বিষয়বস্তুতে চলুন

পিয়োতর ক্রাপোতকিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পিয়োতর ক্রাপোতকিন
জন্ম
পিয়োতর আলেক্সিয়েভিচ ক্রাপোতকিন

(১৮৪২-১২-০৯)৯ ডিসেম্বর ১৮৪২
মৃত্যু৮ ফেব্রুয়ারি ১৯২১(1921-02-08) (বয়স ৭৮)
যুগ
অঞ্চল
ধারানৈরাজ্যবাদী সাম্যবাদ
প্রধান আগ্রহ
উল্লেখযোগ্য অবদান
  • নৈরাজ্যবাদী সাম্যবাদের জনক
  • পারস্পরিক আর্থিক সাহায্য
  • বাজারনির্ভর শ্রমের অবসান
  • চার ঘণ্টা কর্মদিবস
  • স্বেচ্ছাসেবক গোষ্ঠী
  • দ্য কনকোয়েস্ট অব ব্রেড
  • মিউচুয়াল এইড: এ ফ্যাক্টর অফ ইভোল্যুশন
  • ফিল্ডস, ফ্যাক্টরিস অ্যান্ড ওয়ার্কশপস

পিয়োতর আলেক্সিয়েভিচ ক্রাপোতকিন (রুশ: Пётр Алексе́евич Кропо́ткин; ৯ ডিসেম্বর, ১৮৪২ – ৮ ফেব্রুয়ারি, ১৯২১) একজন রুশ প্রাণীবিজ্ঞানী, বিবর্তনীয় তাত্ত্বিক, দার্শনিক, বিজ্ঞানী, বিপ্লবী, ভাষাতাত্ত্বিক, অর্থনীতিবিদ, কর্মী, ভূগোলবিদ, লেখক ও অন্যতম গুরুত্বপূর্ণ নৈরাজ্য-সাম্যবাদী

ক্রাপোতকিন নৈরাজ্যবাদের যে তথ্য ও তত্ত্ব প্রচার করেন তার সাথে মিখাইল বাকুনিনের তথ্য ও তত্ত্বের বহুলাংশে সাদৃশ্য থাকলেও নৈরাজ্যবাদী আন্দোলনকে একটি বৈজ্ঞানিক চরিত্র দান করার ব্যাপারে তিনিই হচ্ছেন প্রথম পথিকৃৎ। তিনি এমন একটি সাম্যবাদী সমাজের কথা প্রচার করেন যেখানে কোন কেন্দ্রীয় সরকার থাকবে না; সকল কার্যক্রমের দায়দায়িত্ব থাকবে শ্রমিকদের মাধ্যমে গঠিত স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর হাতে। তিনি অসংখ্য গ্রন্থ, পুস্তিকা ও নিবন্ধ রচনা করেন যার মধ্যে দ্য কনকোয়েস্ট অব ব্রেড, মিউচুয়াল এইড: এ ফ্যাক্টর অফ ইভোল্যুশন এবং ফিল্ডস, ফ্যাক্টরিস অ্যান্ড ওয়ার্কশপস উল্লেখযোগ্য। এছাড়া এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা একাদশ সংস্করণের নৈরাজ্যবাদ বিষয়ক নিবন্ধটি রচনায় তার অবদান রয়েছে।[] লেনিন নিজে ক্রাপোতকিনের লেখার ভক্ত ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]