ক্র্যাশ (২০০৪-এর চলচ্চিত্র)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
ক্র্যাশ (ইংরেজি ভাষায়: Crash) পল হ্যাগিস পরিচালিত চলচ্চিত্র। ২০০৪ সালের সেপ্টেম্বরে টরন্টো চলচ্চিত্র উৎসবে এর প্রিমিয়ার প্রদর্শিত হয় এবং ২০০৫ সালে আন্তর্জাতিকভাবে মুক্তি পায়। লস এঞ্জেলেস শহরে বর্ণবাদ ও সামাজিক অস্থিরতাকে কেন্দ্র করে এর কাহিনী গড়ে উঠেছে। ১৯৯১ সালে উইলশায়ার বুলভার্দে একটি ভিডিওর দোকানের সামনে থেকে হ্যাগিসের পোর্শে গাড়ি ছিনতাই হয়েছিল। নিজের জীবনের এই ঘটনা থেকে অণুপ্রাণিত হয়েই তিনি ছবিটির কাহিনী তৈরি করেছেন।