ্য হয় তবে তা অচিরেই অপসারণ করা হবে। (উৎস খুঁজুন: রন হাওয়ার্ড – সংবাদ, বই, গবেষণাপত্র) |
| রন হাওয়ার্ড | |
|---|---|
| জন্ম | রোনাল্ড উইলিয়াম হাওয়ার্ড |
| সঙ্গী | চেরিল এইলি (১৯৭৫-) |
| সন্তান | ৪ |
| পিতা-মাতা | জিন এবং রেন্স হাওয়ার্ড |
| পুরস্কার | Saturn Award for Best Direction 1985 Cocoon |
রোনাল্ড উইলিয়াম হাওয়ার্ড (ইংরেজি ভাষায়: Ronald William Howard) (জন্ম: ১লা মার্চ, ১৯৫৪) সনামখ্যাত মার্কিন চলচ্চিত্র অভিনেতা, একাডেমি পুরস্কার বিজয়ী চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক। সিটকম, চলচ্চিত্র এবং টেলিভিশন সর্বত্রই তিনি কাজ করেছেন। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত আ বিউটিফুল মাইন্ড চলচ্চিত্র পরিচালনা এবং প্রযোজনার জন্য তিনি সবচেয়ে বেশী পরিচিত। এই চলচ্চিত্রটি আটটি ক্ষেত্রে একাডেমি পুরস্কার মনোনয়ন লাভ করেছিল এবং সেরা পরিচালক ও সেরা চিত্র এই দুটি ক্ষেত্রেই একাডেমি পুরস্কার জিতেছিলো। এছাড়া ২০০৬ সালে তিনি দ্য দা ভিঞ্চি কোড চলচ্চিত্রটি পরিচালনা করেন।