শতরূপা
| শতরূপা | |
|---|---|
| ব্যক্তিগত তথ্য | |
| মাতাপিতা | ব্রহ্মা (স্রষ্টা) |
| সঙ্গী | স্বয়ম্ভুব মনু (১ম মনু) |
| সন্তান |
|
শতরূপা (সংস্কৃত: शतरूपा), হিন্দু পুরাণ অনুসারে সৃষ্টির দেবতা ব্রহ্মার কন্যা,[১] এবং স্বয়ম্ভুব মনুর সহধর্মিণী।[২][৩] ব্রহ্মপুরাণ অনুসারে, শতরূপাকে ব্রহ্মা কর্তৃক সৃষ্ট প্রথম নারী হিসাবে গণ্য করা হয়। শতরূপার বিয়ে হয় ব্রহ্মা হতে সৃষ্ট প্রথম পুরুষ স্বয়ম্ভুব মনুর সাথে।[৪] তাদের সন্তানদেরকে মনুষ্য বলা হয়, অর্থাৎ মানবজাতি তাদেরই সন্তান।[৫][৬]
শতরূপা শব্দের অর্থ - ব্রহ্মার কন্যা সাবিত্রী, দেবী হংসেশ্বরী, বাগ্দেবী; এবং বহু বর্ণে অথবা বহু রূপে বিরাজিতা।[৭]
জন্ম ও পারিবারিক জীবন
[সম্পাদনা]সৃষ্টির দেবতা ব্রহ্মার দেহ হতে শতরূপা ও স্বয়ম্ভুব মনুর সৃষ্টি।।[৮][৯] শিব পুরাণে উল্লেখ করা হয়েছে,
[...] আমি [ব্রহ্মা] দুটি রূপ ধারণ করে নিজেকে দুটি ভাগে বিভক্ত করেছি। এক অর্ধেক নারীর রূপ এবং অন্য অর্ধেক পুরুষ।[টীকা ১] তারপর তিনি তার মধ্যে এক দম্পতি সৃষ্টি করলেন, চমৎকার প্রকৃতির উপায়। মানুষটি ছিলেন স্বয়ম্ভুব মনু, সর্বশ্রেষ্ঠ উপায় (সৃষ্টির)। মহিলাটি ছিলেন শতরূপা, যোগিনী, তপস্বী মহিলা।
ভাগবত পুরাণ অনুসারে,[১০]
যখন তিনি এইভাবে চিন্তায় নিমগ্ন ছিলেন এবং অলৌকিক শক্তি পর্যবেক্ষণ করছিলেন, তখন তার শরীর থেকে আরও দুটি রূপ উৎপন্ন হয়েছিল। তারা এখনও ব্রহ্মার শরীর হিসেবে উদযাপিত হয়। তাদের মধ্যে যে পুরুষ রূপ ধারণ করেছিল সে স্বয়ম্ভুব নামক মনু নামে পরিচিতি লাভ করেছিল, এবং নারীটি মহান আত্মা মনুর রাণী শতরূপা নামে পরিচিত হয়েছিল।
ভাগবত পুরাণ-এ শতরূপার জন্ম এবং মনুর সাথে তাঁর বিবাহের উল্লেখ রয়েছে:
“নতুন পৃথক হওয়া দেহ দুটি একটি যৌন সম্পর্কে মিলিত হয়েছিল।” — ভাগবত পুরাণ ৩.১২.৫৩
অন্যান্য গ্রন্থে, মানসপুত্র, অর্থাৎ ব্রহ্মার মানস-জাত সন্তানদের দ্বারা প্রথম পুরুষ স্বয়ম্ভুব মনু এবং প্রথম নারী শতরূপার সৃষ্টির কথা বলা হয়েছে।[১১]
শতরূপা স্বয়ম্ভুব-কে বিবাহ করেন এবং এই দম্পতির পাঁচটি সন্তান ছিল — দুই পুত্র, প্রিয়ব্রত ও উত্তানপাদ; এবং তিন কন্যা, আকূতি, দেবাহূতি ও প্রসূতি।[১২][১৩] মনু তাঁর জ্যেষ্ঠ কন্যা আকূতিকে ঋষি রুচির কাছে, মেজ কন্যা দেবাহূতিকে প্রজাপতি কর্দম-এর কাছে এবং কনিষ্ঠ কন্যা প্রসূতিকে দক্ষ-এর কাছে সম্প্রদান করেন।
আরও দেখুন
[সম্পাদনা]টীকা
[সম্পাদনা]- ↑ Śiva-purāṇa speaks of Brahmā splitting his body into two parts, the male and female, identified as Manu and Śatarūpā. Cp. Matsya-purāṇa (‘A Study’ by V. S. Agrawal) 3.31.
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Air Marshal RK Nehra. Hinduism & Its Military Ethos. Lancer Publishers LLC. ″In an entirely different version, there is reference to a self created daughter of Brahma called Shatarupa (literally meaning hundred forms)."
- ↑ www.wisdomlib.org (১৫ মে ২০১৩)। "On the story of Svāyambhuva Manu [Chapter 1]"। www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৬।
- ↑ www.wisdomlib.org (১ নভেম্বর ২০২১)। "Genealogy of Svāyambhuva Manu [Chapter 18]"। www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৬।
- ↑ Shatarupa; Quotes- The Brahma Purana declares: "To continue with Creation, Brahma gave form to a Man and a Woman. The man was Swayambhu Manu and the Woman was named Shatrupa. Humans are descended from Manu, that is the reason they are known as Manusya or Manavas."
- ↑ The Brahma_Purana declares: "To continue with Creation, Brahma gave form to a Man and a Woman. The man was Swayambhu Manu and the Woman was named Shatrupa. Humans are descended from Manu, that is the reason they are known as Manusya or Manavas."
- ↑ www.wisdomlib.org (২৯ জানুয়ারি ২০১৭)। "Manushya, Manusya, Manuṣya, Manuṣyā: 26 definitions"। www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২২।
- ↑ "sobdartho.com"। sobdartho.com। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৬।
- 1 2 The Shiva Purana by J. L. Shastri, Section 2.1, Chapter 16 - Description of the Creation (10-12)
- 1 2 "Bhagavata Purana, Book 3: Chapter 12"। Vedabase।
- ↑ "ভাগবত পুরাণ, তৃতীয় স্কন্ধ: অধ্যায় ১২"। বেদবেস।
- ↑ উইলসন, জন (১৮৭৭)। ইন্ডিয়ান কাস্ট (ইংরেজি ভাষায়)। টাইমস অফ ইন্ডিয়া অফিস। পৃ. ৪২৮। আইএসবিএন ৯৭৮-০-৫২৪-০৯৪৪৯-৫।
{{বই উদ্ধৃতি}}: আইএসবিএন / তারিখের অসামঞ্জস্যতা (সাহায্য) - ↑ দীপাবলি দেবরায়, বিবেক দেবরায় (১৯৯২)। দ্য গরুড় পুরাণ। পৃষ্ঠা ১৩৬। "মনু ও শতরূপার প্রিয়ব্রত ও উত্তানপাদ নামে দুই পুত্র এবং প্রসূতি, আকূতি ও দেবহূতি নামে তিন কন্যা ছিল।"
- ↑ Dipavali Debroy, Bibek Debroy (1992). The Garuda Purana. p. 136. ″Manu and Shatarupa had two sons named Priyavrata and Uttanapada and three daughters named Prasuti, Akuti and Devahuti."