মারে গুডউইন
| ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| পূর্ণ নাম | মারে উইলিয়াম গুডউইন | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| জন্ম | ১১ ডিসেম্বর ১৯৭২ সলিসবারি, রোডেশিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ডাকনাম | মাজ্জা, ফাজ, গুডি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| উচ্চতা | ১.৭৭ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| বোলিংয়ের ধরন | লেগ ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ভূমিকা | ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| টেস্ট অভিষেক (ক্যাপ ৩৭) | ৭ জানুয়ারি ১৯৯৮ বনাম শ্রীলঙ্কা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| শেষ টেস্ট | ১ জুন ২০০০ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ওডিআই অভিষেক (ক্যাপ ৫২) | ২২ জানুয়ারি ১৯৯৮ বনাম শ্রীলঙ্কা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| শেষ ওডিআই | ২২ জুলাই ২০০০ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০১৩–২০১৪ | গ্ল্যামারগন (জার্সি নং ৪০) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০০৬–২০০৭ | ওয়ারিয়র্স | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০০১–২০১২ | সাসেক্স (জার্সি নং ৩) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৯৯৮–১৯৯৯ | ম্যাশোনাল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৯৯৪–২০০৭ | ওয়েস্টার্ন ওয়ারিয়র্স | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১০ মে ২০১৬ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
মারে উইলিয়াম গুডউইন (ইংরেজি: Murray Goodwin; জন্ম: ১১ ডিসেম্বর, ১৯৭২) সলিসবারিতে জন্মগ্রহণকারী সাবেক জিম্বাবুয়ীয় আন্তর্জাতিক ক্রিকেটার। জিম্বাবুয়ে ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে অংশ নিয়েছেন।
দলে তিনি মূলতঃ শীর্ষসারির ডানহাতি ব্যাটসম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়াও ‘গুডি’ ডাকনামে পরিচিত মারে গুডউইন লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন।
খেলোয়াড়ী জীবন
[সম্পাদনা]শৈশবে অভিবাসিত হয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করেন। এরপর জিম্বাবুয়ে ফিরে আসেন ও ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেন। সমগ্র খেলোয়াড়ী জীবনে ১৯ টেস্ট ও ৭১ ওডিআইয়ে অংশ নিয়েছেন তিনি। চমৎকার ভঙ্গীমায় কাটার ও পুলার সহযোগে বলকে মোকাবেলায় সিদ্ধহস্তের অধিকারী তিনি। জিম্বাবুয়েতে তার স্ত্রীর বসবাসের সমস্যার কারণে ২০০০ সালে ইংল্যান্ড সফর শেষে তারা পুনরায় অস্ট্রেলিয়া ফিরে যান।
ঘরোয়া ক্রিকেট
[সম্পাদনা]আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও অস্ট্রেলিয়ায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে সাসেক্স দলে নিয়মিত খেলেছেন। ২০০৩-০৪ মৌসুমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পক্ষে ১,১৮৩ রান ও পরবর্তী মৌসুমে ৮৪০ রান তোলেন। এছাড়াও নেদারল্যান্ডসে বিদেশী খেলায়াড় হিসেবেও খেলেন। ২০০৯ সালে সাসেক্সের সদস্য হিসেবে সমারসেটের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৪৪* করে রেকর্ড গড়েন ও নিজেরই গড়া ২০০৩ সালের অপরাজিত ৩৩৫* রানের রেকর্ড ভঙ্গ করেন।[১] ঐ মৌসুমে গুডউইন ২,০০৩ রান করেন ও ১৬৪ বছর পর চ্যাম্পিয়নশীপের শিরোপা লাভে সহায়তা করেন। এছাড়াও সাসেক্সের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুইবার একই খেলায় দ্বি-শতক ও শতক করেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Weaver, Paul (২০ আগস্ট ২০০৯)। "Murray Goodwin's 344 not out tops record-toppling day at Taunton"। The Guardian। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০০৯।
- ↑ "Hundred in Each Innings of a Match for Sussex"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০০৯।
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে মারে গুডউইন (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে মারে গুডউইন (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
- ১৯৭২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ১৯৯৮ কমনওয়েলথ গেমসের ক্রিকেটার
- ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপের ক্রিকেটার
- আহমেদাবাদ রকেটসের ক্রিকেটার
- ওয়ারিয়র্সের ক্রিকেটার
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেটার
- কোলপ্যাকের ক্রিকেটার
- কমনওয়েলথ গেমসে জিম্বাবুয়ের প্রতিযোগী
- গ্ল্যামারগনের ক্রিকেটার
- জিম্বাবুয়ীয় ক্রিকেটার
- জিম্বাবুয়ের টেস্ট ক্রিকেটার
- জিম্বাবুয়ের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটার
- টুয়েন্টি২০ কাপে সেঞ্চুরিকারী
- নেদারল্যান্ডসের ক্রিকেটার
- ম্যাশোনাল্যান্ডের ক্রিকেটার
- সাসেক্সের ক্রিকেটার
- হারারে থেকে আগত ক্রিকেটার
- শ্বেতাঙ্গ রোডেশীয়
- শ্বেতাঙ্গ জিম্বাবুইয়ান ক্রীড়াব্যক্তিত্ব
- ম্যাশোনাল্যান্ড এ দলের ক্রিকেটার
- ব্রিটিশ বংশোদ্ভূত জিম্বাবুইয়ান