যাকাতের নিসাব
| ফিকহ (ইসলামি আইনশাস্ত্র) |
|---|
| এর একটি ধারাবাহিক অংশ |
| ইসলামিক স্টাডিজ |
নিসাব (نصاب الزكوة) আরবি শব্দ। ইসলামী শরিয়তের পারিভাষায় যাকাতের নিসাব হলো যাকাত ফরজ হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ সম্পদ।
যাকাতের নিসাবের পরিমাণ
[সম্পাদনা]২৪ ক্যারাটের সাড়ে সাত ভরি সোনা অথবা ২৪ ক্যারাটের সাড়ে বায়ান্ন ভরি রূপা অথবা এর সমতুল্য পরিমাণ অর্থ অথবা এর সমতুল্য পরিমাণ সম্পদ হলো যাকাতের নিসাবের পরিমাণ। ২৪ ক্যারাটের সাড়ে বায়ান্ন ভরি রূপার মূল্যের হিসাবে অর্থের এবং সম্পদের যাকাত দেওয়া হলো ফরজে আইন।[১] কোনো মুসলমানের নিকট যদি যাকাতের নিসাব পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য অথবা অর্থ অথবা সম্পদ পূর্ণ এক হিজরী বছর অর্থাৎ ৩৫৪ দিন সময়কাল ধরে পূর্ণ মালিকানা ভূক্ত থাকে তাহলে ঐ মুসলমানের জন্য মোট যাকাতযোগ্য সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ আড়াই শতাংশ হারে মোট যাকাতযোগ্য সম্পদের যাকাত দেওয়া হলো ফরজে আইন।[১]
ফসলের যাকাতের পরিমাণ
[সম্পাদনা]ধান, গম, যব ইত্যাদি শস্য সেচ ছাড়া বৃষ্টির পানিতে উৎপন্ন হলে প্রয়োজনের অতিরিক্ত সব ফসলের দশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে এবং সেচ ব্যবস্থায় প্রয়োজনের অতিরিক্ত সব ফসলের উৎপন্ন হলে বিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে।[১]