ভার্চুয়াল ইন্টারন্যাশনাল অথরিটি ফাইল
- উইকিপিডিয়ায় ভিআইএএফ ব্যবহারের জন্য, দেখুন উইকিপিডিয়া:কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ।
সাইটের প্রকার | ওয়েব সার্চ ইঞ্জিন, অনলাইন পাবলিক এ্যকসেস ক্যাটালগ |
|---|---|
| উপলব্ধ | ইংরেজি |
| মালিক | ওসিএলসি |
| প্রস্তুতকারক | চার গ্রন্থাগার প্রতিষ্ঠানের যৌথ প্রকল্প |
| ওয়েবসাইট | viaf |
| বাণিজ্যিক | না |
| নিবন্ধন | না |
| চালুর তারিখ | ৬ আগস্ট ২০০৩ |
| বর্তমান অবস্থা | সক্রিয় |
ভার্চুয়াল ইন্টারন্যাশনাল অথরিটি ফাইল (ভিআইএএফ) (ইংরেজি: Virtual International Authority File) একটি আন্তর্জাতিক কর্তৃপক্ষ নথি। এটি বিভিন্ন জাতীয় গ্রন্থাগারের একটি যৌথ প্রকল্প এবং অনলাইন কম্পিউটার লাইব্রেরি সেন্টার (ওসিএলসি) কর্তৃক পরিচালিত।[১][২]
প্রকল্পটি যুক্তরাজ্যের লাইব্রেরি অব কংগ্রেস (এলসি), জার্মান জাতীয় গ্রন্থাগার (ডিএনবি), এবং ওসিএলসি কর্তৃক শুরু হয়েছিল আগস্ট ৬, ২০০৩ সালে। পরবর্তীতে ফ্রান্সের জাতীয় গ্রন্থাগার (বিএনএফ) প্রকল্পে যোগদান করে অক্টোবর ৫, ২০০৭ সালে। এপ্রিল ৪, ২০১২ সালে প্রকল্পটি এ সিএলসি-এর একটি পরিষেবা হিসেবে রূপান্তর করা হয়।[৩]
প্রকল্পটির লক্ষ্যমাত্রা একক ভার্চুয়াল কর্তৃপক্ষ ফাইলের সঙ্গে জাতীয় কর্তৃপক্ষ ফাইলসমূহ (যেমন জার্মান নাম কর্তৃপক্ষ নথি) সংযুক্ত করা। এই ফাইলের মধ্যে, বিভিন্ন তথ্য সেট থেকে অভিন্ন রেকর্ড একসঙ্গে সংযুক্ত করা হয়। একটি ভিআইএএফ রেকর্ড একটি মান তথ্য সংখ্যা গ্রহণ করে, মূল রেকর্ডসমূহ থেকে প্রাথমিকভাবে "দেখুন" এবং "আরো দেখুন" রেকর্ড অর্ন্তভূক্ত থাকে, এবং যার মাধ্যমে মূল কর্তৃপক্ষ রেকর্ড নির্দেশ করে থাকে। এই তথ্য অনলাইনে উপলব্ধ করা হয়, পাশাপাশি গবেষণা, তথ্য বিনিময় এবং বন্টনের জন্য উপলব্ধ হয়ে থাকে। পারস্পরিক হালনাগাদের জন্য ওপেন আর্কাইভস ইনিশিয়েটিভ প্রোটোকল ফর মেটাডেটা হার্ভেস্টিং (ওএআই-পিএমএইচ) প্রোটোকল ব্যবহার করে থাকে।
এই নথি নম্বর উইকিপিডিয়ার জীবনী নিবন্ধে যোগ করা হয়[৪] এবং উইকিউপাত্তে সনাক্তকারী হিসাবে অন্তর্ভুক্ত করা হয়।
পরিচ্ছেদসমূহ
অংশগ্রহণকারী গ্রন্থাগার[সম্পাদনা]
পরীক্ষার উদ্দেশ্যে যুক্ত গ্রন্থাগার[সম্পাদনা]
| ইংরেজি-ভাষা নাম | স্থানীয়-ভাষা নাম (ইংরেজি অব্যবহার ক্ষেত্রে) | অবস্থান | দেশ |
|---|---|---|---|
| বিআইবিএনইটি: ফ্লেমিশ পাবলিক লাইব্রেরি | ব্রাসেলস | বেলজিয়াম | |
| রাশিয়ান স্টেট লাইব্রেরী | Российская государственная библиотека | মস্কো | রাশিয়া |
| বিআইবিএসওয়াইএস | নরওয়ে |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Kelley, Michael; Schwartz, Meredith (২০১২)। "VIAF service transitions to OCLC"। Library Journal। Media Source। 137 (8): 16।
- ↑ ভিআইএএফ, OCLC.
- ↑ Murphy, Bob (এপ্রিল ৪, ২০১২)। "Virtual International Authority File service transitions to OCLC; contributing institutions continue to shape direction through VIAF Council"। OCLC। সংগ্রহের তারিখ ২০১৭-০২-০৭।
- ↑ "VIAFbot Edits 250,000 Wikipedia Articles to Reciprocate All Links from VIAF into Wikipedia"। OCLC। ২০১২-১২-০৭।