ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
| আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | |
|---|---|
আইসিসি’র দাপ্তরিক লোগো |
|
| নীতিবাক্য | বৃহৎ খেলা, বৃহৎ উদ্যম |
| গঠন | ১৫ জুন, ১৯০৯ |
| সদর দপ্তর | দুবাই, সংযুক্ত আরব আমিরাত |
| সদস্যপদ | ১০৬টি সদস্যভূক্ত দেশ |
| সভাপতি | অ্যালান আইজ্যাক |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি (ইংরেজি: International Cricket Council) ক্রিকেটের আন্তর্জাতিক পর্যায়ের সর্বোচ্চ ক্রিকেট পরিচালনা পর্ষদ।
১৫ জুন, ১৯০৯ সালে ইংল্যান্ডের লর্ডসে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।[১] তখন এর নাম ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। প্রতিষ্ঠাকালীন এর সদস্য ছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। শুরুতে কেবলমাত্র কমনওয়েলথভূক্ত দেশসমূহই এত যুক্ত হতে পারতো।[২] পরবর্তীতে এতে যোগ দেয় ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তান ক্রিকেট দল।
১৯৬৫ সালে নাম পরিবর্তিত হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স নামকরণ করা হয়। পূর্বে কেবলমাত্র টেস্টখেলুড়ে দেশগুলোই এর অন্তর্ভুক্ত ছিল। এসময় থেকে এসব দেশের বাইরে অন্য দেশকেও আইসিসি'র সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা শুরু হয়।
১৯৮৯ সালে আবারো এর নাম পরিবর্তন করা হয়। এবার নামকরণ করা হয় 'ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল' যা অদ্যাবধি প্রচলিত।
পরিচ্ছেদসমূহ |
পরিচালনা পর্ষদ [সম্পাদনা]
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি অ্যালান আইজ্যাক আইসিসি’র বর্তমান প্রেসিডেন্ট হিসেবে আসীন রয়েছেন। তিনি বিসিসিআইয়ের সাবেক সভাপতি শারদ পাওয়ারের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।[৩] বর্তমান সিইও ডেভিড রিচার্ডসন, হারুন লরগাতের স্থলাভিষিক্ত হন।[৪]
সদস্য [সম্পাদনা]
- মূল নিবন্ধ: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্যদের তালিকা
আইসিসি তিন স্তরবিশিষ্ট সদস্যের ব্যবস্থা রেখেছে। পূর্ণাঙ্গ সদস্যভূক্ত দশটি ক্রিকেট পরিচালনা বোর্ডের দলগুলো আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট খেলায় অংশগ্রহণের অধিকারী। সহযোগী সদস্যভূক্ত ৩৬টি ক্রিকেট পরিচালনা বোর্ডের স্থায়ী প্রতিষ্ঠান রয়েছে ও ক্রিকেট খেলা আয়োজন করে থাকে; কিন্তু তারা পূর্ণ সদস্যের পর্যায়ে পড়ে না। এছাড়াও আইসিসি স্বীকৃত ৬০টি ক্রিকেট পরিচালনা বোর্ড আছে যারা ক্রিকেটের আইন অনুসারে ক্রিকেট খেলায় অংশ নিয়ে থাকে।
আন্তর্জাতিক মহিলা ক্রিকেট কাউন্সিল [সম্পাদনা]
- মূল নিবন্ধ: আন্তর্জাতিক মহিলা ক্রিকেট কাউন্সিল
১৯৫৮ সালে মহিলাদের ক্রিকেট সংস্থারূপে আন্তর্জাতিক মহিলা ক্রিকেট কাউন্সিল গঠিত হয়। আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে মহিলাদের ক্রিকেটকে জনপ্রিয় করার লক্ষ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা - এই চারটি দেশের মধ্যেকার ক্রিকেট খেলা প্রচলিত ছিল।[৫] পরবর্তীতে ২০০৫ সালে আন্তর্জাতিক মহিলা ক্রিকেট কাউন্সিলকে আইসিসি'র সাথে একীভূত করা হয়। এরফলে একই ক্রীড়া সংস্থারূপে ক্রিকেটের মানোন্নয়নে সহযোগিতা ও পরিচালনা করা আরো সহজতর হয়।[৬]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "Role of the ICC - International Cricket Council". Retrieved 2008-05-14.
- ↑ "A brief history ...". Cricinfo. Retrieved 2008-05-02.
- ↑ "Alan Isaac". Retrieved 2012-06-29.
- ↑ International Sports Security Conference. [Profile of speakers at the conference "Haroon Lorgat"]. Profile of speakers at the conference. Retrieved 22 February 2012.
- ↑ "The History of the SA & Rhodesian Women's Cricket Association". St George's Park. Retrieved 2009-11-22.
- ↑ "Women's Cricket". International Cricket Council. Retrieved 2009-11-22.
|
|||||||||||||||||||||||||||||
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |