বিষয়বস্তুতে চলুন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (বাংলাদেশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
সংস্থার রূপরেখা
যার এখতিয়ারভুক্তবাংলাদেশ সরকার
সদর দপ্তরবাংলাদেশ সচিবালয়, ঢাকা[]
দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা
সংস্থা নির্বাহী
ওয়েবসাইটmoi.gov.bd

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়।[] বাংলাদেশ সরকারের অন্যতম এ সংস্থাটি দেশের তথ্যসম্পদ উন্নয়ন, তথ্য সংরক্ষণ, তথ্যের নিরাপদ সঞ্চালন, তথ্য অধিকার সংরক্ষণ, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণসহ তথ্যসংশ্লিষ্ট বিবিধ আইন, বিধি-বিধান, প্রবিধান প্রণয়ন এবং বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে থাকে। এছাড়াও একটি বড় অংশজুড়ে রয়েছে ইলেকট্রনিক ও প্রিন্ট গণমাধ্যম সংক্রান্ত কার্যাবলি।

মন্ত্রণালয়ের নামের ইতিহাস

[সম্পাদনা]

বাংলাদেশের স্বাধীনতার পর এই মন্ত্রণালয়ের নাম ছিল ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। পরবর্তীতে মন্ত্রণালয়ের নাম থেকে ‘সম্প্রচার’ শব্দটি অপসারণ করে নাম রাখা হয় ‘তথ্য মন্ত্রণালয়’। তবে ২০২১ সালের মার্চে মন্ত্রণালয়ের নামে পুনরায় ‘সম্প্রচার’ শব্দটি যুক্ত করা হয়। কেননা দেশের সম্প্রচার বিষয়ক কার্যক্রম পরিচালনা এ মন্ত্রণালয়েরই কাজ। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে নামের মিল থাকার কারণেও মন্ত্রণালয়ের নাম পরিবর্তের প্রয়োজন দেখে দেয়।[]

আওতাধীন অধিদপ্তর ও প্রতিষ্ঠানসমূহ

[সম্পাদনা]

যে সকল অধিদপ্তর ও প্রতিষ্ঠান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন রয়েছে:[]

বিভাগসংক্ষেপেস্থাপিতদাপ্তরিক ওয়েবসাইট
তথ্য অধিদফতরপিআইডিpressinform.portal.gov.bd
বাংলাদেশ বেতার১৯৩৯www.betar.gov.bd
বাংলাদেশ টেলিভিশনবিটিভি১৯৬৪www.btv.gov.bd
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরwww.dfp.gov.bd
গণযোগাযোগ অধিদপ্তরmasscommunication.portal.gov.bd
বাংলাদেশ প্রেস কাউন্সিল১৯৭৯presscouncil.portal.gov.bd
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনwww.fdc.gov.bd
বাংলাদেশ ফিল্ম আর্কাইভবিএফএ১৯৭৮www.bfa.gov.bd
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশপিআইবি১৯৭৬pib.portal.gov.bd
বাংলাদেশ সংবাদ সংস্থাবাসসwww.bssnews.net
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটজাগই১৯৮০nimc.portal.gov.bd
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডবিএফসিবিwww.bfcb.gov.bd
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট১০ সেপ্টেম্বর ২০১৪bcti.portal.gov.bd
তথ্য কমিশনwww.infocom.gov.bd

মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণের তালিকা

[সম্পাদনা]

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর তালিকা:

  1. শেখ আবদুল আজিজ
  2. শামসুল হুদা চৌধুরী
  3. শামসুল হুদা চৌধুরী
  4. নাজমুল হুদা
  5. এম শামসুল ইসলাম
  6. আবু সাইয়িদ
  7. এম শামসুল ইসলাম
  8. আবুল কালাম আজাদ
  9. হাসানুল হক ইনু
  10. মোহাম্মদ হাছান মাহমুদ
  11. মুরাদ হাসান, (প্রতিমন্ত্রী)
  12. মোহাম্মদ আলী আরাফাত, (প্রতিমন্ত্রী)
  13. নাহিদ ইসলাম (উপদেষ্টা)
  14. মাহফুজ আলম (উপদেষ্টা)
  15. সৈয়দা রিজওয়ানা হাসান (উপদেষ্টা)

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. http://www.cabinet.gov.bd/site/page/55bcf4d6-dd85-45c1-94b6-bcb06e4b1b12
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৪
  3. "তথ্য মন্ত্রণালয়ের নতুন নাম 'তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়'"দৈনিক কালের কণ্ঠ। ১৫ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২১
  4. "মন্ত্রণালয় ও বিভাগসমূহ"bangladesh.gov.bd। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৪[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]