অ্যাক্টর পুরস্কার
| অ্যাক্টর পুরস্কার | |
|---|---|
| বর্তমান: ৩২তম অ্যাক্টর পুরস্কার | |
| চিত্র:Actor Awards.webp | |
| বিবরণ | চলচ্চিত্র ও রাত্রিকালীন টেলিভিশনে অভিনয় পারদর্শীতা প্রদর্শনের জন্য |
| দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
| পুরস্কারদাতা | স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (১৯৯৫-২০১২) স্যাগ-অ্যাফট্রা (২০১৩-বর্তমান) |
| প্রথম পুরস্কৃত | ১৯৯৫ |
| ওয়েবসাইট | www |
| টেলিভিশন/রেডিও কভারেজ | |
| নেটওয়ার্ক | |
| |
অ্যাক্টর পুরস্কার (পূর্বে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (স্যাগ) পুরস্কার নামে পরিচিত) হল স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস (স্যাগ-অ্যাফট্রা) কর্তৃক প্রদত্ত বার্ষিক চলচ্চিত্র ও টেলিভিশন পুরস্কার। ১৯৯৫ সালে চলচ্চিত্র ও রাত্রিকালীন টেলিভিশন অনুষ্ঠানে সেরা অভিনয় পারদর্শীতা প্রদর্শনের স্বীকৃতি প্রদানের জন্য পুরস্কারটির প্রবর্তন হয়। তখন থেকে এটি গোল্ডেন গ্লোব ও একাডেমি পুরস্কারের সাথে যৌথভাবে হলিউড চলচ্চিত্র শিল্পের অন্যতম পুরস্কার আয়োজন। পুরস্কারটি একক অভিনয় পারদর্শিতার পাশাপাশি নাট্যধর্মী ধারাবাহিক ও হাস্যরসাত্মক ধারাবাহিক এবং চলচ্চিত্রের সম্পূর্ণ অভিনয়শিল্পীদলের কাজকেও স্বীকৃতি প্রদান করে।
দুটি কমিটি থেকে পুরস্কারের মনোনয়ন দেওয়া হয়, একটি চলচ্চিত্রের ও একটি টেলিভিশনের; দুটি কমিটিতে ২,১০০ সদস্য থাকে, যাদের প্রতি বছর নতুনভাবে নির্বাচিত করা হয়। স্যাগ-অ্যাফট্রা পূর্ণ সদস্যরা (২০১২ পর্যন্ত ১৬৫,০০০ জন) এই পুরস্কারের জন্য তাদের মধ্য থেকেই নির্বাচিতদের বাছাই করেন।[১] ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এনবিসি, ১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত টিএনটি এবং একইসাথে ২০০৭ থেকে ২০২২ সাল পর্যন্ত টিবিএস চ্যানেলে সম্প্রচারিত হয়। ২০২৩ সালে নেটফ্লিক্স তাদের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। ২০২৪ সাল থেকে নেটফ্লিক্স অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে।[২]
পুরস্কারসমূহ
[সম্পাদনা]
চলচ্চিত্র
[সম্পাদনা]টেলিভিশন
[সম্পাদনা]- অভিনয়শিল্পীদল - নাট্য ধারাবাহিক
- অভিনেতা - নাট্য ধারাবাহিক
- অভিনেত্রী - নাট্য ধারাবাহিক
- অভিনয়শিল্পীদল - নাট্য ধারাবাহিক
- অভিনেতা - হাস্যরসাত্মক ধারাবাহিক
- অভিনেত্রী - হাস্যরসাত্মক ধারাবাহিক
- অভিনেতা - মিনি ধারাবাহিক বা টিভি চলচ্চিত্র
- অভিনেত্রী - মিনি ধারাবাহিক বা টিভি চলচ্চিত্র
- স্টান্টদল - টেলিভিশন ধারাবাহিক
আজীবন সম্মাননা
[সম্পাদনা]সর্বাধিক জয়
[সম্পাদনা](সর্বনিম্ন ৩টি জয়)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Screen Actors Guild Awards: Rules"। স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (ইংরেজি ভাষায়)। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৮।
- ↑ রাইস, লিনেট (১১ জানুয়ারি ২০২৩)। "SAG Awards Find A New Home On Netflix in 2024; This Year's Show Will Stream On YouTube"। ডেডলাইন হলিউড। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- স্ক্রিন অ্যাক্টরস গিল্ড — দাপ্তরিক ওয়েবসাইট