চরসাদীপুর ইউনিয়ন
অবয়ব
| চরসাদীপুর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে চরসাদীপুর ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°৫৭′৩৪.৬″ উত্তর ৮৯°১৩′৬.২″ পূর্ব / ২৩.৯৫৯৬১১° উত্তর ৮৯.২১৮৩৮৯° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | খুলনা বিভাগ |
| জেলা | কুষ্টিয়া জেলা |
| উপজেলা | কুমারখালী উপজেলা |
| আয়তন | |
| • মোট | ৬৪.৭৫ বর্গকিমি (২৫.০০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০০১) | |
| • মোট | ১৮,৭৩২ |
| • জনঘনত্ব | ২৯০/বর্গকিমি (৭৫০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৭০১০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

চরসাদীপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল।[১] এটি ৬৪.৪১ কিমি২ (২৪.৮৭ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০০১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৮,৭৩২ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ৯টি ও মৌজার সংখ্যা ১০টি। কুষ্টিয়া জেলার মূল ভূখণ্ড থেকে পদ্মা নদী দ্বারা বিচ্ছিন্ন একটি ইউনিয়ন। কুষ্টিয়া জেলা পদ্মার দক্ষিণ পাড়ে হলেও সাদীপুর, ইউনিয়নটি পাবনা সদর উপজেলা সংলগ্ন পদ্মার উত্তর পাড়ে [২]।
গ্রামসমূহ
[সম্পাদনা]- আড়ুয়াবানধা
- বাগুন্দা বাতন পাড়া
- ভৈরবপাড়া
- চাঁদপুর
- দিয়ার বাগুন্দা
- গোবিন্দপুর
- ঘোষপুর
- চরসাদীপুর
- শ্রীকোল
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "চরসাদীপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৯।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০।