সরকারি বিজ্ঞান কলেজ
প্রাক্তন নাম | টেকনিক্যাল হাই স্কুল, ইন্টারমেডিয়েট টেকনিক্যাল কলেজ |
|---|---|
| নীতিবাক্য |
|
| ধরন | সরকারি |
| স্থাপিত | ১৯৫৪ খ্রিষ্টাব্দ |
| অধিভুক্তি | ঢাকা শিক্ষা বোর্ড |
| ইআইআইএন | ১০৮৫৩৫ |
| অধ্যক্ষ | প্রফেসর সালমা বেগম (১২৭৯৩)(ভারপ্রাপ্ত) |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৭ |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৫০+ |
| শিক্ষার্থী | ~২২৫০ |
| অবস্থান | |
| পোশাকের রঙ | আকাশী নীল হালকা ধূসর |
| সংক্ষিপ্ত নাম | সবিক |
| ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা |
| ওয়েবসাইট | সাধারণ: www |
![]() | |

সরকারি বিজ্ঞান কলেজ রাজধানী ঢাকার ফার্মগেট সংলগ্ন তেজগাঁও এলাকায় অবস্থিত দেশের অন্যতম সেরা একটি সরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজের প্রতিষ্ঠাকালীন নাম ইন্টারমেডিয়েট টেকনিক্যাল কলেজ। ০৯ একর ভূমির উপর কলেজটি স্থাপিত। ১৯৫৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত এই কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শুধু বিজ্ঞান বিভাগে ও জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধীনে ডিগ্রিতে পাঠদান করা হয়।[১][২][৩][৪] কলেজ কোড - ১৩০২ ইআইআইএন নং- ১০৮৫৩৫
ইতিহাস
[সম্পাদনা]কলেজটি ১৯৫৪ খ্রিষ্টাব্দে টেকনিক্যাল হাই স্কুল নামে যাত্রা শুরু করে। ১৯৬২ খ্রিষ্টাব্দে ইন্টারমেডিয়েট টেকনিক্যাল কলেজ হিসেবে পুনঃনামকরণ করা হয়। ১৯৮৫ খ্রিষ্টাব্দে বি.এসসি কোর্স চালুর মাধ্যমে সরকারি বিজ্ঞান কলেজ হিসেবে কার্যক্রম শুরু করে।[৫][৬]
ফলাফল
[সম্পাদনা]প্রতিবছর ব্যাপক শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়।এছাড়াও এইচএসসি ২০২৫ পরীক্ষায় এই কলেজ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে । ঢাকা বোর্ড এ ৬ষ্ঠ তম অধিকার অর্জন করে । পাশের হার ছিল ৯৮.৯০ এবং জিপিএ ৫ এর হার ৬৮.৮৪।
প্রতিবছর এই কলেজ থেকে বহু সংখ্যক ছাত্র বুয়েট,মেডিকেল কলেজ,ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের খ্যাতিনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মেধাতালিকায় থেকে ভর্তির সুযোগ পেয়ে থাকে।
•গত ২০২৫-২৬ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় ১ম হয় এই কলেজের শিক্ষার্থী জাহাঙ্গীর কবির শান্ত।
•২০২৪-২৫ সেশনে বুয়েট ভর্তি পরীক্ষায় ৪র্থ হয় আরেক মেধাবী মুখ আসির ফয়সাল।
আটটি শাখায় ১২৫ জন করে ছাত্র এখানে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে। শাখাগুলোর নাম যথাক্রমে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। ভর্তির ক্রমানুসারে শিক্ষার্থীদের শাখাগুলোয় বিভক্ত করা হয়।[৭]
বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমে পঠিত বিষয়সমূহ - বাংলা,ইংরেজি,পদার্থবিজ্ঞান,রসায়ন,উচ্চতর গণিত,আইসিটি ও জীববিজ্ঞান।
পোশাক
[সম্পাদনা]অফ হোয়াইট প্যান্ট (লাইট বিজ), আকাশী রঙের শার্ট, বুক পকেটে লোগো, আইডি কার্ড, কালো জুতা (ফিতাযুক্ত) ও মোজা।
আবাসন ব্যবস্থা
[সম্পাদনা]কলেজের দুটি ছাত্রাবাস রয়েছে: কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস এবং অপরটি ড. কুদরত-ই-খুদা ছাত্রাবাস—যথাক্রমে একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রদের জন্য।
১. কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস: সংখ্যা বর্তমানে ১৬০। ছাত্রাবাসটির বর্তমান ম্যানেজার মোঃ অলিউল্লাহ।
২. ড. কুদরত ই খুদা ছাত্রাবাস: আসন সংখ্যা ১৫৬। ছাত্রাবাসটির বর্তমান ম্যানেজার মোঃ জামাল মিয়া ও হল সুপার ভাইসার প্রফেসর জনাব আমজাদ হোসেন
যাতায়াত
[সম্পাদনা]ঢাকার স্থায়ী শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দুটি বাস আছে।
১.স্পন্দন-১ (চলাচলের রুট: ফার্মগেট থেকে সাইনবোর্ড)
২.স্পন্দন-২ (চলাচলের রুট: ফার্মগেট থেকে মিরপুর ১০)
প্রকাশনা
[সম্পাদনা]সহশিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]ছাত্রদের পড়াশোনার পাশাপাশি নৈতিক উন্নয়ন ও তাদের মাঝে নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে চালু আছে সরকারি বিজ্ঞান কলেজ বিএনসিসি প্লাটুন। এছাড়া ছাত্রদের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে কলেজের নিজস্ব।
- সরকারি বিজ্ঞান কলেজ বিতর্ক ক্লাব
- সরকারি বিজ্ঞান কলেজ বিজ্ঞান ক্লাব
- সরকারি বিজ্ঞান কলেজ গণিত ক্লাব
- সরকারি বিজ্ঞান কলেজ ফটোগ্রাফি ক্লাব
- সরকার বিজ্ঞান কলেজ ক্রীড়া ক্লাব
- সরকারি বিজ্ঞান কলেজতথ্য ও প্রযুক্তি ক্লাব
- সরকারি বিজ্ঞান কলেজ সাংস্কৃতিক ক্লাব
- সরকারি বিজ্ঞান কলেজ ইসলামিক সাংস্কৃতিক ক্লাব
- সরকারি বিজ্ঞান কলেজ অলিম্পিয়াড ও কুইজ ক্লাব
- সরকারি বিজ্ঞান কলেজ আন্তর্জাতিক সম্পর্ক/জাতিসংঘ ক্লাব
উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী
[সম্পাদনা]- নাহিদ ইসলাম,মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ ও এম.পি.(ঢাকা-১১) ২০২৪-এ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ২০২৪-এ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা।
- আ ন ম এহসানুল হক মিলন, মন্ত্রী, বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়।সংসদ সদস্য(চাঁদপুর-১)
- জাহিদ আহসান রাসেল, সাবেক প্রতিমন্ত্রী, বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
- আনিসুল হক (রাজনীতিবিদ), প্রয়াত সফল মেয়র, ঢাকা উত্তর সিটি করপোরেশন।
- আব্দুল্লাহ আল মামুন (বিজ্ঞানী)
- সাব্বির রহমান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়
- শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি নেতা ও সংসদ সদস্য[লক্ষ্মীপুর-৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও, ঢাকা"। gsctd.edu.bd। ৩০ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৯।
- ↑ "নামেই বিজ্ঞান কলেজ!"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৯।
- ↑ "সমস্যার পাহাড়ে ধুঁকছে ঢাকার ঐতিহ্যবাহী ১০ সরকারী কলেজ || প্রথম পাতা |"। জনকন্ঠ। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Business studies students selected for admission to Government Science College"। bdnews24.com।
- ↑ "GSC"। govtsciencecollege.com। ৯ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১১।
{{ওয়েব উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার|অকার্যকর-ইউআরএল=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ নিজামুল, হক (১৪ জুন ২০১৪)। "সরকারি বিজ্ঞান কলেজে দ্বিগুণ শিক্ষক"। ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে সরকারি বিজ্ঞান কলেজ সম্পর্কিত মিডিয়া দেখুন।
| বাংলাদেশের শিক্ষা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
