বিষয়বস্তুতে চলুন

জাতীয় অলিম্পিক কমিটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাতীয় অলিম্পিক কমিটির অ্যাসোসিয়েশনের লোগো

জাতীয় অলিম্পিক কমিটি (ইংরেজি: National Olympic Committee) বা এনওসি হচ্ছে বৈশ্বিকভাবে অলিম্পিক আন্দোলনের সাথে সম্পৃক্ত জাতীয় পর্যায়ের সংস্থা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়ন্ত্রণাধীনে থেকে এ কমিটি অলিম্পিক ক্রীড়ায় খেলোয়াড়দের অংশগ্রহণ ও পরিচালনায় দায়বদ্ধ। ইচ্ছে করলে এ কমিটি ভবিষ্যতে নিজ দেশে অলিম্পিক গেমস আয়োজনের লক্ষ্যে স্বাগতিক শহরের নাম প্রেরণ করতে পারে। এছাড়াও, অ্যাথলেটদের মানোন্নয়ন, কোচ ও কর্মকর্তাদেরকে জাতীয় পর্যায়ে উচ্চতর প্রশিক্ষণের জন্যে উদ্যোগী ভূমিকা পালন করে থাকে।

দক্ষিণ সুদান ৯ জুলাই, ২০১১ সালে স্বাধীনতা অর্জন করলেও অদ্যাবধি জাতীয় অলিম্পিক কমিটি গঠন করতে পারেনি।[১]

কমিটির তালিকা

[সম্পাদনা]

২০১১ সালের তথ্য মোতাবেক বিশ্বে ২০৪টি জাতীয় অলিম্পিক কমিটি রয়েছে। স্বাধীন দেশসহ অন্যান্য ভৌগোলিক এলাকায় অবস্থান করে কমিটিগুলো প্রতিনিধিত্ব করছে। তন্মধ্যে - জাতিসংঘের সদস্যভূক্ত ১৯৩টি দেশের মধ্যে ১৯২টি স্বাধীন দেশ এবং ১২টি রাজ্য রয়েছে।

রাজ্যগুলোর অলিম্পিক কমিটির বিবরণ নিম্নরূপঃ-

মহাদেশীয় বিভাজন

[সম্পাদনা]

জাতীয় অলিম্পিক কমিটির সকল সদস্যই জাতীয় অলিম্পিক কমিটি সংগঠনের সদস্য। এ সংঘকে আবার পাঁচটি মহাদেশীয় সংগঠন পর্যায়ে বিভাজন ঘটানো হয়েছেঃ-

মহাদেশসংগঠনএনওসিপুরনো সদস্যনতুন সদস্য
  আফ্রিকা
আফ্রিকা জাতীয় অলিম্পিক কমিটি সংগঠন ৫৩ মিশর (১৯১০) ইরিত্রিয়া (১৯৯৯)
  আমেরিকা
প্যান আমেরিকান স্পোর্টস অর্গ্যানাইজেশন ৪১ মার্কিন যুক্তরাষ্ট্র (১৮৯৪) ডোমিনিকা (১৯৯৩)
সেন্ট কিট্‌স ও নেভিস (১৯৯৩)
সেন্ট লুসিয়া (১৯৯৩)
  এশিয়া
এশিয়া অলিম্পিক কাউন্সিল ৪৪[৪] জাপান (১৯১২) তিমুর-লেসতে (২০০৩)
  ইউরোপ
ইউরোপীয় অলিম্পিক কমিটি ৪৯ ফ্রান্স (১৮৯৪) মন্টেনিগ্রো (২০০৭)
  ওশেনিয়া
ওশেনিয়া জাতীয় অলিম্পিক কমিটি ২৭ অস্ট্রেলিয়া (১৮৯৫) টুভালো (২০০৭)

বাংলাদেশ অলিম্পিক সংস্থা

[সম্পাদনা]

বাংলাদেশের জাতীয় অলিম্পিক কমিটি হিসেবে বাংলাদেশ অলিম্পিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিনিধিত্ব করছে। সংস্থার সদর দফতর ঢাকায় অবস্থিত। বাংলাদেশ অলিম্পিক সংস্থা বা বিওএ ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। এশিয়া অলিম্পিক সংস্থা-সহ ১৯৮০ সালে এটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি পায়।[৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ http://www.telegraph.co.uk/sport/othersports/olympics/8632832/London-2012-Olympics-South-Sudan-can-compete-at-Games.html ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ জুলাই ২০১১ তারিখে London 2012 Olympics: South Sudan 'can compete at Games'] The Telegraph, 12 July 2011</
  2. ↑ "Executive Board concludes first meeting of the new year"। olympic.org ("Official website of the Olympic movement")। ১৩ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১১।
  3. ↑ "Curtain comes down on 123rd IOC Session"। {{ওয়েব উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার |uitgever= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  4. ↑ ৪৫টি জাতীয় অলিম্পিক কমিটি রয়েছে; তন্মধ্যে - ম্যাকাও স্পোর্টস এন্ড অলিম্পিক কমিটি আইওসি কর্তৃক স্বীকৃত নয় বিধায় ম্যাকাও অলিম্পিক গেমসে অংশগ্রহণ করতে পারবে না।
  5. ↑ "Bangladesh Olympic Association (BAN), collection: 3 March, 2012"। ২৪ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১২।