নুরুল হক নুর
নুরুল হক নুর | |
|---|---|
ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে নুরুল হক নুর, ২০২৪ | |
| প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | |
| প্রধানমন্ত্রী | তারেক রহমান |
| শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ – ৪ মার্চ ২০২৬ | |
| জাতীয় সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | |
| পূর্বসূরী | এস এম শাহাজাদা |
| নির্বাচনী এলাকা | পটুয়াখালী-৩ |
| ডাকসু'র সহ-সভাপতি | |
| কাজের মেয়াদ ১২ মার্চ ২০১৯ – ২২ জুন ২০২০ | |
| পূর্বসূরী | আমানউল্লাহ আমান |
| উত্তরসূরী | সাদিক কায়েম |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | নুরুল হক অক্টোবর ১৯৯১ (বয়স ৩৪) চরবিশ্বাস ইউনিয়ন, গলাচিপা উপজেলা, পটুয়াখালী জেলা, বরিশাল[১] |
| নাগরিকত্ব | বাংলাদেশী |
| রাজনৈতিক দল | |
| দাম্পত্য সঙ্গী | মারিয়া আক্তার লুনা |
| সন্তান | ২ কন্যা, ১ পুত্র |
| পিতামাতা |
|
| প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
| পেশা | রাজনীতিবিদ |
| যে জন্য পরিচিত | কোটা সংস্কার আন্দোলন |
নুরুল হক নুর হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ।[২][৩][৪] বর্তমানে তিনি গণঅধিকার পরিষদ (জিওপি)[৫] এর সভাপতি[৬][৭] এবং ছাত্র, যুব ও প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক।[৮] তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের একজন নির্বাচিত সংসদ সদস্য[৯] এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।[১০][১১][১২][১৩] ২০১৮ সালে ছাত্রনেতা থাকাকালীন অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ অন্যতম যুগ্ম-আহ্বায়ক হিসেবে তিনি আলোচনায় আসেন।[১৪][১৫][১৬] তিনি ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন।[১৭][১৮][১৯] তিনি রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠাতাদের অন্যতম।[২০]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]নুরুল হক নুর বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বৃহত্তর চর কাজল ইউনিয়ন বর্তমান চর বিশ্বাস ইউনিয়নে জন্মগ্রহণ করেন।[১] তার পিতা ইদ্রিস হাওলাদার একজন ব্যবসায়ী এবং সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য[২১] ও মাতার নাম নিলুফা বেগম। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে নুর দ্বিতীয়। নুর পটুয়াখালীর চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। গাজীপুরের কালিয়াকৈর গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ২০১০ সালে মাধ্যমিক এবং ঢাকার উত্তরা হাই স্কুল এন্ড কলেজ থেকে ২০১২ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ২০১৩–১৪ শিক্ষাবর্ষে ভর্তি হন।[১]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]নুরুল হক নুর বাংলাদেশের অন্যতম আলোচিত ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।[২২] এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মুহসিন হলের উপ-মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন।[২৩] স্কুল জীবনে তিনি ছাত্রলীগের স্কুল কমিটির দপ্তর সম্পাদক ছিলেন।[২৩] এছাড়াও তিনি বিতর্ক, অভিনয়সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত।[২৪][২৫][২৬]
জুন ২০২০ সালে নুর তরুণদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করার ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা দেন।[২৭][২৮]
অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হয়। ২০২১ সালের ২৬ অক্টোবর ঢাকায় পল্টনের প্রিতম জামান টাওয়ারে অবস্থিত দলটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন নুরুল হক নুর।[২৯]
২০২৩ সালের জুন মাসে গণঅধিকার পরিষদের রেষারেষি জেরে দলের সদস্য সচিব নুরুল হক নুর ও রাশেদ খাঁনকে অব্যাহতির ঘোষণা আসে আহবায়ক ড. রেজা কিবরিয়ার পক্ষ থেকে।[৩০] ২০২৩ সালের ১০ই জুলাই গণ অধিকার পরিষদের একাংশের কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন নুরুল হক নুর।[৩১]
হামলা
[সম্পাদনা]- ২২ ডিসেম্বর ২০১৯ সালে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক নিবন্ধনের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের কর্মসূচি দেয় নুরুল হক নূর। ওই সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা বাধা দিতে গেলে সংঘর্ষ বাঁধে৷ সংঘর্ষে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে নুর ও তার সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সদস্যদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের[৩২] কর্মীরা হামলা করে। এতে নুরসহ তার সংগঠনের একাধিক ছাত্র আহত হয়।[৩৩][৩৪]
- ২৪ ডিসেম্বর ২০১৯ সালে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করে এবং হামলার সাথে জড়িত থাকার অভিযোগে মুক্তিযুদ্ধ মঞ্চের তৎকালীন সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত তূর্য এবং দপ্তর সম্পাদক মেহেদী হাসান শান্তকে গ্রেফতার করা হয়৷[৩৫][৩৬]
- ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত নুর বিভিন্ন আন্দোলনে সাতবার হামলার শিকার হন।[৩৭][৩৮][৩৯]
- ২ আগষ্ট ২০২৩ সালে ছাত্র অধিকার পরিষদের ডাকা সমাবেশে যোগ দিতে শাহবাগ মোড় থেকে টিএসসির দিকে মিছিল নিয়ে গেলে হামলার স্বীকার হন নুর,[৪০] এতে নুরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।[৪১] নুরের দাবি অনুযায়ী তাদের উপর হামলা করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা,[৪২] যদিও এতে ছাত্রলীগের সম্পৃক্ততা অস্বীকার করেছেন সংগঠনটির দায়িত্বশীল নেতারা।
- ২৯ আগষ্ট ২০২৫ সালে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ধাওয়া খেয়ে তিনি বিভিন্ন পক্ষের আক্রমণের শিকার হন।[৪৩] নুরুল হক নূরের সাথে গণঅধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মীরাও আহত হন।[৪৪] রক্তাক্ত ও গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।[৪৫][৪৬][৪৭]
সমালোচনা
[সম্পাদনা]২০১৯ সালে ডাকসু নির্বাচন চলাকালীন রোকেয়া হলের প্রভোস্টকে লাঞ্ছিত ও ভাঙচুরের অভিযোগে নুরুল হক সহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়।[৪৮][৪৯] এছাড়া ২০২৩ সালে তার বিরুদ্ধে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে গোপন বৈঠক করে বাংলাদেশের তৎকালীন সরকার উৎখাতের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে।[৫০][৫১][৫২][৫৩][৫৪][৫৫][৫৬]
বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিভিন্ন কারণে অর্থসাহায্য আহ্বান করার অভিযোগ রয়েছে।[৫৭] এছাড়াও মোবাইল ফাইন্যান্স সার্ভিসের মাধ্যমে দান সংগ্রহ করার কারণে তিনি বিশেষভাবে সমালোচিত।[৫৮]
গ্রেফতার
[সম্পাদনা]২০২০ সালে ২১ সেপ্টেম্বর নূরসহ সাত জনকে আটক করার কয়েক ঘণ্টা পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। নূরসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের মামলা করেছিল। সেই মামলার বিরুদ্ধে শাহবাগে বিক্ষোভ করছিলেন নুরুল হক নুর ও সাধারণ ছাত্র পরিষদ নামে তার সংগঠনের সদস্যরা। সেই বিক্ষোভ চলাকালীন তাদের আটক করা হয় এবং কিছুক্ষন পর মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।[৫৯]
২০২৪ সালে কোটাবিরোধী আন্দোলনের সময় নূরকে পুনরায় গ্রেফতার করা হয়। নুরুল হক নুরকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।[৬০][৬১] মামলার এজাহারে তিনি ৩০০ কোটি টাকা ক্ষতি করেছেন অভিযোগ করা হয়। নূর রিমান্ডে বর্বরোচিত নির্যাতনের অভিযোগ করেন।[৬২][৬৩][৬৪][৬৫]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]নুরুল হক নুর ব্যক্তিগত জীবনে ২০১৬ সালে চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাতেম আলী মাস্টারের মেয়ে মারিয়া আক্তার লুনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। লুনা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বর্তমানে এই দম্পতির দুই কন্যা ও এক পুত্র সন্তান আছে।[৬৬]
কিংবদন্তি
[সম্পাদনা]৮ জানুয়ারি ২০২১ সালে যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখা এক প্রতিনিধি সভায় নুরকে "গণবন্ধু" উপাধিতে ভূষিত করে একটি ক্রেস্ট প্রদান করে।[৬৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ডাকসুর ভিপি হওয়া পর যা বললেন নুরুর বাবা"। দৈনিক নয়া দিগন্ত। ১২ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯।
- ↑ "ছাত্র-জনতা লড়াই করে যে পরিবর্তন এনেছে, তা স্থায়ী হতে হবে: নুরুল হক"। প্রথম আলো। ১৬ ডিসেম্বর ২০২৪।
- ↑ "কোটা আন্দোলনের নেতা থেকে ডাকসুর ভিপি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯।
- ↑ "ডাকসুর নতুন ভিপি কে এই নুরুল হক"। বিবিসি। ১৩ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯।
- ↑ "Bangladesh Election Commission"। www.ecs.gov.bd। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৫।
- ↑ "গণঅধিকার পরিষদের দুই অংশ মারমুখী অবস্থানে"। প্রতিদিনের বাংলাদেশ।
- ↑ "সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক রাশেদ খান"। প্রথম আলো। ১০ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৩।
- ↑ "পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন"। দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২১।
- ↑ ডেস্ক, ভিডিও (১৭ ফেব্রুয়ারি ২০২৬)। "নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ প্রতিবেদক, নিজস্ব (১৭ ফেব্রুয়ারি ২০২৬)। "শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "ডাকসুর ভিপি থেকে প্রতিমন্ত্রী হচ্ছেন নুরুল হক নুর"। www.kalerkantho.com। 2026-02। সংগ্রহের তারিখ 2026-02-17।
{{ওয়েব উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত"। Jugantor। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৬।
- ↑ bvnews24.com। "দায়িত্ব কমলো ববি হাজ্জাজ ও নুরসহ ৮ প্রতিমন্ত্রীর"। BVNEWS24 || বিভিনিউজ২৪ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৬।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "ছাত্ররাজনীতিতে নতুন ধারা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯।
- ↑ "নুরুল ভিপি, রাব্বানী জিএস"। প্রথম আলো। ১২ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯।
- ↑ "ভিপি নুরুল হক নুরু, জিএস গোলাম রাব্বানী"। কালের কণ্ঠ। ১২ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯।
- ↑ "ডাকসুতে ছাত্রলীগের শোভন পরাজিত, নুরুল ভিপি, তুমুল প্রতিবাদ ছাত্রলীগের"। বিবিসি বাংলা। ১২ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯।
- ↑ "ডাকসুর ভিপি নুরুল হক নুর"। somoynews.tv। ১২ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৯।
- ↑ "২৮ বছর পর ডাকসুর ২৫তম ভিপি নূর"। banglanews24.com। ১২ মার্চ ২০১৯।
- ↑ "গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুর, সম্পাদক রাশেদ"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৪।
- ↑ "আমার ছেলের দ্বারা দেশের মঙ্গল হোক: ভিপি নুরের বাবা"। যুগান্তর। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯।
- ↑ "আতঙ্কে রয়েছেন কোটা আন্দোলনের চার শীর্ষ নেতা"। বিবিসি। ১৬ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯।
- 1 2 "প্রধানমন্ত্রীর মাঝে হারানো মায়ের চেহারা খুঁজে পেয়েছি: নূর"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৪ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৯।
- ↑ "নতুন নেতৃত্ব বেছে নেওয়ার নির্বাচন"। প্রথম আলো। ১১ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯।
- ↑ "ডাকসুর নব-নির্বাচিত ভিপি নুরকে ছাত্রলীগের ধাওয়া"। প্রিয়.কম। ৯ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯।
- ↑ "শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকেই সবসময় প্রাধান্য দেব: ছাত্রবন্ধু নুর"। যুগান্তর। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯।
- ↑ "চমক দেখা যাবে"। mzamin.com। ১২ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২০।
- ↑ "আমি আ লীগ-বিএনপির রাজনীতি করি না, নতুন দল করব!"। kalerkantho.com। ১১ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২০।
- ↑ "নুর-রেজার নতুন রাজনৈতিক দল 'গণ অধিকার পরিষদ'"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২১।
- ↑ "গণঅধিকার পরিষদে অস্থিরতা"। ২০ জুন ২০২৩।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "গণ অধিকার পরিষদ: একাংশের কাউন্সিলে সভাপতি নুর"।
- ↑ "মুক্তিযুদ্ধ মঞ্চের ওরা কারা?"। DW.COM। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "ভিপি নুরুল ও মুক্তিযুদ্ধ মঞ্চের পাল্টাপাল্টি মামলা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "কারা এই মুক্তিযুদ্ধ মঞ্চ?"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "নুরের মামলার বাদী পুলিশ, মূল এজাহারও পুলিশের"। DW.COM। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "ডাকসু কার্যালয়ে ভিপি নুরুল হকের ওপর হামলা"। ২২ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "ভিপি নুরের আঙুল ভেঙে দিল ছাত্রলীগ, ভারতীয় গণমাধ্যমে বিস্ময়"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "মুক্তিযুদ্ধ মঞ্চের দুই নেতা আটক"। DW.COM। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "7 ATTACKS ON DUCSU VP NURUL HAQUE NUR"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৫ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯।
- ↑ "ঢাবিতে নুরের ওপর ফের ছাত্রলীগের হামলা"। mzamin.com। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২৩।
- ↑ "ছাত্রলীগের হামলায় নুরসহ আহত ১৩"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২৩।
- ↑ "ঢাকা বিশ্ববিদ্যালয়ে নুরের উপর হামলা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২৩।
- ↑ Channel24। "যেভাবে রক্তাক্ত হলেন নুরুল হক নুর"। Channel 24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ bvnews24.com। "জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ, ভিপি নুর রক্তাক্ত (ভিডিও)"। BVNEWS24 || বিভিনিউজ২৪ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত নুরুল হক নুর"। dhakamail.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২৫।
- ↑ "জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত নুরুল হক নুর"। dhakamail.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ভিপি নুরের অবস্থা গুরুতর, স্থানান্তর করা হচ্ছে"। দৈনিক যুগান্তর। 29 August, 2025। সংগ্রহের তারিখ 29 August, 2025।
{{সংবাদ উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এবং|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "নুরুলসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা"। প্রথম আলো। ১২ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯।
- ↑ "সদ্য ভিপি হওয়া নূরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা"। banglanews24.com। ১২ মার্চ ২০১৯।
- ↑ "নুরের বিরুদ্ধে মোসাদের এজেন্টের সঙ্গে বৈঠকের অভিযোগ"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৩।
- ↑ প্রতিবেদক, জ্যেষ্ঠ। "মোসাদের সঙ্গে নুরের বৈঠকের খবর ফিলিস্তিনি দূতের; নুর বলছেন, ভিত্তিহীন"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৭ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৩।
- ↑ "মোসাদ সদস্যের সঙ্গে ভিপি নুরের বৈঠক তদন্ত দাবি পীর ফজলুর"। banglanews24.com। ৯ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৩।
- ↑ "নুরের সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করলেন সাফাদি"। The Daily Ittefaq। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "'মেন্দি এন সাফাদির সঙ্গে দেখা করার কথা স্বীকার করেছেন নূর'"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "মোসাদ সদস্যের সঙ্গে ভিপি নূর!"। Bhorer Kagoj। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "'মেন্দি এন সাফাদির সঙ্গে দেখা করার কথা স্বীকার করেছেন নূর'"। Jugantor। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ অনলাইন, চ্যানেল আই (২৪ জুলাই ২০২৩)। "কিডনি নষ্টের কথা বলে বিকাশে টাকা নিয়েছিলেন নুর"। চ্যানেল আই (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৪।
- ↑ "ভিপি নুর কেন বিকাশ নুর?"। নাগরিক টিভি। ২৭ আগস্ট ২০২৩।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ "পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে নূর আটক, পরে মুক্ত"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "গণঅধিকার পরিষদের নুরুল হক নূর আটক"। www.amadershomoy.com। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২৬ জুলাই ২০২৪)। "রিমান্ড শেষে কারাগারে ডাকসুর সাবেক ভিপি নুর"। ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "রিমান্ড শেষে কারাগারে নুরুল হক নুর"।
- ↑ "ভিপি নুর কারাগারে নির্যাতনের অভিযোগ"। দেশ রূপান্তর।
- ↑ "সেতু ভবনে নাশকতা: নুর কারাগারে, রিমান্ডে নির্যাতনের অভিযোগ"। সেতু ভবনে নাশকতা: নুর কারাগারে, রিমান্ডে নির্যাতনের অভিযোগ। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "রিমান্ড শেষে কারাগারে নুরুল হক নুর"। আরটিভি। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "বাবা হলেন ভিপি নুর"। যুগান্তর। ২০ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০।
- ↑ "'গণবন্ধু' উপাধি পেলেন ভিপি নুর"। বাংলা ট্রিবিউন। ১৫ জানুয়ারি ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে নুরুল হক নুর সম্পর্কিত মিডিয়া দেখুন।
উইকিউক্তিতে নুরুল হক নুর সম্পর্কিত উক্তি পড়ুন।
- জীবিত ব্যক্তি
- বাংলাদেশী সক্রিয় কর্মী
- ১৯৯১-এ জন্ম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- উত্তরা হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন
- বাংলাদেশী আন্দোলন কর্মী
- পটুয়াখালী জেলার রাজনীতিবিদ
- বাংলাদেশী ফ্যাসিবাদ বিরোধী
- গলাচিপা উপজেলার ব্যক্তি
- বরিশাল বিভাগের সক্রিয়কর্মী
- ডাকসুর সহ-সভাপতি
- বাংলাদেশী রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা
- ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য
- তারেক রহমানের মন্ত্রিসভার সদস্য