বিষয়বস্তুতে চলুন

আওয়াজ উডা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"আওয়াজ উডা"
একক সঙ্গীতের প্রচ্ছদ
হান্নান হোসাইন শিমুল কর্তৃক সঙ্গীত
ভাষাবাংলা
মুক্তিপ্রাপ্ত১৮ জুলাই ২০২৪[]
বিন্যাসঅডিও
রেকর্ডকৃত২০২৪
ধারাহিপ হপ সঙ্গীত
দৈর্ঘ্য০২:৩৬
লেবেলস্নেয়ারবিট
লেখকহান্নান হোসাইন শিমুল
সুরকারহান্নান হোসাইন শিমুল
প্রযোজকসামির ইসলাম[]
বহিঃস্থ অডিও
audio icon ইউটিউবে "আওয়াজ উডা"

আওয়াজ উডা বাংলাদেশ ২০২৪ সালে প্রকাশিত বাংলা ভাষার একটি জুলাই বিপ্লবের প্রতিবাদী হিপ হপ সঙ্গীত। এতে কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন র‍্যাপার হান্নান হোসাইন শিমুল[] এবং মিক্স ও মাস্টারিং করেছে স্নেয়ারবিট।

পটভূমি

[সম্পাদনা]

২০২৪ সালে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে গানটি মুক্তি পায়।[] গানটি মুক্তির এক সপ্তাহ পর অর্থাৎ ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে হান্নানকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করে।[] নিউ ইয়র্ক শহরের অলাভজনক সংগঠন আর্টিস্ট অ্যাট রিস্ক কানেকশন (এআরসি) হান্নানকে গ্রেফতারের নিন্দা জানান।[][]

জনপ্রিয়তা

[সম্পাদনা]
ইডেন মহিলা কলেজে আওয়াজ উডা গানের একটি বাংলা গ্রাফিতি
ঢাকায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, যেটিতে আওয়াজ উডা খোদাই করে লেখা আছে (নিচ থেকে ৬ষ্ঠ লাইন)

২০২৪ সালের বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গানটি শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করে।[][] মাত্র ১৩ দিনের ব্যবধানে এটি ইউটিউবে প্রায় ছয় লক্ষের অধিকবার দেখা হয় এবং ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ থেকে পঞ্চম স্থান দখল করে নেয়।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "আলোচনায় 'আওয়াজ উডা', সঙ্গে 'কথা ক' (ভিডিও)"বাংলা ট্রিবিউন। ১২ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪
  2. শিল্প ও বিনোদন ডেস্ক (৩০ জুলাই ২০২৪)। "'Awaaz Utha' rapper Hannan arrested, gets 2-day remand" ['আওয়াজ উডা' র‍্যাপার হান্নান গ্রেফতার ও ২ দিনের রিমান্ডে]দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২২ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪
  3. 1 2 3 "'আওয়াজ উডা বাংলাদেশ' গানের হান্নান মুক্ত"জাগো নিউজ। ৬ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪
  4. 1 2 "'আওয়াজ উডা' র‍্যাপার হান্নানকে গ্রেপ্তারে আন্তর্জাতিক সংগঠনের নিন্দা"প্রথম আলো। ১ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪
  5. "মুক্তি পেলেন 'আওয়াজ উডা' গানের শিল্পী হান্নান"দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। ৭ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪
  6. মিশরা, ঐশানী (৭ আগস্ট ২০২৪)। "Music from the anti-quota protests: In the dark times, there will also be singing" [কোটা বিরোধী আন্দোলন হতে প্রাপ্ত গান, দুঃসময়েও গান হবে]দ্য টেলিগ্রাফ (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪