আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপ
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপ একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা, যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি কর্তৃক আয়োজন করা হয়। মূলতঃ র্যাংকিং পদ্ধতির মাধ্যমে দলগত পর্যায়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপ নির্ধারিত হয়। ১০টি টেস্ট ক্রিকেট খেলুড়ে দেশ (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যাণ্ড, ওয়েস্ট ইণ্ডিজ, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যাণ্ড) এতে অংশ নেয়। প্রতিযোগিতাটির মাধ্যমে সাধারণ র্যাংকিং পদ্ধতির ধারণা জন্মানো হয় যাতে নিয়মিত টেস্ট ক্রিকেটের সময় নির্দেশিকা অনুসারে দলগুলো একে-অপরের সাথে খেলে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। তবে নিজ মাঠ বা প্রতিপক্ষের মাঠে খেলার ফলে র্যাংকিংয়ে বাড়তি সুবিধা পাওয়া যায় না।
প্রতিটি টেস্ট সিরিজ শেষে দু’দলই গাণিতিক সূত্রের মাধ্যমে পয়েন্ট অর্জন করে থাকে। প্রতিটি দলের সর্বমোট পয়েন্টকে সর্বমোট খেলা দিয়ে বিভাজন করা হয়, যা রেটিং নামে পরিচিত। এবং টেস্ট খেলুড়ে দেশগুলোর নাম রেটিং অনুযায়ী সাজানো থাকে।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] চ্যাম্পিয়নশীপ নির্ধারণে সমীকরণ
র্যাংকিংয়ে নিম্নলিখিত সমীকরণগুলো প্রয়োগ করা হয়ঃ
- প্রতিটি দলের রানকে পয়েন্টভিত্তিতে তাদের খেলার ফলাফলে প্রাধান্য পাবে।
- প্রতিটি দলের রেটিং হবে মোট পয়েন্টকে মোট খেলা ও সিরিজের খেলা দিয়ে ভাগ করে।
- একটি সিরিজে কমপক্ষে দু’টি টেস্ট ম্যাচ থাকতে হবে।
- একটি সিরিজের ফলাফল তিন বছর পর্যন্ত গণনা করা হবে।
- সিরিজ যদি দুই বছর পূর্বেকার হয়, তাহলে এর গুরুত্ব হবে অর্ধেক এবং সাম্প্রতিক খেলাগুলোর মর্যাদা হবে সর্বাধিক।
- নির্দিষ্ট একটি সিরিজের দলের রেটিং তৈরীর জন্য যা প্রয়োজনঃ
- সিরিজের ফলাফল
- প্রতিটি জয়ে ১ পয়েন্ট
- ড্রয়ে অর্ধ-পয়েন্ট
- সিরিজ জয়ী হলে অতিরিক্ত ১ পয়েন্ট
- সিরিজ ড্র হলে অতিরিক্ত অর্ধ-পয়েন্ট
- সিরিজের ফলাফলকে প্রকৃত রেটিং পয়েন্টে রূপান্তরকরণ
- সিরিজের ফলাফল
[সম্পাদনা] টেস্ট র্যাঙ্কিং
| অবস্থান | দলের নাম | ম্যাচের সংখ্যা | পয়েন্ট সংখ্যা | রেটিং |
| ১ | ৩৭ | ৪৬৩৪ | ১২৫ | |
| ২ | ২১ | ২৪৬৯ | ১১৮ | |
| ৩ | ৩৭ | ৪৩৩৬ | ১১৭ | |
| ৪ | ২৩ | ২৪৮৬ | ১০৮ | |
| ৫ | ২৭ | ২৬৯২ | ১০০ | |
| ৬ | ২৩ | ২১৩২ | ৯৩ | |
| ৭ | ২৩ | ২০৩৯ | ৮৯ | |
| ৮ | ১৯ | ১৪৮৫ | ৭৮ | |
| ৯ | ১২ | ৯৪ | ৮ | |
|
সর্বশেষ হালনাগাদকরণ: (২৩ আগস্ট, ২০১১ইং তারিখ পর্যন্ত)[১] |
||||
লক্ষণীয় যে, জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দল বর্তমানে র্যাংকিংয়ের তালিকায় নেই। অপর্যাপ্ত টেস্ট ক্রিকেট খেলায় অংশগ্রহণই এর মূল কারণ। দলটির ৬৩ পয়েন্ট এবং রেটিং ৬৩ রয়েছে।
[সম্পাদনা] র্যাংকিংয়ে শীর্ষস্থানের ইতিহাস
জুন, ২০০৩ সাল থেকে আইসিসি প্রতি মাসের শেষে টেস্ট রেটিং নির্ধারণ করে থাকে। সর্বোচ্চ রেটিংয়ে আরোহণকারী দলটি ঐদিন থেকে পুরো মাসব্যাপী শীর্ষে থাকে। শীর্ষস্থানে অধিষ্ঠিত দলগুলোর অবস্থান ধারাবাহিকভাবে মাসভিত্তিক দেখানো হলোঃ
| দলের নাম | শুরু | শেষ | সর্বমোট মাস | সর্বোচ্চ রেটিং |
| জুন, ২০০৩ | জুলাই, ২০০৯ | ৭৪ | ১৪৩ | |
| আগস্ট, ২০০৯ | নভেম্বর, ২০০৯ | ৪ | ১২২ | |
| ডিসেম্বর, ২০০৯ | জুলাই, ২০১১ | ২০ | ১৩০ | |
| আগস্ট, ২০১১ | চলমান | - | ১২৫ |
আইসিসি আনুষ্ঠানিকভাবে ২০০৩ সালে র্যাংকিং ব্যবস্থার প্রবর্তন করে। অস্ট্রেলিয়া এতে একচ্ছত্র প্রাধান্য বিস্তার করেছে। ২০০৯ সালে থেকে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, শ্রীলঙ্কা এবং ইংল্যাণ্ড দলগুলো শীর্ষস্থানীয় ৫টি দলের মর্যাদা পেয়েছে। অবশ্য ইংল্যাণ্ড জাতীয় ক্রিকেট দল ২২ আগস্ট, ২০১১ইং তারিখে প্রকাশিত বর্তমান র্যাংকিংয়ে প্রথমবারের মতো শীর্ষস্থানের মর্যাদা পেয়েছে।
[সম্পাদনা] টুর্ণামেন্টের ধরণ
ক্রিকেট বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস্ ট্রফি, আইসিসি ওয়ার্ল্ড টুয়েন্টি২০ এবং আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপের আদলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল টেস্ট চ্যাম্পিয়নশীপ টুর্ণামেন্টের আয়োজন করবে।
আইসিসি প্রধান নির্বাহী হারুন লরগাত প্রতি চার বছর পর পর সেরা চারটি ক্রিকেট দলকে নিয়ে সেমি-ফাইনাল এবং ফাইনাল খেলা আয়োজনের প্রস্তাবনা দিয়েছেন। খেলাধূলার সময়সীমা সবচেয়ে বড় আকারের হওয়ায় এ ধরণের ব্যবস্থা রাখা হয়। ২০১৩ সালে চ্যাম্পিয়নস্ ট্রফি প্রতিযোগিতাটি ইংল্যাণ্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে।[২][৩]
[সম্পাদনা] আরও দেখুন
- ক্রিকেট
- টেস্ট ক্রিকেট
- টেস্ট ক্রিকেট রেকর্ড
- ক্রিকেট বিশ্বকাপ
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক
[সম্পাদনা] বহিঃসংযোগ
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ আইসিসি ক্রিকেটঃ ইয়াহু.নেট - ২২ আগস্ট, ২০১১
- ↑ ICC news: Lorgat hints at Test championship in 2013 | Cricket News | Cricinfo ICC Site. প্রকাশক: ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci-icc/content/story/467606.html। সংগৃহীত হয়েছে: 2011-08-15.
- ↑ ICC news: ICC could use 'timeless' Test for World Championship final | Cricket News | Cricinfo ICC Site. প্রকাশক: ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci-icc/content/current/story/523745.html। সংগৃহীত হয়েছে: 2011-08-15.