সাপাহার ইউনিয়ন
| সাপাহার | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে সাপাহার ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৫°৭′২০″ উত্তর ৮৮°৩৫′৩৪″ পূর্ব / ২৫.১২২২২° উত্তর ৮৮.৫৯২৭৮° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | রাজশাহী বিভাগ |
| জেলা | নওগাঁ জেলা |
| উপজেলা | সাপাহার উপজেলা |
| আয়তন | |
| • মোট | ২৫.৫ বর্গকিমি (৯.৮ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ২৭,২০০ |
| • জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৮০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫২.৪১% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
সাপাহার ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার সাপাহার উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার উপজেলাধীন সাপাহার ইউনিয়ন বরেন্দ্র ভূমি এর প্রাণকেন্দ্রে অবস্থিত। এর পশ্চিমে শিরন্টি ইউনিয়ন ও গোয়ালা ইউনিয়ন, দক্ষিণে তিলনা ইউনিয়ন। পূর্ব দিকে পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়ন এবং উত্তরে পত্নীতলার নিরমইল ইউনিয়ন অবস্থিত। ভূ-তাত্বিকভাবে উক্ত এলাকাটি বরেন্দ্রীয় উচ্চ ভূমির অন্তর্গত। এখানে মাঠ বন্ধুর এবং আবহাওয়া রুক্ষ এবং উষ্ণ প্রকৃতির।
ইতিহাস
[সম্পাদনা]প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]সাপাহার ইউনিয়ন ৯টি ওয়ার্ড, ২৫ টি মৌজা ও ৭৯টি গ্রাম নিয়ে গঠিত।
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]সাপাহার ইউনিয়নের আয়তন ২৫.৫ বর্গ কিঃমিঃ। বাংলাদেশ সরকারের ২০০১ সালের আদমশুমারী অনুযায়ী উক্ত ইউনিয়নের মোট জনসংখ্যা ২৭২০০ জন। তৎমধ্যে পুরুষ ১৩৬২০ জন ও নারী ১৩৮৫০ জন।
শিক্ষা
[সম্পাদনা]বর্তমান সময়ে সাপাহার ইউনিয়ন শিক্ষাদীক্ষায় নওগাঁ জেলার অন্যতম অগ্রসর এলাকা। জেলার অন্যান্য এলাকা থেকে শতশত ছাত্র-ছাত্রী শিক্ষা অর্জনের জন্য সাপাহারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অধ্যায়নরত রয়েছে। শিক্ষা-সংস্কৃতি চর্চায় সাপাহার এখন নওগাঁ জেলার পশ্চিমাঞ্চলের কেন্দ্রীয় হাব এ পরিণত হয়েছে।
শিক্ষার হার : ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী সাপাহার ইউনিয়নের শিক্ষার হার ৫২.৪১% (পুরুষ ৫৫.৪৪% ও নারী ৪৮.৭৩%) শিক্ষা প্রতিষ্ঠান
দর্শনীয় স্থান
[সম্পাদনা]দিবর দিঘি সাপাহারের একটি মন মুগ্ধকর স্থন
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]১। আঃ নুর - শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব ২। উমার আলী - মুক্তিযোদ্ধা
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান চেয়ারম্যান- মো: আকবর আলী। মোঃ সাদেকুল ইসলাম
| ক্রমিক | নাম | মেয়াদ |
|---|---|---|
| ০১ | ||
| ০২ | ||
| ০৩ | ||
| ০৪ | ||
| ০৫ | ||
| ০৬ | ||
| ০৭ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সাপাহার ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০।
- ↑ "সাপাহার উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ২৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০।
| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
