বিষয়বস্তুতে চলুন

নাহিদ ইসলাম

পরীক্ষিত
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাহিদ ইসলাম
২০২৬ সালে নাহিদ
বিরোধীদলীয় চিফ হুইপ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৭ ফেব্রুয়ারি ২০২৬
পূর্বসূরীমুজিবুল হক চুন্নু
ঢাকা-১১ আসনের সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৭ ফেব্রুয়ারি ২০২৬
পূর্বসূরীমোহাম্মদ ওয়াকিল উদ্দিন
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৮ ফেব্রুয়ারি ২০২৫
সদস্য সচিবআখতার হোসেন
পূর্বসূরীপদ প্রতিষ্ঠিত
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা
কাজের মেয়াদ
১৬ আগস্ট ২০২৪  ২৫ ফেব্রুয়ারি ২০২৫
পূর্বসূরীমোহাম্মদ এ আরাফাত (প্রতিমন্ত্রী)
উত্তরসূরীমাহফুজ আলম
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা
কাজের মেয়াদ
৯ আগস্ট ২০২৪  ২৫ ফেব্রুয়ারি ২০২৫
পূর্বসূরীজুনাইদ আহমেদ পলক (প্রতিমন্ত্রী)
উত্তরসূরীমুহাম্মদ ইউনূস
গণতান্ত্রিক ছাত্রশক্তির সদস্যসচিব
কাজের মেয়াদ
৪ সেপ্টেম্বর ২০২৩  ১৪ সেপ্টেম্বর ২০২৪
আহবায়কআখতার হোসেন
পূর্বসূরীপদ সৃষ্ট
উত্তরসূরীদল বিলুপ্ত
ব্যক্তিগত বিবরণ
জন্মমো. নাহিদ ইসলাম
(1998-04-28) ২৮ এপ্রিল ১৯৯৮ (বয়স ২৮)
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলজাতীয় নাগরিক পার্টি (২০২৫–বর্তমান)
প্রাক্তন শিক্ষার্থী
পেশারাজনীতিবিদ
যে জন্য পরিচিতছাত্র-জনতার অভ্যুত্থানের এক দফার ঘোষক
স্বাক্ষর

নাহিদ ইসলাম (জন্ম: ২৮ এপ্রিল ১৯৯৮) হলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন ও সফল হন। ২০২৪ সালে তার নাম টাইম ১০০ নেক্সট তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। তিনি ২০২৬ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা | উৎস সম্পাদনা]

নাহিদ ইসলামের ডাকনাম "ফাহিম"। ১৯৯৮ সালের ২৮ এপ্রিল ঢাকায় তার জন্ম হয়েছে।[][] বাবা শিক্ষক ও মা গৃহিণী। তার ছোট এক ভাই আছে। নাহিদ ২০১৪ সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল থেকে এসএসসি পাস করেন তিনি। এরপরে সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০১৬ সালে এইচএসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হোন। ২০২২ সালে অনার্স পাস করেন তিনি। বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী[][] নাহিদ একজন বিবাহিত।[] আন্দোলনকারী ছাড়াও তার রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতাও ছিলেন।[]

ছাত্র আন্দোলন

[সম্পাদনা | উৎস সম্পাদনা]

প্রাথমিক সক্রিয়তা

[সম্পাদনা | উৎস সম্পাদনা]

২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র থাকাকালীন নাহিদ সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন।[] ২০১৮ সালে কোটা সংস্কারনিরাপদ সড়কের দাবির আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন।[][] ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন।[] এছাড়াও তিনি প্রথম বর্ষ থেকেই ছাত্রদের দাবি দাওয়া নিয়ে সোচ্চার ছিলেন। ২০২৩ সালে তিনি আখতার হোসেনসহ তাঁর সহপাঠীদের সাথে মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি ছাত্র সংগঠন গঠন করেন এবং এই সংগঠনের সদস্য সচিব ছিলেন।[১০][১১] গণতান্ত্রিক ছাত্র শক্তি গঠনের পূর্বে তিনি নুরুল হক নুর কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নামক ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলেন।[১২]

জুলাই গণ-অভ্যুত্থান

[সম্পাদনা | উৎস সম্পাদনা]

নাহিদ ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই একজন অন্যতম সমন্বয়ক ছিলেন।[১৩] তিনি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরবর্তীতে এই আন্দোলন শেখ হাসিনা এবং তার সরকারের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনে পরিণত হয় এবং তা সফলও হয়।[১৪] এর ফলে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান।[১৫]

অপহরণ এবং আটক

[সম্পাদনা | উৎস সম্পাদনা]

নাহিদ ইসলাম ২০২৪ সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন, যখন আন্দোলন তীব্র আকার ধারণ করায় গোয়েন্দা শাখা (ডিবি) তাকে ও আরও পাঁচ সমন্বয়ককে আটক করে।[১৬] ২০২৪ সালের ১৯ জুলাই মধ্যরাতের দিকে, প্রায় ২৫ জন সাদা পোশাকধারী ব্যক্তি তাকে সবুজবাগ এলাকার একটি বাসা থেকে নিয়ে যায় বলে জানা যায়।[১৭][১৮] তার চোখে পট্টি বাঁধা এবং হাতকড়া পরানো অবস্থায় তাকে একটি স্থানে নিয়ে যাওয়া হয় এবং ছাত্র আন্দোলনে তার সম্পৃক্ততা সম্পর্কে জিজ্ঞাসাবাদের পাশাপাশি দুর্ব্যবহার করা হয়। ২১ জুলাই পূর্বাচলে একটি সেতুর নিচে জ্ঞানহীন ও আহত অবস্থায় তাকে পাওয়া যায়।[১৭] ২৬ জুলাই, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য বলে দাবিকারী ব্যক্তিরা ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাকে আটক করে।[১৯]

ডিবি পরে নিশ্চিত করে যে তারা নাহিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও পাঁচ সমন্বয়ককে "নিরাপত্তাজনিত কারণে" হেফাজতে নিয়েছে।[২০] পরবর্তীতে, নাহিদ ও অন্যান্য সমন্বয়করা ডিবি সদর দপ্তর থেকে একটি বিবৃতি জারি করে বিক্ষোভকারীদের আন্দোলন স্থগিতের আহ্বান জানান, এই যুক্তি দিয়ে যে কোটা সংস্কারের আন্দোলনের মূল উদ্দেশ্য অর্জিত হয়েছে।[২১] তবে, নাহিদ পরে স্পষ্ট করেন যে তাকে জোর করে ঐ বিবৃতি দিতে বাধ্য করা হয়েছিল।[২২]

শেখ হাসিনার পতন এবং তার পরিণতি

[সম্পাদনা | উৎস সম্পাদনা]

এরপর, হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে নাহিদ এক দফা দাবি পেশ করেন। হাসিনার পদত্যাগ ও ভারত পালিয়ে যাওয়ার পর নাহিদ বলেন, তাদের লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি। এরপর তারা "চিরতরে ফ্যাসিবাদী ব্যবস্থা উচ্ছেদ" করার লক্ষ্য নির্ধারণ করে এবং শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মুহাম্মদ ইউনূসকে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার আহ্বান জানায়, যা ইউনূস গ্রহণ করেন।[২৩]

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা

[সম্পাদনা | উৎস সম্পাদনা]

তিনি ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ আগস্ট ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।[২৪] ২০২৪ সালের ১৬ আগস্ট তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পান।[২৫] জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের লক্ষ্যে তিনি ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার এর উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন।[২৬]

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক

[সম্পাদনা | উৎস সম্পাদনা]
নাহিদ এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন।
নাহিদ নাগরিক কোয়ালিশনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, মে ২০২৫

২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি, নাহিদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সম্পৃক্ত ছিল।[২৭] ২৮ ফেব্রুয়ারি, তাকে নতুন দলের আহ্বায়ক হিসাবে আনুষ্ঠানিকভাবে নিযুক্ত করা হয়।

তার সূচনা বক্তব্যে, নাহিদ ঘোষণা করেন যে বাংলাদেশে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী রাজনীতির কোন স্থান থাকবে না এবং তিনি স্বীকার করেন যে তার দল একটি স্বয়ংসম্পূর্ণ অর্থনীতিসহ বাংলাদেশের মানুষের জাতীয় স্বার্থে মনোনিবেশ করবে।[২৮] তিনি "দ্বিতীয় প্রজাতন্ত্র"-এর জন্য একটি "নতুন গণতান্ত্রিক সংবিধান" প্রতিষ্ঠা করা তার দলের লক্ষ্য বলে ঘোষণা করেন।[২৯]

মার্চ ২০২৫-এ, জানা যায় যে নাহিদ পরবর্তী সাধারণ নির্বাচনে ঢাকা-৯ বা ঢাকা-১১ যেকোনো একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।[৩০] ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।[৩১]

  1. "'শুভ জন্মদিন, আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম'"দৈনিক কালের কণ্ঠ। ২৮ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২৫
  2. "কোটা সংস্কার আন্দোলনের 'মুখ'ই বড় ভূমিকা নিলেন হাসিনার পতনে! কে এই ছাত্রনেতা নাহিদ ইসলাম?"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৪
  3. "ঢাবির মাস্টার্সের শিক্ষার্থী নাহিদ, এক নজরে আরও কিছু তথ্য"। ৮ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৪
  4. "অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য উপদেষ্টাদের কার কী পরিচিতি"দৈনিক ইত্তেফাক। ৮ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৪
  5. "উপদেষ্টা নাহিদ ইসলাম সম্পর্কে জেনে নিন আরও কিছু তথ্য"কালবেলা। ৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪
  6. "সমন্বয়ক থেকে সরকারের উপদেষ্টা কে এই নাহিদ ইসলাম"দৈনিক যুগান্তর। ৮ আগস্ট ২০২৪। ১০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৪
  7. 1 2 দেওয়ান, অম্লান। "বিপ্লবের অপর পিঠেতো মৃত্যু"www.amarbanglabd.com। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৫
  8. "বিপ্লবের অপর পিঠেতো মৃত্যু"www.amarbanglabd.com। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৫
  9. "নাহিদ যেভাবে ছাত্র অভ্যুত্থানের নায়ক" (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৬ সেপ্টেম্বর ২০২৪। ২৩ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৫
  10. "'গণতান্ত্রিক ছাত্রশক্তি' নামে নতুন স্বতন্ত্র ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ"www.deshrupantor.com। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৫
  11. প্রতিবেদক, বিশ্ববিদ্যালয় (৪ অক্টোবর ২০২৩)। "নতুন ছাত্র সংগঠন 'গণতান্ত্রিক ছাত্রশক্তি'র আত্মপ্রকাশ"dhakapost.com। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৫
  12. প্রতিবেদক (৪ অক্টোবর ২০২৩)। "ডাকসুর সাবেক ভিপি নুরের সাবেক সহযোগীদের নতুন সংগঠনের ঘোষণা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৫
  13. প্রতিবেদক,প্রতিবেদক, নিজস্ব (৭ জুলাই ২০২৪)। "আজ ক্যাম্পাসে ধর্মঘট, সড়কে 'বাংলা ব্লকেড'"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৫
  14. "Deadly unrest over job quotas grips Bangladesh"www.bbc.com (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১৭ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৫
  15. "পালিয়ে যাবার আগে শেখ হাসিনার শেষ কয়েক ঘণ্টা কেমন ছিল?"BBC News বাংলা। ৬ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৫
  16. Paul, Ruma; Das, Krishna N. (৬ আগস্ট ২০২৪)। "Who is Nahid Islam, student leader of campaign to oust PM Sheikh Hasina?"Reuters। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪
  17. 1 2 "Who is Nahid Islam? Student Leader Behind Protests in Bangladesh! Check here!"Jagranjosh.com (ইংরেজি ভাষায়)। ৬ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৪
  18. "Who Is Nahid Islam, Student Leader Who Led Protests Against Sheikh Hasina"NDTV। ৬ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২৪
  19. "Bangladeshi students allege police torture after protests crackdown"The Guardian। ২৩ জুলাই ২০২৪।
  20. "Quota protest coordinators Asif, Nahid, Baker 'taken into DB custody for security reasons'"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২৬ জুলাই ২০২৪।
  21. "Six quota coordinators in DB custody 'call off all protest programmes'"The Business Standard। ২৮ জুলাই ২০২৪।
  22. "We were forcibly detained, didn't voluntarily issue movement withdrawal statement"দ্য ডেইলি স্টার। ২ আগস্ট ২০২৪।
  23. Yee, Isaac; Ripon, Tanbirul Miraj (৫ আগস্ট ২০২৪)। "Bangladesh prime minister flees to India as anti-government protesters storm her residence" (ইংরেজি ভাষায়)। CNN। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪
  24. "ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নাহিদ ইসলাম"দৈনিক ইত্তেফাক। ৯ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৪
  25. "নতুন মন্ত্রণালয় পেলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ"দৈনিক কালের কণ্ঠ। ১৬ আগস্ট ২০২৪। ১৬ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪
  26. "পদত্যাগ করলেন নাহিদ ইসলাম"প্রথম আলো। ২৫ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  27. "উপদেষ্টা পরিষদ থেকে নাহিদের পদত্যাগ"যমুনা টেলিভিশন। ২৫ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  28. "Nahid: No place for pro-India or pro-Pakistan politics in Bangladesh"ঢাকা ট্রিবিউন। ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
  29. আহমেদ, শাকিব (২৮ ফেব্রুয়ারি ২০২৫)। "No room for India or Pakistan aligned politics in Bangladesh: Nahid"ডেইলি অবজার্ভার
  30. "দুই আসন থেকে লড়তে পারেন নাহিদ"দৈনিক কালবেলা। ৭ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২৫
  31. ঢাকা-১১ আসনে বিজয়ী এনসিপির নাহিদ ইসলাম, ইত্তেফাক, ১৩ ফেব্রুয়ারি ২০২৬