দ্য পিয়ানিস্ট (২০০২-এর চলচ্চিত্র)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য পিয়ানিস্ট রোমান পোলানস্কি পরিচালিত একাডেমি পুরস্কার বিজয়ী চলচ্চিত্র। পোল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের যৌথ প্রযোজনায় নির্মীত এই ছবিটি ২০০২ সালে মুক্তি পেয়েছিল। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যাড্রিয়েন ব্রডি। পোল্যান্ডের ইহুদি পিয়ানো বাদক Władysław Szpilman এর একই নামের আত্মজীবনী গ্রন্থ থেকে ছবিটি করা হয়েছে।
দ্য পিয়ানিস্ট কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার তথা পাম দোর অর্জন করে। এছাড়া তিনটি ক্ষেত্রে একাডেমি পুরস্কার অর্জন করে: সেরা অবিনেতা, সেরা পরিচালক এবং সেরা অভিযোজিত চিত্রনাট্য। ফ্রান্সের সেজার পুরস্কার লাভ করে তিনটি ক্ষেত্রে: সেরা পরিচালক, সেরা অভিনেতা ও সেরা চলচ্চিত্র। অ্যাড্রিয়েন ব্রডি একমাত্র মার্কিন চলচ্চিত্র অভিনেতা যিনি সেজার পুরস্কার জিতেছেন।
[সম্পাদনা] প্রাপ্ত পুরস্কারসমূহ
- একাডেমি পুরস্কার, সেরা অভিনেতা - অড্রিয়েন ব্রডি
- একাডেমি পুরস্কার, সেরা পরিচালক - রোমান পোলানস্কি
- একাডেমি পুরস্কার, অভিযোজিত চিত্রনাট্য - রোনাল্ড হারউড
- পাম দোর
- বাফটা পুরস্কার, সেরা চলচ্চিত্র
- বাফটা পুরস্কার, সেরা পরিচালক - রোমান পোলানস্কি
- সেজার পুরস্কার, সেরা অভিনেতা
- সেজার পুরস্কার, সেরা পরিচালক
- সেজার পুরস্কার, সেরা চলচ্চিত্র
- সেজার পুরস্কার, চলচ্চিত্রের জন্য রচিত সেরা সঙ্গীত
- সেজার পুরস্কার, সেরা চিত্রগ্রহণ
- সেজার পুরস্কার, সেরা নির্মাণ ডিজাইন
- সেজার পুরস্কার, সেরা শব্দগ্রহণ
- গয়া অ্যাওয়ার্ড, সেরা ইউরোপীয় চলচ্চিত্র
[সম্পাদনা] বহিঃসংযোগ
- Official website
- The Pianist — ইন্টারনেট মুভি ডেটাবেজ
- The Pianist at Rotten Tomatoes
- Władysław Szpilman information and biography
- United States Holocaust Memorial Museum - Szpilman's Warsaw: The History behind The Pianist