হিউ লরি
হিউ লরি | |
|---|---|
ইংরেজি: Hugh Laurie | |
২০১২ সালে লরি | |
| জন্ম | জেমস হিউ ক্যালাম লরি ১১ জুন ১৯৫৯ |
| শিক্ষা | ইটন কলেজ |
| মাতৃশিক্ষায়তন | সেলউইন কলেজ, কেমব্রিজ |
| পেশা |
|
| কর্মজীবন | ১৯৮১-বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | জো গ্রিন (বি. ১৯৮৯) |
| সন্তান | ৩ |
| আত্মীয় | র্যান লরি (পিতা) |
| সঙ্গীত কর্মজীবন | |
| ধরন | ব্লুজ |
| বাদ্যযন্ত্র | |
| লেবেল | ওয়ার্নার রেকর্ডস |
| ওয়েবসাইট | hughlaurieblues |
জেমস হিউ ক্যালাম লরি সিবিই (ইংরেজি: James Hugh Calum Laurie; জন্ম: ১১ জুন ১৯৫৯) একজন ইংরেজ অভিনেতা, কৌতুকাভিনেতা, লেখক ও সঙ্গীতশিল্পী। ফক্স চ্যানেলের চিকিৎসা নাট্যধর্মী ধারাবাহিক হাউজ (২০০৪-২০১২)-এ অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত এই অভিনেতা তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও দুটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেছেন এবং ১০টি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়নসহ একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। তিনি ২০১১ সালে তিনি গিনেজ বিশ্ব রেকর্ডের টেলিভিশনে সর্বাধিকবার দেখা প্রধান অভিনেতা তালিকায় তার নাম আসে[১] এবং টেলিভিশন নাটকে সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন ছিলেন, তিনি হাউজ-এর প্রতি পর্বের জন্য ২৫০,০০০ পাউন্ড (৪০৯,০০০ মার্কিন ডলার) পারিশ্রমিক নিতেন।[২]
লরি তার বন্ধু ও কৌতুকাভিনয়ের সঙ্গী স্টিভেন ফ্রাইয়ের সাথে দ্বৈত কৌতুকাভিনয় অনুষ্ঠান ফ্রাই অ্যান্ড লরি দিয়ে প্রথম পরিচিতি অর্জন করেন। ১৯৮০-এর দশক থেকে ১৯৯০-এর দশক পর্যন্ত এই দুজন স্কেচ কৌতুকাভিনয় অনুষ্ঠান আ বিট অব ফ্রাই অ্যান্ড লরি এবং পি. জি. ওডহাউজের জিভস অ্যান্ড উস্টার-সহ অসংখ্য কৌতুকাভিনয় অনুষ্ঠানে কাজ করেছেন। এই সময়ে লরি অন্যান্য কাজের মধ্যে রয়েছে কৌতুকাভিনয় ধারাবাহিক ব্ল্যাক্যাডার এবং চলচ্চিত্র সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি (১৯৯৫), ১০১ ডালমাশিয়ান্স (১৯৯৬), দ্য বরোয়ার্স (১৯৯৭), এবং স্টুয়ার্ট লিটল (১৯৯৯)।
লরি হাউজ ধারাবাহিকে ডক্টর গ্রেগরি হাউজ চরিত্রে অভিনয় করে দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারসহ একাধিক পুরস্কার লাভ করেছেন। টেলিভিশনে তার অভিনীত অন্যান্য কাজগুলো হল মিনি ধারাবাহিক দ্য নাইট ম্যানেজার (২০১৬)-এ অস্ত্র ব্যবসায়ী রিচার্ড অনস্লো রোপার, যার জন্য তিনি তার তৃতীয় গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং এইচবিওর সিটকম ভিপ (২০১২-২০১৯)-এ সেনেটর টম জেমস, যার জন্য তিনি তার ১০ম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
অভিনয়ের বাইরে লরি লেট দেম টক (২০১১) ও ডিন্ট ইট রেইন (২০১৩) নামক দুটি ব্লুজ অ্যালবাম প্রকাশ করেন। দুটি অ্যালবামই ইতিবাচক পর্যালোচনা লাভ করে। এছাড়া তিনি দ্য গান সেলার (১৯৯৬) শীর্ষক একটি উপন্যাস রচনা করেন। ২০০৭ সালের নববর্ষ সম্মাননায় তাকে অফিসার অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার এবং ২০১৮ সালের নববর্ষ সম্মাননায় কমান্ডার অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার খেতাবে ভূষিত হন।[৩]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]জেমস হিউ ক্যালাম লরি ১৯৫৯ সালের ১১ই জুন অক্সফোর্ডের ব্ল্যাকবার্ড লেইস এলাকায় জন্মগ্রহণ করেন।[৪][৫] তার মাতা প্যাট্রিশিয়া (জন্ম: লেইডল) এবং পিতা উইলিয়াম র্যানাল্ড মান্ডেল "র্যান" লরি একজন চিকিৎসক এবং ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকের কক্সলেস পেয়ার্সে (রোইং) স্বর্ণপদক বিজয়ী। তিনি তাদের চার সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। তার বড় ভাই চার্লস আলেকজান্ডার লিওন মান্ডেল লরি[৫] এবং দুই বড় বোন সুজান ও জ্যানেট।[৬][৭] তার মাতা ১৯৮৯ সালে মোটর নিউরন রোগে ভুগে মৃত্যুবরণ করেন।[৭]
কর্মজীবন
[সম্পাদনা]স্টিভেন ফ্রাই ও লরি ১৯৮০-এর দশক ও ১৯৯০-এর দশক জুড়ে বিভিন্ন প্রকল্পে একসাথে কাজ করেন। তন্মধ্যে তিনি বেন এলটন ও রিচার্ড কার্টিস রচিত ও রোয়ান অ্যাটকিনসন অভিনীত ব্ল্যাক্যাডার ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। তিনি ব্ল্যাক্যাডার টু এর "বিয়ার" পর্বে প্রথমে মদ্যপ সিমন প্যাট্রিজ চরিত্রে ও পরে ব্ল্যাক্যাডার টু এর চূড়ান্ত পর্ব "চেইন্স"-এ খল যুবরাজ লুডভিগ দ্য ইনডেস্ট্রাক্টিবল চরিত্রে, এবং ব্ল্যাক্যাডার দ্য থার্ড-এ প্রিন্স জর্জ ও ব্ল্যাক্যাডার গোজ ফোর্থ-এ লেফটেন্যান্ট জর্জ চরিত্রে অভিনয় করেন।[৫] অন্যান্য কাজের মধ্যে রয়েছে বিবিসির স্কেচ হাস্যরসাত্মক ধারাবাহিক আ বিট অব ফ্রাই অ্যান্ড লরি, এবং পি.জি. ওডহাউজের গল্পের রূপান্তর জিভস অ্যান্ড উস্টার।[৫]
লরি এরপর এমা টমসন কর্তৃক উপযোগকৃত ও অভিনীত জেন অস্টেনের সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি উপন্যাসের চলচ্চিত্ররূপে (১৯৯৫), ডিজনির লাইভ-অ্যাকশন ১০১ ডালমাশিয়ান্স (১৯৯৬)-এ কুকুরদের অপহরণ করার জন্য ভাড়া করা অপরাধী জ্যাসপার চরিত্রে, দ্য বরোয়ার্স (১৯৯৭), স্টুয়ার্ট লিটল (১৯৯৯), বেন এলটনের ইনকনসিভেবল উপন্যাসের চলচ্চিত্ররূপ মেবি বেবি (২০০০), গার্ল ফ্রম রিও (২০০১), ও দ্য ফ্লাইট অব দ্য ফিনিক্স উপন্যাসের চলচ্চিত্ররূপ ফ্লাইট অব দ্য ফিনিক্স (২০০৪) চলচ্চিত্রে অভিনয় করেন।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Guinness Book of Records: Hugh Laurie is most watched man on television"। দ্য ডেইলি টেলিগ্রাফ। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২২।
- ↑ ক্যাপলান, ডন। "Ashton Kutcher tops Forbes' highest-paid TV actor list, followed by Hugh Laurie and Ray Romano"। নিউ ইয়র্ক ডেইলি নিউজ। নিউ ইয়র্ক। ৩০ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২২।
- ↑ "In pictures: Entertainment stars recognised in New Year Honours"। বিবিসি নিউজ। ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি। ২৯ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২২।
- ↑ "Hugh Laurie: Because he's worth it"। দি ইন্ডিপেন্ডেন্ট। ৯ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২২।
- 1 2 3 4 Host: James Lipton (৩১ জুলাই ২০০৬)। "Hugh Laurie"। Inside the Actors Studio। মৌসুম ১২। পর্ব ১৮। ব্র্যাভো।
- ↑ "House Star Hugh Laurie Supports 'Save the Children'"। সেভ দ্য চিলড্রেন। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২২।
- 1 2 "Interview"। জিকিউ ম্যাগাজিন: ১০৫। ডিসেম্বর ১৯৯২।
{{সাময়িকী উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর জন্য|ইউআরএল=প্রয়োজন (সাহায্য) - ↑ জেরার্ড, নিক্কি (৬ মে ২০০০)। "Going straight"। দ্য গার্ডিয়ান (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৫৯-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর ইংরেজ অভিনেতা
- ২০শ শতাব্দীর ইংরেজ ঔপন্যাসিক
- ২০শ শতাব্দীর ইংরেজ কৌতুকাভিনেতা
- ২১শ শতাব্দীর ইংরেজ অভিনেতা
- ২১শ শতাব্দীর ইংরেজ কৌতুকাভিনেতা
- ২১শ শতাব্দীর ইংরেজ ঔপন্যাসিক
- স্কটিশ বংশোদ্ভূত ইংরেজ ব্যক্তি
- অক্সফোর্ডশায়ারের অভিনেতা
- অডিওবই পাঠক
- ইংরেজ স্কেচ কৌতুকাভিনেতা
- ইংরেজ চলচ্চিত্র অভিনেতা
- ইংরেজ টেলিভিশন অভিনেতা
- ইংরেজ নাস্তিক
- ইংরেজ পুরুষ ঔপন্যাসিক
- ইংরেজ পুরুষ চিত্রনাট্যকার
- ইংরেজ ব্লুজ গায়ক
- ইংরেজ ভিডিও গেম অভিনেতা
- ইংরেজ লেখক
- ওয়ার্নার রেকর্ডসের শিল্পী
- মার্কিন যুক্তরাষ্ট্রে ইংরেজ প্রবাসী
- অফিসার্স অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার
- কমান্ডার অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেতা - টেলিভিশন) বিজয়ী
- অক্সফোর্ডের ব্যক্তি
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - নাট্য টিভি ধারাবাহিক) বিজয়ী
- ইংরেজ গায়ক
- ইংরেজ চিত্রনাট্যকার
- ইংরেজ কণ্ঠাভিনেতা
- ইংরেজ পিয়ানোবাদক
- দ্য ড্রাগন স্কুল, অক্সফোর্ডে শিক্ষিত ব্যক্তি
- শ্রমিক দল (যুক্তরাজ্য) এর ব্যক্তি
- ২০শ শতাব্দীর ইংরেজ কৌতুকাভিনয়শিল্পী
- ২১শ শতাব্দীর ইংরেজ কৌতুকাভিনয়শিল্পী
- ব্রিটিশ পুরুষ পিয়ানোবাদক