বিষয়বস্তুতে চলুন

দক্ষিণ এশীয় গেমস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(South Asian Games থেকে পুনর্নির্দেশিত)
দক্ষিণ এশীয় গেমস
সংক্ষেপেSAG
প্রথম আসরসেপ্টেম্বর, ১৯৮৪, কাঠমান্ডু, নেপাল
আবর্তন৪ বছর অন্তর
সর্বশেষ আসর১–১০ ডিসেম্বর ২০১৯ কাঠমান্ডু, পোখরাজনকপুর , নেপাল

দক্ষিণ এশীয় গেমস (ইংরেজি: South Asian Games, SA Games) চার-বার্ষিকভিত্তিতে প্রবর্তিত বহু-ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে দক্ষিণ এশিয়ার ক্রীড়াবিদগণ অংশগ্রহণ করে থাকেন। কিন্তু মাঝেমাঝেই এটি অনিয়মিতভাবে অনুষ্ঠিত হতে দেখা যায়। ১৯৮৩ সালে দক্ষিণ এশীয় ক্রীড়া সংস্থা গঠন করা হয়। সংস্থার নির্বাহী পরিচালনা পরিষদ কর্তৃক সর্বপ্রথম এ প্রতিযোগিতাটি ১৯৮৪ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়। ২০০৪ সাল পর্যন্ত এ প্রতিযোগিতার পূর্বেকার নাম ছিল দক্ষিণ এশীয় ফেডারেশন গেমস বা সাফ গেমস। এ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে ৮। সার্কভূক্ত নতুন সদস্য দেশ হিসেবে আফগানিস্তান এ পর্যন্ত দু'টি প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিষ্ঠাকালীন সময়ে বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তানশ্রীলঙ্কা একাদশ প্রতিযোগিতার সবগুলোতেই অংশগ্রহণ করেছে। প্রায়শঃই এ প্রতিযোগিতাকে অলিম্পিক গেমসের এশীয় সংস্করণ হিসেবে গণ্য করা হয়।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৮৪ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রথম দক্ষিণ এশীয় গেমস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র মোতাবেক প্রতি দুই বছর অন্তর নিয়মিতভাবে প্রতিযোগিতা আয়োজনের কথা থাকলেও মাঝে মাঝেই তা কক্ষচ্যুত হয়। এ সময় প্রতিযোগিতার নাম ছিল দক্ষিণ এশীয় ফেডারেশন গেমস বা সাফ গেমস। কিন্তু ২০০৪ সালে সংস্থার পরিচালনা পরিষদের ৩২তম সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আনুষ্ঠানিকভাবে ফেডারেশন শব্দটি বাদ দেয়া হয়। প্রতিযোগিতার গুরুত্ব ও দর্শক আকৃষ্টতার বিষয়টি চিন্তা করেই তা করা হয়েছিল।[]

প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ফুটবল খেলাটি দক্ষিণ এশীয় গেমসে অন্তর্ভুক্ত ছিল।[] বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ২০১০ সালের প্রতিযোগিতায় প্রথমবারের মতো প্রমিলা ফুটবল খেলা বিষয়টি স্থান পায়।[]

স্বাগতিক শহর

[সম্পাদনা]
সাল প্রতিযোগিতার বিবরণ স্বাগতিক শহর দেশ
১৯৮৪ ১ম কাঠমান্ডু নেপাল
নেপাল
১৯৮৫ ২য় ঢাকা বাংলাদেশ
বাংলাদেশ
১৯৮৭ ৩য় কলকাতা ভারত
ভারত
১৯৮৯ ৪র্থ ইসলামাবাদ পাকিস্তান
পাকিস্তান
১৯৯১ ৫ম কলম্বো শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা
১৯৯৩ ৬ষ্ঠ ঢাকা বাংলাদেশ
বাংলাদেশ
১৯৯৫ ৭ম মাদ্রাজ ভারত
ভারত
১৯৯৯ ৮ম কাঠমান্ডু নেপাল
নেপাল
২০০৪ ৯ম ইসলামাবাদ পাকিস্তান
পাকিস্তান
২০০৬ ১০ম কলম্বো শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা
২০১০ ১১শ ঢাকা বাংলাদেশ
বাংলাদেশ
২০১৬ ১২শ গুয়াহাটিশিলং ভারত
ভারত
২০১৯ ১৩শ কাঠমান্ডু, পোখরাজনকপুর নেপাল
নেপাল
২০২৭ ১৪শ লাহোর পাকিস্তান
পাকিস্তান

ক্রীড়া

[সম্পাদনা]

মোট পদক তালিকা

[সম্পাদনা]
ক্রম এনওসি স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
ভারত ভারত ১২৬৩ ৭৩৬ ৩৭৯ ২৩৭৮
পাকিস্তান পাকিস্তান ২৯৭ ৪২১ ৪৩২ ১১৫০
শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ২৫০ ৪৩৬ ৬৮১ ১৩৬৭
নেপাল নেপাল ১২৪ ১৮৬ ৩৮০ ৬৯০
বাংলাদেশ বাংলাদেশ ৮৬ ২১০ ৪৯৩ ৭৮৯
ভুটান ভুটান ২৩ ৬৬ ৯১
মালদ্বীপ মালদ্বীপ ১৩ ১৭
প্রাক্তন সদস্য
আফগানিস্তান আফগানিস্তান ২১ ২৮ ৭৯ ১২৮

SAOC ছেড়ে দিয়ে CAG এ যুক্ত হয়।


শীর্ষ স্থান

[সম্পাদনা]
দেশ ১ম স্থান ২য় স্থান ৩য় স্থান
 ভারত ১৩ বার - -
 পাকিস্তান - ৭ বার ৪ বার
 শ্রীলঙ্কা - ৪ বার ৭ বার
   নেপাল - ২ বার -
 বাংলাদেশ - - ২ বার

সম্পর্কিত গেমস

[সম্পাদনা]

দক্ষিণ এশীয় বীচ গেমস

[সম্পাদনা]
সাল প্রতিযোগিতার বিবরণ স্বাগতিক শহর দেশ
২০১১ ১ম হাম্বানতোতা শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা
২০১৩ ২য় মালে মালদ্বীপ
মালদ্বীপ

দক্ষিণ এশীয় শীতকালীন গেমস

[সম্পাদনা]
সাল প্রতিযোগিতার বিবরণ স্বাগতিক শহর দেশ
২০১১[] ১ম দেরাদুনঅলী ভারত
ভারত

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. It will be South Asian Games.Rediff news.April 2, 2004.
  2. South Asian Federation Games
  3. 11th South Asian Federation Games 2010 (Bangladesh)
  4. "South Asian Winter Games to have two opening and closing - Times Of India"। Timesofindia.indiatimes.com। ২৫ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১১

বহিঃসংযোগ

[সম্পাদনা]