হাতুড় ইউনিয়ন
| হাতুড় | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে হাতুড় ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৪°৫৮′২২″ উত্তর ৮৮°৪১′৩৬″ পূর্ব / ২৪.৯৭২৭৮° উত্তর ৮৮.৬৯৩৩৩° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | রাজশাহী বিভাগ |
| জেলা | নওগাঁ জেলা |
| উপজেলা | মহাদেবপুর উপজেলা |
| আসন | নওগাঁ-৩ |
| আয়তন | |
| • মোট | ৫১.৮৭ বর্গকিমি (২০.০৩ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১ আদমশুমারি অনুসারে)[১] | |
| • মোট | ২৭,১০৫ |
| • জনঘনত্ব | ৫২০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫০.৮% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

হাতুড় ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫০.৬৪.৫০.৪৭।[২]
ইতিহাস
[সম্পাদনা]ভৌগোলিক অবস্থান ও আয়তন
[সম্পাদনা]মহাদেবপুর উপজেলা সদর হতে উত্তর-পশ্চিম দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ১২৮১৬ একর[১] বা ৫১.৮৭ বর্গকিলোমিটার। এর উত্তরে পত্নীতল উপজেলা, পূর্বে আত্রাই নদী ও নদীর ওপারে এনায়েতপুর ইউনিয়ন দক্ষিণে খাজুর ইউনিয়ন পশ্চিমে নিয়ামতপুর উপজেলা ও সীমানা বরাবর শিব নদী বহমান।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]হাতুড় ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাতুড় ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৭১০৫ জন[১], যারা ৭১৭৯ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১৩৪৮৯ জন এবং নারী হল ১৩৬১৬ জন।
শিক্ষা ও সংস্কৃতি
[সম্পাদনা]হাতুড় ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৫০.৮%। তার মধ্যে নারী শিক্ষার হার ৪৫.৭% এবং পুরুষ শিক্ষার হার ৫৩.৫%।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাদ্রাসা
- মির্জাপুর আলিম মাদ্রাসা
- রাইপুর ফাজিল মাদ্রাসা
গোফানগর ইসলামীয়া দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
মহিষবাথান উচ্চ বিদ্যালয় গাহলী উচ্চ বিদ্যালয়,বেলকুড়ি উচ্চ বিদ্যালয়,ফরমানপুর নিন্মমাধ্যমিক বিদ্যালয়,বিলশিকারী নিম্নমাধ্যমিক বিদ্যালয়।
অর্থনীতি ও যোগাযোগ
[সম্পাদনা]হাতুড় ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। তবে ক্ষুদ্র ব্যবসায়ীরাও অর্থনীতিতে বেশ অবদান রাখছেন।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। খণ্ড ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃ. ৪৭৮। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭।
- ↑ "Rajshahi Division" [রাজশাহী বিভাগ] (পিডিএফ)। www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭।