বিষয়বস্তুতে চলুন

গাউন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাকমে ফ্যাশন উইক ২০২০-এর অনুষ্ঠানে গাউনে সোনালী রাউত

স্যাক্সন শব্দ গান্না[] থেকে আসা গাউন হলো সাধারণত মধ্যযুগ থেকে ১৭ শতকের ইউরোপের পুরুষ এবং মহিলাদের দ্বারা পরিহিত পূর্ণ দৈর্ঘ্যের একটি ঢিলেঢালা পোশাক এবং নির্দিষ্ট পেশায় তা আজও অব্যাহত রয়েছে; পরবর্তীতে গাউনটি পোশাকের ওপরদিককার অংশ এবং সংযুক্ত স্কার্ট সমন্বিত যে কোনও পূর্ণ দৈর্ঘ্যের মহিলার পোশাক হিসাবে প্রয়োগ করা হয়েছিল।

বিবরণ

[সম্পাদনা]

একটি আধুনিক গাউন বলতে বিভিন্ন ধরনের পোশাককে বোঝায়। এটি কোনও নারীর পোশাক, বিশেষ কোনো আনুষ্ঠানিক পোশাক, বা আলঙ্কারিক কোনো পোশাককেও উল্লেখ করা যেতে পারে।[][] এটি নাইটগাউন বা ড্রেসিং গাউনকেও বোঝায়।[]

ইতিহাস

[সম্পাদনা]

গুন্না অ্যাংলো-স্যাক্সন মহিলারা পরিধান করতেন এবং এটি দীর্ঘ এবং ঢিলেঢালা পোশাক ছিল।[]

১২ এবং ১৩ শতাব্দীর প্রথমদিকে ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলিতে পড়া শিক্ষার্থীরা গাউনগুলি পড়তেন।[] এই গাউন এবং হুডগুলি তাদের পদমর্যাদা নির্দেশ করতো। ১৪ থেকে ১৭ তম শতাব্দী পর্যন্ত গাউন শব্দটি পুরুষ এবং মহিলা উভয় দ্বারা পরিহিত কোনও দীর্ঘ, ঢিলেঢালা কোনো পোশাকের বর্ণনা করতে ব্যবহৃত হতো।[]

১৫০০ এর দশকে ইতালিতে গাউনগুলি বিভিন্ন জায়গায় ক্যামোরা বা অন্যান্য আঞ্চলিক নামে পরিচিত ছিল।[] ইতালীয় নারীরা ভেস্তিতো বা রোবা নামক এক প্রকার ওভার গাউন-ও পড়তেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 Wilcox, Ruth Turner (১৯৬৯)। The Dictionary of Costume (ইংরেজি ভাষায়)। Batsford। পৃ. ১৫২। আইএসবিএন ৯৭৮০৭১৩৪৬২৭৭৭
  2. 1 2 Picken 1957
  3. Waxman, Olivia B. (১০ মে ২০১৭)। "The Real Reason Grads Wear a Cap and Gown"Time (ইংরেজি ভাষায়)। ৩০ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮
  4. 1 2 Fabretti 2008
গ্রন্থ-পঞ্জী

বহিঃসংযোগ

[সম্পাদনা]