বিষয়বস্তুতে চলুন

আসিফ মাহমুদ

পরীক্ষিত
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আসিফ মাহমুদ
অন্তর্বর্তীকালীন সরকারের ১০০তম দিনে গণমাধ্যমের সামনে কথা বলছেন আসিফ মাহমুদ (২০২৪)
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা
কাজের মেয়াদ
৯ আগস্ট ২০২৪[]  ১০ ডিসেম্বর ২০২৫
পূর্বসূরীনাজমুল হাসান (মন্ত্রী)
উত্তরসূরীআসিফ নজরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা[]
কাজের মেয়াদ
১০ নভেম্বর ২০২৪  ১০ ডিসেম্বর ২০২৫
পূর্বসূরীএ. এফ. হাসান আরিফ
উত্তরসূরীআদিলুর রহমান খান
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা
কাজের মেয়াদ
১৬ আগস্ট ২০২৪  ১০ নভেম্বর ২০২৪
পূর্বসূরীনজরুল ইসলাম (প্রতিমন্ত্রী)
উত্তরসূরীএম সাখাওয়াত হোসেন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা
কাজের মেয়াদ
৮ আগস্ট ২০২৪  ১০ ডিসেম্বর ২০২৫
রাষ্ট্রপতিমোহাম্মদ সাহাবুদ্দিন
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1998-07-14) ১৪ জুলাই ১৯৯৮ (বয়স ২৭)
মুরাদনগর উপজেলা, কুমিল্লা
নাগরিকত্ববাংলাদেশী
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলজাতীয় নাগরিক পার্টি
মাতারোকসানা বেগম
পিতামো. বিল্লাল হোসেন
প্রাক্তন শিক্ষার্থী
পেশারাজনীতিবিদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (১৪ জুলাই ১৯৯৮) হচ্ছেন একজন বাংলাদেশী আন্দোলনকর্মী, ছাত্রনেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা[][][] তিনি এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক, যার মাধ্যমে তিনি ২০২৪ সালে সংগঠিত কোটা সংস্কার আন্দোলনঅসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি।[]

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

আসিফ ১৯৯৮ সালের ১৪ জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ বিল্লাল হোসেন ও মাতা রোকসানা বেগম। প্রাথমিক শিক্ষা মা-বাবার হাতে। প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান পায়ের খোলা প্রাইমারি স্কুল। স্কুলশিক্ষা পায়ের খোলা উচ্চবিদ্যালয় ও আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে। আসিফ মাহমুদ ঢাকার তেজগাঁও থানানাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। তিনি আদমজী ক্যান্টমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আসিফ মাহমুদ বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রী করছেন। [][][]

কর্মজীবন

রাজনৈতিক জীবন

২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থী হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতি মানবীয় ভূমিকা পালন করেন তিনি এবং তার সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তিনি সহ উক্ত সংগঠনের আরো দুই গুরুত্বপূর্ণ সমন্বয়ক নাহিদ ইসলামসারজিস আলম মিলে সারা দেশে একযোগে অসহযোগ আন্দোলন এবং পরিশেষে লংমার্চ টু ঢাকা কর্মসূচি সফলভাবে ডাক দেন। যার ফলশ্রুতিতে ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের পতন হয়।

আসিফ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন। এরপরে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন। ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তিনি। পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে আসিফের নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে।[] ২০২৩ সালে ৪ অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পান তিনি।[]

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা

প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র দেন আসিফ

তিনি ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।[১০] ২০২৪ সালের ১৬ আগস্ট তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।[১১] ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন।[]

সমালোচনা

২০২৫ সালের মার্চ মাসে উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়ার পিতা বিল্লাল হোসেন কুমিল্লায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে একটি ঠিকাদারি লাইসেন্স পান। আসিফ মাহমুদ শুরুতে এ বিষয়ে কোনো তথ্য জানেন না বলে এটি অস্বীকার করেন, তবে পরে তিনি এর সত্যতা নিশ্চিত করেন।[১২] তিনি জানান, এটি তার জ্ঞাতসারে করা হয়নি এবং তার "সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট [স্বার্থের সংঘাত]"।[১২] ২০২৫ সালের ২৪ এপ্রিল এলজিইডি কুমিল্লা জেলা কার্যালয় আনুষ্ঠানিকভাবে বিল্লাল হোসেনের ঠিকাদারির লাইসেন্সটি বাতিল করে। লাইসেন্স বাতিলের আদেশে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল মতিন স্বাক্ষর করেন এবং তিনি লাইসেন্স প্রদানের প্রক্রিয়াগত জটিলতার কথা উল্লেখ করেন।[১৩]

২০২৫ সালের জুন মাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় আসিফ মাহমুদের হাতের লাগেজে একটি আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন পাওয়া যায়। তিনি মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য "ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল" কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। পরে আসিফ ফেসবুকে জানান, ভুলবশত ম্যাগাজিনটি তার ব্যাগে রয়ে গিয়েছিল।[১৪] তিনি দাবি করেন, রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কারণে তিনি একাধিক হামলার শিকার হয়েছেন, এটি তার নিরাপত্তার স্বার্থে লাইসেন্স করা বৈধ অস্ত্র। তিনি আরও জানান, সরকারি নিরাপত্তার ঘাটতি থাকায় আইনগতভাবে তিনি নিজের ও পরিবারের সুরক্ষার জন্য অস্ত্র বহন করেন।[১৫] বাংলাদেশের স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, “এটি একটি ম্যাগাজিন ছিল, একে-৪৭ নয়।”[১৬] তিনি আরও জানান, কীভাবে বিমানবন্দরের প্রাথমিক তল্লাশিতে ম্যাগাজিনটি ধরা পড়েনি তা জানতে তদন্ত চলছে। বাংলাদেশের আগ্নেয়াস্ত্র আইন অনুযায়ী, মন্ত্রীর সমপর্যায়ের পদাধিকারীরা বয়সসীমার বাধা ছাড়াই আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন।[১৭]

তথ্যসূত্র

  1. "অন্তর্বর্তী সরকারের দফতর বণ্টন, কে পেলেন কোন মন্ত্রণালয়?"সময় টিভি। ৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৪
  2. প্রতিবেদক, বিশেষ (১০ নভেম্বর ২০২৪)। "উপদেষ্টা সেখ বশির বাণিজ্যে, ফারুকী সংস্কৃতিতে, স্থানীয় সরকারে এলেন সজীব ভূঁইয়া"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৪
  3. 1 2 "পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২৫
  4. "অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকছেন যে দুই শিক্ষার্থী"দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ৮ আগস্ট ২০২৪। ৫ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৪
  5. "ইতিহাস গড়লেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম"সময় টিভি। ৮ আগস্ট ২০২৪। ৮ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৪
  6. "ঢাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আসিফ, সম্পাদক আহনাফ"জাগো নিউজ। ৭ ফেব্রুয়ারি ২০২৩। ১০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৪
  7. 1 2 রিপোর্ট, স্টার অনলাইন (৮ আগস্ট ২০২৪)। "ঢাবির ভাষাবিজ্ঞানের শিক্ষার্থী আসিফ মাহমুদ, এক নজরে আরও কিছু তথ্য"। ২২ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪
  8. 1 2 "যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া কে এই আসিফ মাহমুদ"টিবিএস। ৯ আগস্ট ২০২৪। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  9. মাহমুদ, আসিফ (২০২৫)। জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু। ঢাকা: প্রথমা প্রকাশন। পৃ. শেষ মলাট পাতা। আইএসবিএন ৯৭৮৯৮৪৫৩৭০২১৯
  10. "ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নাহিদ ইসলাম"দৈনিক ইত্তেফাক। ৯ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৪
  11. "নতুন মন্ত্রণালয় পেলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ"দৈনিক কালের কণ্ঠ। ১৬ আগস্ট ২০২৪। ১৬ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪
  12. 1 2 "বাবার ঠিকাদারির লাইসেন্স ছিল, জানিয়ে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ"দৈনিক প্রথম আলো। ২৪ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৫
  13. "উপদেষ্টা আসিফের বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল, চাইলেন ক্ষমা"জাগোনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৫
  14. "আসিফ মাহমুদের হাতব্যাগে গুলির ম্যাগাজিন, আলোচনায় কয়েকটি প্রশ্ন"বিবিসি বাংলা। ৩০ জুন ২০২৫। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৫
  15. "ভুলবশত একটি ম্যাগাজিন ব্যাগে ছিল: উপদেষ্টা আসিফ মাহমুদ"প্রথম আলো। ২৯ জুন ২০২৫। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৫
  16. "আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা"যুগান্তর। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৫
  17. "উপদেষ্টা আসিফ মাহমুদের অস্ত্র ও লাইসেন্স নিয়ে বিতর্ক"ডয়চে ভেলে। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৫

বহিঃসংযোগ