বিষয়বস্তুতে চলুন

প্যান্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্যান্টি
তিনটি (কালো, সাদা এবং লাল) রঙের প্যান্টি
ধরনঅন্তর্বাস, জাঙিয়া
উপকরণতুলা, লেস, ল্যাটেক্স, চামড়া, লাইক্রা, মেশ, নাইলন, পিভিসি, পলিয়েস্টার, র-হাইড, সাটিন, রেশম
সাদা প্যান্টি পরা একজন মডেল
সাদা বয়শর্টস পরা একজন মডেল

প্যান্টি হলো নারীদের অন্তর্বাস (জাঙিয়া) যা আঁটসাঁট হয়। এর সাধারণ উপাদানগুলোর মধ্যে রয়েছে একটি ইলাস্টিকযুক্ত কোমরবন্ধনী, যৌনাঙ্গ ঢাকার জন্য একটি ক্রোচ প্যানেল (যা সাধারণত তুলার মতো শোষণকারী কাপড় দিয়ে তৈরি থাকে), এবং পা ঢোকানোর জন্য দুটি অংশ, যা কোমরবন্ধনীর মতোই প্রায়শই ইলাস্টোমার দিয়ে তৈরি হয়। এটি বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয়, তবে সাধারণত আরামদায়ক ও বাতাস চলাচলের উপযোগী কাপড়ই বেছে নেওয়া হয়।

প্যান্টি তৈরিতে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহৃত হয়, যেমন - তুলা, তরুক্ষীর, লেস , চামড়া, লাইক্রা, মেশ, নাইলন, পিভিসি, পলিয়েস্টার, র-হাইড, সাটিন এবং রেশম। সাধারণত এটি দুটি অংশ (সামনের ও পেছনের) দিয়ে গঠিত হয়, যা ক্রোচ এবং পাশের অংশে সেলাইয়ের মাধ্যমে যুক্ত থাকে। ক্রোচ অংশে প্রায়শই অতিরিক্ত সুরক্ষার জন্য একটি গাসেট (অতিরিক্ত কাপড়) যুক্ত করা হয় এবং এর কোমরবন্ধনী ও পা ঢোকানোর অংশ ইলাস্টোমার দিয়ে তৈরি করা হয়।

পারিভাষিক শব্দাবলী

[সম্পাদনা]

বিভিন্ন দেশে যেমন যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং অন্যান্য কমনওয়েলথভুক্ত দেশ যেমন অস্ট্রেলিয়া[১][২] এবং নিউজিল্যান্ডে প্যান্টিকে প্রায়ঃশই 'নিকার' বা 'আন্ডি' বলা হয়, যদিও 'আন্ডি' শব্দটি পুরুষদের জাঙ্গিয়া বোঝাতেও ব্যবহৃত হতে পারে, যেখানে প্যান্টি শব্দটি সাধারণত শুধু নারীদের জাঙ্গিয়া বোঝাতেই ব্যবহৃত হয়। অস্ট্রেলিয়াতে ছেলেদের জাঙ্গিয়া নির্দেশ করতে প্রায়ই আন্ডি শব্দটি ব্যবহৃত হয়।[৩] আবার আন্ডি শব্দটি ওখানে নারীদের জাঙ্গিয়া বোঝাতেও অনেকে বলে থাকেন। যুক্তরাষ্ট্র এবং কানাডায় আন্ডির পরিবর্তে প্যান্টি শব্দটিই বেশি চলে।[৪]

প্যান্টি বিভিন্ন ধরনের এবং নকশার বানানো হয়ে থাকে।[৫][৬] প্যান্টির ধরণগুলোর মধ্যে রয়েছেঃ

প্যান্টির বিভিন্ন ধরণ

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Burgdorf, Katherine (১২ নভেম্বর ২০১৩)। "Say 'NO' to dodgy knickers"। The Hoopla। ২ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৮।
  2. ↑ "Hole Proof - No Knickers"। Bonds underwear, Australia। ১৯৮৫। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৪।
  3. ↑ "Translations of Australian English words into American English - Fiona Lake"। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৫।
  4. ↑ Hanks, Patrick, সম্পাদক (১৯৭৯)। Collins English Dictionary। London: Collins। পৃ. ১০৬১। আইএসবিএন ৯৭৮-০-০০-৪৩৩০৭৮-৫। pants pl. n. 1. British. an undergarment reaching from the waist to the thighs or knees. 2. the usual U.S. name for trousers.
  5. ↑ "The Ultimate Guide to Getting the Perfect-Fit Undies"। www.longevitylive.com।
  6. ↑ Parkinson, Ann (৯ সেপ্টেম্বর ২০১১)। "Women's Panties - LoveToKnow Lingerie"। Lingerie.lovetoknow.com। ২৯ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১১।

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • উইকিমিডিয়া কমন্সে প্যান্টি সম্পর্কিত মিডিয়া দেখুন।