গণতান্ত্রিক ছাত্রশক্তি
| গণতান্ত্রিক ছাত্রশক্তি | |
|---|---|
| আহবায়ক | আখতার হোসেন |
| সদস্য সচিব | নাহিদ ইসলাম |
| প্রতিষ্ঠা | ৪ সেপ্টেম্বর ২০২৩ |
| বিভক্ত | বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ |
| ভাঙ্গা | ১৪ সেপ্টেম্বর ২০২৪ |
| উত্তরসূরী | জাতীয় ছাত্রশক্তি (সাবেক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ) |
| সদর দপ্তর | ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ |
| ভাবাদর্শ | দায় ও দরদের রাজনীতি নির্মাণ |
গণতান্ত্রিক ছাত্রশক্তি (বিলুপ্তি ১৪ সেপ্টেম্বর ২০২৪) বাংলাদেশের একটি ছাত্র সংগঠন।[১] আখতার হোসেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ , আবু বাকের মজুমদার সহ কিছু শিক্ষার্থীরা ৪ অক্টোবর ২০২৩ সালে এই ছাত্রসংগঠনের ঘোষণা দেন।[২][৩] সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, রাজনৈতিক ব্যক্তি, পরিসর ও সংস্কৃতি নির্মাণ, শিক্ষার্থী কল্যাণ, ছাত্র-নাগরিক রাজনীতি নির্মাণ ও রাষ্ট্র-রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠন।[৪] ১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সংগঠনটি তাদের কার্যক্রম স্থগিত এবং কমিটি বিলুপ্ত ঘোষণা করে।[৫]
ইতিহাস
[সম্পাদনা]শিক্ষা, শক্তি ও মুক্তি- এই মূলনীতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে ৪ অক্টোবর, ২০২৩ সালে সংগঠনটি আত্নপ্রকাশ করেন। সাবেক ভিপি নুরুল হক নুরের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দল থেকে পৃথক হয়ে সংগঠনটির জন্ম হয়।[৬][৭] প্রতিষ্ঠার সময় মোট ৩১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ঘোষণা করা হয়।[৮] সংগঠনটি ২৯ সেপ্টেম্বরে ১৫ ছাত্র সংগঠনের সাথে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’ নামে নতুন জোট গঠন করে।[৯] এছাড়া, ০৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটি নামে তারা নতুন নাগরিক প্ল্যাটফর্মের ঘোষণা করেছেন। ১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সংগঠনটি নিজেকে বিলুপ্ত ঘোষণা করে।[১০]
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]| নাম | বর্তমানে অবস্থান | ভূমিকা | আন্দোলন |
|---|---|---|---|
| মাহফুজ আলম | সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা | বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির অন্যতম সমন্বয়ক | বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন |
| নাহিদ ইসলাম | জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক | বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক | বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন |
| আসিফ মাহমুদ | জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র | বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক | বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন |
| নুসরাত তাবাসসুম | জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক | বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক | বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন |
রাজনৈতিক উত্থান
[সম্পাদনা]২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সফলভাবে কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনের সম্পন্ন হয়।[১১] এ দুইটি আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতাদের উপস্থিতি পাওয়া যায়। সংগঠনটির নেতা-কর্মীদের প্রচেষ্টার ফলে অসহযোগ আন্দোলনের ফলে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। ছাত্রশক্তির দুই নেতা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১২][১৩] সংগঠনটির স্লোগান শিক্ষা, শক্তি ও মুক্তি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "'গণতান্ত্রিক ছাত্রশক্তি' গঠনের ঘোষণা দিলেন ডাকসুর সাবেক নেতা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (৪ অক্টোবর ২০২৩)। "আত্মপ্রকাশের দিনেই ছাত্রশক্তির নেতাকর্মীদের মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ প্রতিবেদক (৪ অক্টোবর ২০২৩)। "নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির ঘোষণা দিয়ে ফেরার পথে হামলার শিকার নেতা–কর্মীরা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৪।
- ↑ "নতুন ছাত্রসংগঠন 'গণতান্ত্রিক ছাত্রশক্তি'"। www.kalerkantho.com। ৮ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ প্রতিনিধি, ঢাবি (১৪ সেপ্টেম্বর ২০২৪)। "গণতান্ত্রিক ছাত্রশক্তি বিলুপ্ত ঘোষণা"। Ajker Patrika। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২৫।
- ↑ "নতুন ছাত্রসংগঠন 'গণতান্ত্রিক ছাত্রশক্তি'"। Kalerkantho। ৪ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ Channel24। "সাবেক ডাকসু নেতা আখতারের নেতৃত্ব স্বতন্ত্র ছাত্র সংগঠন 'গণতান্ত্রিক ছাত্রশক্তি'র আত্মপ্রকাশ"। Channel 24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "গনতান্ত্রিক ছাত্রশক্তি 'পূর্নাঙ্গ কমিটি'"। dhakapost.com। ৪ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "১৫ ছাত্র সংগঠন নিয়ে 'ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য' নামে নতুন জোট"। banglanews24.com। ২৯ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২৪।
- ↑ "গণতান্ত্রিক ছাত্রশক্তি বিলুপ্ত ঘোষণা"। www.ajkerpatrika.com। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২৪।
- ↑ বিশেষ প্রতিবেদক (৫ আগস্ট ২০২৪)। "পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ ওয়েব পোর্টাল (৯ আগস্ট ২০২৪)। "'মো. নাহিদ ইসলাম'- উপদেষ্টা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়"। ptd.gov.bd। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ ওয়েব পোর্টাল (৯ আগস্ট ২০২৪)। "আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- উপদেষ্টা: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়"। moysports.gov.bd। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।