উত্তরগ্রাম ইউনিয়ন
| উত্তরগ্রাম | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে উত্তরগ্রাম ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৪°৫২′৪৪″ উত্তর ৮৮°৪৭′১০″ পূর্ব / ২৪.৮৭৮৯১২৯° উত্তর ৮৮.৭৮৬০২৯২° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | রাজশাহী বিভাগ |
| জেলা | নওগাঁ জেলা |
| উপজেলা | মহাদেবপুর উপজেলা |
| আসন | নওগাঁ-৩ |
| সরকার | |
| • ইউপি চেয়ারম্যান | আবু হাছান মন্ডল |
| আয়তন[১] | |
| • মোট | ৩০.১৩ বর্গকিমি (১১.৬৩ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[১] | |
| • মোট | ২৯,২৩৯ |
| • জনঘনত্ব | ৯৭০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৮৮.৮% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৬৫৩০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

উত্তরগ্রাম ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৭৩.৩৬.৯৬।[২]
ভৌগোলিক অবস্থান ও আয়তন
[সম্পাদনা]মহাদেবপুর উপজেলা সদর হতে পূর্ব দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৭৪৪৪ একর বা ৩০.১৩ বর্গকিলোমিটার। এর উত্তরে মহাদেবপুর-নওগাঁর প্রধান পাকা সড়ক, পূর্বে ভীমপুর ইউনিয়ন, দক্ষিণে সফাপুর ইউনিয়ন এবং পশ্চিমে আত্রাই নদী অবস্থিত।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]উত্তরগ্রাম ইউনিয়ন ১৩ মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল —
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উত্তরগ্রাম ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৯,২৩৯ জন[১], যারা ৭৬৩৪ টি পরিবার বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১৪৬১৫ জন এবং নারী হল ১৪৬২৪ জন।
শিক্ষা ও সংস্কৃতি
[সম্পাদনা]উত্তরগ্রাম ইউনিয়নে ২টি কলেজ, ২টি দাখিল মাদ্রাসা , ৭টি এবতেদায়ী মাদরাসা, ১০টি মাধ্যমিক স্কুল , ১৪টি নিম্ন মাধ্যমিক স্কুল, ১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখানকার গড় সাক্ষরতার হার ৭৩.৮%। তার মধ্যে নারী শিক্ষার হার ৫৪.৩% এবং পুরুষ শিক্ষার হার ৬২.৪%।
অর্থনীতি ও যোগাযোগ
[সম্পাদনা]উত্তরগ্রাম ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। খণ্ড ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃ. ৩৭৯। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭।
- ↑ "Rajshahi Division" (পিডিএফ)। www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- উত্তরগ্রাম ইউনিয়ন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ এপ্রিল ২০২০ তারিখে — বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন