বর্মী উইকিপিডিয়া
অবয়ব
![]() | |
সাইটের প্রকার | ইন্টারনেট বিশ্বকোষ প্রকল্প |
|---|---|
| উপলব্ধ | বর্মী |
| মালিক | উইকিমিডিয়া ফাউন্ডেশন |
| প্রস্তুতকারক | বর্মী উইকিপিডিয়া সম্প্রদায় |
| স্লোগান | အခမဲ့လွတ်လပ်စွယ်စုံကျမ်း |
| ওয়েবসাইট | my.wikipedia.org |
| বাণিজ্যিক | না |
| নিবন্ধন | ঐচ্ছিক |
| চালুর তারিখ | জুলাই ২০০৪ |
বর্মী উইকিপিডিয়া (বর্মী: မြန်မာဝီကီပီးဒီးယား) হচ্ছে অনলাইন মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার বর্মী ভাষার সংস্করণ। ২০০৪ সালে যাত্রা শুরু হয় এই উইকিপিডিয়ার এবং জানুয়ারি ২০২৬ অনুযায়ী এই উইকিপিডিয়ায় মোট ১,০৯,৯৯৫টি নিবন্ধ, ১,৩৬,০০০ জন ব্যবহারকারী, ৪ জন প্রশাসক ও ২,৯৩৩টি ফাইল আছে এবং সর্বমোট সম্পাদনা সংখ্যা ৯,৬১,৫৭০টি।
ইতিহাস
[সম্পাদনা]মিয়ানমারের কম্পিউটার প্রফেশানালস এসোসিয়েশন ২০১০ সালে উইকিপিডিয়ার সম্প্রসারণের লক্ষ্যে উইকিপিডিয়া মিয়ানমার প্রকল্প হাতে নেয়[১] । নতুন স্বেচ্ছাসেবী সংগ্রহের লক্ষ্যে ২০১৪ সালের জুন মাসে টেলেনর মিয়ানমারের সহায়তায় বর্মী উইকিপিডিয়া সম্প্রদায় ইয়াংগুনে প্রথম যৌথ কর্মশালার আয়োজন করে[২]। ২০১৪ সালের জুলাই মাসে ডাগন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীসহ ২০০০ এর বেশি লোকের উপস্থিতিতে বর্মী উইকিপিডিয়া ফোরামের আয়োজন করা হয়[৩] ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ The Myanmar Times। "Myanmar Wikipedia project targets 15,000 pages"। mmtimes.com।
- ↑ "Telenor Group - Bringing Wikipedia to Myanmar"। Telenor Group। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৭।
- ↑ Win Htut। "Telenor hosts Wikipedia forum at Dagon University"। Eleven Myanmar। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ-এর বর্মী উইকিপিডিয়া সংস্করণ
