বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:ফ্যাশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্যাশন প্রবেশদ্বার

ফ্যাশন প্রবেশদ্বার

Victorian fashion
Victorian fashion
Swinging London, 1969

চল হল কোনও নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলেইতিহাসের নির্দিষ্ট কোনও পর্বে সেখানকার জনসাধারণের মধ্যে বিরাজমান সৌন্দর্যশৈলীর বহুল-গৃহীত ও বহুল-প্রচলিত অভিব্যক্তি। এই পরিভাষাটি মূলত পোশাকআনুষঙ্গিক পরিধেয় (যেমন গহনা, বন্ধনী, ওড়না, ইত্যাদি), জুতো, কেশবিন্যাস, চেহারার প্রসাধন (মেক-আপ), শরীরের গড়ন, জীবনচর্যা, ভাষাবাচনভঙ্গি, ব্যবহারিক সামগ্রী (যেমন আসবাবপত্র), ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়। একে চলতি রীতি, রেওয়াজ, প্রচল, ধারা, হাওয়া, ঢং, কায়দা, ভাও, ইত্যাদি সমার্থক শব্দ দিয়েও নির্দেশ করা হয়। ইংরেজিতে একে ফ্যাশন (ইংরেজি Fashion) বলে। বৃহত্তর অর্থে সাংস্কৃতিক গতিধারা, সাংস্কৃতিক ধারা, সাংস্কৃতিক প্রবণতা, সাংস্কৃতিক হালচাল (ইংরেজি Cultural trend) পরিভাষাগুলিও ব্যবহৃত হয়ে থাকে। চল বা চলতি রীতি নিয়ত পরিবর্তনশীল। আজ যা জনপ্রিয় ও বহুল প্রচলিত অর্থাৎ আজ যে জিনিসের চল বা রেওয়াজ রয়েছে, তা ভবিষ্যতে এমনটি নাও থাকতে পারে। যেসমস্ত ধারা বা রীতি স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ক্ষণস্থায়ী হয় বা হবে বলে ধারণা করা হয়, সেগুলিকে নেতিবাচক অর্থে হুজুগ বা হিড়িক নামে অভিহিত করা হয়।

উপর্যুক্ত সংজ্ঞার পাশাপাশি আরেকটি বিশেষায়িত সংজ্ঞাও লক্ষণীয়। একেও ইংরেজিতে "ফ্যাশন" শব্দটি দিয়ে নির্দেশ করা হয়, যা কৃতঋণ শব্দ হিসেবে সমসাময়িক বাংলায় বহুল প্রচলিত। বাংলায় এটিকে বেশভূষার ধারা, বেশভূষার চল বা কেতা বলা হয়। চলতি কেতা কিংবা চলতি বেশভূষার ধারা অর্থাৎ চলতি ফ্যাশন (বা হালফ্যাশন) অনুসরণ করাকে কেতাদুরস্ত, কেতামাফিক, রেওয়াজমাফিক, ফ্যাশন-সচেতন ইত্যাদি বিশেষণ দিয়ে বর্ণনা করা হয়। (সম্পূর্ণ নিবন্ধ...)

বিকিনি পরিহিত নারী
বিকিনি (ইংরেজি: Bikini) মূলত মেয়েদের ব্যবহৃত একপ্রকার সাঁতারের পোশাক। দুই প্রস্থ কাপড় দ্বারা এটি তৈরি, যা শরীরকে স্বল্পভাবে ঢেকে রাখে। এর একটি অংশ স্তন ও অপর অংশটি উরুসন্ধি এবং নিতম্বকে ঢেকে রাখে। যদিও নিতম্ব ঢেকে রাখার শর্তটি ঐচ্ছিক। এর দুইটি অংশের মধ্যবর্তী অংশ সাধারণত অনাবৃত থাকলেও ট্যানকিনি ধরনের বিকিনির ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। সাধারণত গরম আবহাওয়ায় এবং সাঁতার কাটার সময় বিকিনি পরিধান করা হয়। বিকিনির দুইটি অংশ মেয়েদের পৃথক দুটি অন্তর্বাস হিসেবে ব্যবহৃত হতে পারে। নিচের অংশটি সীমা থং বা জি-স্ট্রিং থেকে শুরু করে তুলনামূলক আবৃত চৌকোণা শর্টস পর্যন্ত হতে পারে। মারিয়াম-ওয়েবস্টার অভিধানে (১১তম সংস্করণ) বিকিনিকে ‘মেয়েদের দুই প্রস্থ বিশিষ্ট গোসলের পোশাক’, ‘ছেলেদের ব্রিফ সাঁতারের পোশাক’, এবং ‘ছেলে বা মেয়েদের লো-কাট ব্রিফ’ হিসেবে অভিহিত করা হয়েছে।

আধুনিক বিকিনির আবিষ্কার হয় ১৯৪৬ সালে, এবং আবিস্কারক ছিলেন ফরাসী অটোমোবাইল ইঞ্জিনিয়ার লুই রিয়ার্ড। একই বছরের জুলাইয়ে, প্রশান্ত মহাসাগরের দ্বীপ বিকিনি অ্যাটলে অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা অপারেশ ক্রসরোডসের নামানুসারে তিনি তার সদ্য আবিস্কৃত পোশাকের নাম রাখেন বিকিনি। এই নামটি রাখার কারণ সম্ভবত পোশাকটির কারণে জনমানুষের মধ্যে বিদ্যমান উত্তেজনার বিস্ফোরণ, যা অনেকটা পারমাণবিক বিস্ফোরণের মতোই ব্যাপক ছিলো। (সম্পূর্ণ নিবন্ধ...)

নির্বাচিত জীবনী - অন্য একটি দেখান

২০২৩ সালে লিমা

আদ্রিয়ানা লিমা (পর্তুগিজ উচ্চারণ: [adɾiˈãnɐ ˈlimɐ] ; জন্ম ১২ জুন ১৯৮১) একজন ব্রাজিলীয় মডেল এবং অভিনেত্রী, যিনি ১৯৯৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভিক্টোরিয়ার সিক্রেট অ্যাঞ্জেল তার কাজের জন্য পরিচিত। তিনি ছিলেন সবচেয়ে দীর্ঘস্থায়ী মডেল এবং ২০১৭ সালে "সবচেয়ে মূল্যবান ভিক্টোরিয়ার সিক্রেট অ্যাঞ্জেল" নামে পরিচিত। তিনি ২০০৩ সাল থেকে মেবেলাইন প্রসাধনী এবং তার সুপার বোল এবং কিয়া মোটরসের বিজ্ঞাপনের একজন মুখপাত্র হিসেবেও পরিচিত। ১৫ বছর বয়সে, লিমা ফোর্ডের "ব্রাজিলের সুপারমডেল" প্রতিযোগিতায় জয়ী হন এবং নিউ ইয়র্ক সিটিতে এলিট মডেল ম্যানেজমেন্টের সাথে চুক্তি করার আগে ফোর্ড "বিশ্বের সুপার মডেল" প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন। (সম্পূর্ণ নিবন্ধ...)

নির্বাচিত জীবনীগুলির তালিকা

আপনি জানেন কি

উল্লিখিত তথ্যগুলি উইকিপিডিয়া:আপনি জানেন কি প্রকল্পের অংশ হিসেবে প্রধান পাতায় প্রদর্শিত হয়েছে।

ক্যাপ্রি প্যান্ট পরিহিত তরুণী
ক্যাপ্রি প্যান্ট পরিহিত তরুণী
‘বিকিনি মেয়েরা’—মোজাইকের মধ্যে বিকিনি পরিহিত ব্যায়াম বা খেলাধুলারত মেয়েদের দেখা যাচ্ছে। ইতালির সিসিলির ভিলা রোমানা দেল কাসালের, চতুর্থ শতকের প্রথমভাগের চিত্র।
‘বিকিনি মেয়েরা’—মোজাইকের মধ্যে বিকিনি পরিহিত ব্যায়াম বা খেলাধুলারত মেয়েদের দেখা যাচ্ছে। ইতালির সিসিলির ভিলা রোমানা দেল কাসালের, চতুর্থ শতকের প্রথমভাগের চিত্র।

বিষয়শ্রেণী

Category puzzle
Category puzzle
উপশ্রেণি দেখতে [►] নির্বাচন করুন

উইকিমিডিয়া


উইকিসংবাদে ফ্যাশন
উন্মুক্ত সংবাদ উৎস


উইকিউক্তিতে ফ্যাশন
উক্তি-উদ্ধৃতির সংকলন


উইকিসংকলনে ফ্যাশন
উন্মুক্ত পাঠাগার


উইকিবইয়ে ফ্যাশন
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল


উইকিবিশ্ববিদ্যালয়ে ফ্যাশন
উন্মুক্ত শিক্ষা মাধ্যম


উইকিমিডিয়া কমন্সে ফ্যাশন
মুক্ত মিডিয়া ভাণ্ডার


উইকিঅভিধানে ফ্যাশন
অভিধান ও সমার্থশব্দকোষ


উইকিউপাত্তে ফ্যাশন
উন্মুক্ত জ্ঞানভান্ডার


উইকিভ্রমণে ফ্যাশন
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা

প্রবেশদ্বার