বিষয়বস্তুতে চলুন

আব্দালপুর ইউনিয়ন

আব্দালপুর
ইউনিয়ন
আব্দালপুর খুলনা বিভাগ-এ অবস্থিত
আব্দালপুর
আব্দালপুর
আব্দালপুর বাংলাদেশ-এ অবস্থিত
আব্দালপুর
আব্দালপুর
বাংলাদেশে আব্দালপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪৬′৭.৭″ উত্তর ৮৯°৬′১১.৫″ পূর্ব / ২৩.৭৬৮৮০৬° উত্তর ৮৯.১০৩১৯৪° পূর্ব / 23.768806; 89.103194 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাকুষ্টিয়া জেলা
উপজেলাকুষ্টিয়া সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সদরদপ্তরপান্থাপাড়া
আয়তন
 • মোট২৫.০৯ বর্গকিমি (৯.৬৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২)
 • মোট৩০,৮৫০
 • ক্রম৩য় (উপজেলার মধ্যে)
 • জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৪.৬৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আব্দালপুর ইউনিয়ন খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন। এই ইউনিয়নের মোট আয়তন ২৫.০৯ কিমি২ (৯.৬৯ মা২) যা ৯টি মৌজা নিয়ে গঠিত। ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী এখানে ১২টি গ্রাম রয়েছে যেখানে ৭,৯৩২টি খানায় মোট ৩০,৮০৫ জন মানুষ বসবাস করেন।

ইতিহাস

[সম্পাদনা]

ব্রিটিশ ভারতের নদীয়া জেলার কুষ্টিয়া মহকুমার কুষ্টিয়া থানার একটি ইউনিয়ন বোর্ড হিসেবে আব্দালপুর ইউনিয়ন বোর্ড স্থাপন হয়।[১] দাপ্তরিক ওয়েবসাইটের তথ্যানুযায়ী এর স্থাপন সাল ১৯৬৩। ব্রিটিশ ভারতের সময় এটি মোট ১০টি মৌজা নিয়ে গঠিত হয়েছিল। পরবর্তীতে কাশিনাথপুর মৌজাকে ঝাউদিয়া ইউনিয়নে যুক্ত করা হয় এবং বর্তমানে এর অধীনে ৯টি মৌজা রয়েছে।[২]

ভূগোল

[সম্পাদনা]

আব্দালপুর ইউনিয়নের পূর্ব দিকে হরিনারায়ণপুর ও ভায়না, পশ্চিম দিকে ঝাউদিয়া ও ভায়না, উত্তর দিকে ঝাউদিয়া ও উজানগ্রাম এবং দক্ষিণ দিকে ভায়না ও ত্রিবেনী ইউনিয়ন অবস্থিত। এর সাথে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনী ও হরিণাকুন্ডু উপজেলার ভায়ানা ইউনিয়নের সীমানা রয়েছে। এই ইউনিয়নের মধ্য দিয়ে কুমার নদ ও এর শাখা প্রবাহিত হয়েছে।

এর মোট আয়তন ২৫.০৯ কিমি২ (৯.৬৯ মা২), এটি মোট ৯টি মৌজা নিয়ে গঠিত এবং ১২টি গ্রাম রয়েছে। আয়তনের দিক দিয়ে এটি সদর উপজেলার ইউনিয়নগুলোর মধ্যে ৪র্থ অবস্থানে রয়েছে।

মৌজা গ্রামসমূহ
নাম আয়তন
বিষ্ণুদিয়া ৪৫০ একর (১.৮ কিমি২) বিষ্ণুদিয়া
দেড়িপাড়া ৯২৩ একর (৩.৭৪ কিমি২) দেড়িপাড়া
চড়পাড়া
গোপালপুর ২৬৮ একর (১.০৮ কিমি২) গোপালপুর
লক্ষ্মীপুর ১,১৮০ একর (৪.৮ কিমি২) লক্ষীপুর
মধুপুর
পান্থাপাড়া ৩৮৬ একর (১.৫৬ কিমি২) পান্থাপাড়া
পশ্চিম আব্দালপুর ১,৪৯৭ একর (৬.০৬ কিমি২) পশ্চিম আব্দালপুর
পিয়ারপুর ৭৯৪ একর (৩.২১ কিমি২) পিয়ারপুর
রাজাপুর
সাহাপুর ২৮২ একর (১.১৪ কিমি২) সাহাপুর
সুগ্রিবপুর ৪১২ একর (১.৬৭ কিমি২) সুগ্রিবপুর

জনপরিসংখ্যান

[সম্পাদনা]

২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী আইলচারা ইউনিয়নে ৭,৯৩২টি খানা রয়েছে যেখানে মোট ৩০,৮৫০ জন মানুষ বসবাস করেন। এর মধ্যে পুরুষ ১৫,২৬৩ জন এবং নারী ১৫,৫৮৭ জন। জনসংখ্যার দিক দিয়ে এটি সদর উপজেলার ইউনিয়ন গুলোর মধ্যে ৩য় অবস্থানে রয়েছে।

এখানে মোট ২৮,২০৫ জন কর্মক্ষম ব্যক্তি রয়েছেন যাদের মধ্যে ৯,৬০০ জন বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মরত আছেন। কর্মরত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৮,৭৪৪ জন এবং নারী ৮৫৬ জন। কর্মরতদের মধ্যে ২১.৫৭ শতাংশ সেবামূলক, ৪.৬৪ শতাংশ শিল্প ও ৭৩.৭৯ শতাংশ কৃষি কর্মের সঙ্গে জড়িত। অন্যদিকে ৬,৯৩১ জন ব্যক্তি গৃহকর্মের সঙ্গে জড়িত রয়েছেন যাদের মধ্যে ৬,৮৩৪ জনই নারী।

বাংলাদেশ নির্বাচন কমিশনের ২০২৪ সালের ৮ এপ্রিল প্রকাশিত গেজেট অনুযায়ী আইলচারা ইউনিয়নে মোট ২৩,৭৫৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১১,৯৭২ জন ও নারী ভোটার ১১,৮৭১ জন। এখানে ৯টি ওয়ার্ডের জন্য মোট ৮টি ভোট কেন্দ্র রয়েছে।[৩]

মোট জনসংখ্যা মৌজা গ্রাম
নাম জনসংখ্যা নাম জনসংখ্যা
২০২২ ২০১১ ২০২২ ২০১১ ২০২২ ২০১১
৩০,৮৫০ ২৭,৭৩৭ বিষ্ণুদিয়া ২,৬৪১ ২,৫০৪ বিষ্ণুদিয়া ২,৬৪১ ২,৫০৪
দেড়িপাড়া ৩,৩৭৬ ৩,০৬৩ দেড়িপাড়া ১,৯০৫ ১,৮১২
চড়পাড়া ১,৪৭১ ১,২৫১
গোপালপুর ১,২৬১ ১,১৪৬ গোপালপুর ১,২৬১ ১,১৪৬
লক্ষ্মীপুর ৭,৪৩০ ৬,০০৫ লক্ষ্মীপুর ৪,৪৫৭ ৪৪১৬
মধুপুর ২,৪৪৭ ১,৫৮৯
পান্থাপাড়া ১,১০৭ ১,২০৬ পান্থাপাড়া ১,১০৭ ১,২০৬
পশ্চিম আব্দালপুর ৭,৫৫৬ ৬,৮৮২ পশ্চিম আব্দালপুর ৭,৫৫৬ ৬,৮৮২
পিয়ারপুর ৩,৮৭০ ৩,৮২৬ পিয়ারপুর ২,৯৬২ ২,৬৮৭
রাজাপুর ১,৪৩৪ ১,১৩৯
সাহাপুর ১,১০৬ ১,১০৯ সাহাপুর ১,১০৬ ১,১০৯
সুগ্রিবপুর ২,৫০৩ ১,১৯৬ সুগ্রিবপুর ২,৫০৩ ১,১৯৬

শিক্ষা

[সম্পাদনা]

২০২২ সালের তথ্যানুযায়ী আইলচারা ইউনিয়নের সাক্ষরতা হার ৬৪.৬৪% (৭ বছর এবং তার বেশি)। পুরুষের সাক্ষরতার হার ৬৬.৪৯% এবং নারীদের সাক্ষরতার হার ৬২.৮৫%। এখানে মোট ১৮,৪৯৮ জন শিক্ষিত ব্যক্তিদের মধ্যে ১৮,১২৪ জন সাধারণ, ৫৭ জন কারিগরি, ২৯৪ জন ধর্মীয় ও ২৩ জন অন্যান্য শিক্ষাক্ষেত্র থেকে শিক্ষাগ্রহণ করেছেন।

এই ইউনিয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি মহাবিদ্যালয় ও যশোর বোর্ডের অধীনে ৪টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় হলো এই ইউনিয়নের সবচেয়ে পুরনো মাধ্যমিক বিদ্যালয় যা ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৮৪ সালে সাবেক সাংসদ আবদুল খালেক চন্টু তার পিতার নামে খাতের আলী ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন।

ধরন নাম স্থাপন ইআইআইএন ওয়েবসাইট স্থানাঙ্ক অবস্থান
মহাবিদ্যালয় খাতের আলী ডিগ্রি কলেজ ১৯৮৪ ১১৭৮১২ ২৩°৪৫′০৭″ উত্তর ৮৯°০৭′৩২″ পূর্ব / ২৩.৭৫১৮৬০° উত্তর ৮৯.১২৫৬৪৯° পূর্ব / 23.751860; 89.125649 কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়ক
মাধ্যমিক আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় ১৯৬৬ ১১৭৭৬৫ ২৩°৪৪′৪৮″ উত্তর ৮৯°০৫′১০″ পূর্ব / ২৩.৭৪৬৫৩২° উত্তর ৮৯.০৮৬১২৮° পূর্ব / 23.746532; 89.086128 পশ্চিম আব্দালপুর
মধুপুর হোদিরন নেসা মাধ্যমিক বিদ্যালয় ১৯৮৬ ১১৭৭৭৬ mhnss.edu.bd ২৩°৪৪′২৬″ উত্তর ৮৯°০৭′৫৬″ পূর্ব / ২৩.৭৪০৬৩১° উত্তর ৮৯.১৩২২৭১° পূর্ব / 23.740631; 89.132271 মধুপুর
মধুপুর দাখিল মাদ্রাসা
লক্ষীপুর হাসানবাগ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১৯৯৮ লক্ষ্মীপুর

অর্থনীতি

[সম্পাদনা]

আব্দালপুর ইউনিয়নে সরকারভাবে ইজারাকৃত মোট ৪টি হাট রয়েছে।[৪] এগুলো হলো-

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ The Calcutta Gazette : May [কলকাতা গেজেট : মে] (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। কলকাতা: বেঙ্গল সেক্রেটারিয়েট রাইটার্স ভবন। ১৯২৫। পৃ. ৭৯৬, ৭৯৭। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২৫।
  2. ↑ The Calcutta Gazette [কলকাতা গেজেট ‌] (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। কলকাতা। ১৯২৪। পৃ. ১৩৩৭। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২৫।{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থানে প্রকাশক অনুপস্থিত (লিঙ্ক)
  3. ↑ "কুষ্টিয়া-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ গেজেট। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২০২৪। ১০ জানুয়ারি ২০২৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২৫।
  4. ↑ "বাংলা ১৪৩২ সনের হাট-বাজার ইজারা দরপত্র বিজ্ঞপ্তি" (পিডিএফ)। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। উপজেলা নির্বাহী অফিসার, কুষ্টিয়া সদর। ৯ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]