গাজরের স্যুপ
| উৎপত্তিস্থল | |
|---|---|
| অঞ্চল বা রাষ্ট্র | |
| পরিবেশন | গরম অথবা ঠান্ডা |
| প্রধান উপকরণ | |

গাজরের স্যুপ হলো গাজর দিয়ে তৈরি করা স্যুপ জাতীয় খাদ্যবিশেষ। ফরাসি ঐতিহ্যের সাথে সম্পৃক্ত এই খবারটির বেশ কয়েকটি ফরাসি নাম রয়েছে। যেমন: পোতাজ দ্য ক্রেসি, পোতাজ ক্রেসি, পোতাজ লা ক্রেসি, প্যুরে আ লা ক্রেসি এবং ক্রেম আ লা ক্রেসি;[১][২][৩][৪] ফরাসি ভাষায় যাদের অর্থ হল ক্রিসি স্যুপ বা ক্রিসির স্যুপ। এই স্যুপটি তৈরির মূল উপাদান গাজর[৫] হলেও এতে গাজরের পাশাপাশি অন্যান্য শাকসবজি, কন্দ জাতীয় সবজি এবং বিভিন্ন উপাদানও যোগ করা হয়। সম্পূর্ণ গাজর গলিয়ে ক্রিমের মতো করে অথবা ব্রথজাতীয় স্যুপের মতো করে তৈরি করে এটি গরম কিংবা ঠাণ্ডা যেকোনভাবে পরিবেশন করা যায়। হাড়, মাছ, মাংস কিংবা সবজিকে পানিতে হালকা আঁচে (Simmering) সিদ্ধ করে যে তরল পাওয়া যায় পশ্চিমের খাদ্যরীতিতে তা ব্রথ নামে পরিচিত। তদুপরি এর আরও কয়েকটি রন্ধনশৈলী পাওয়া যায়।
ফরাসি রান্নায় গাজরের স্যুপকে "ঐতিহ্যবাহী খাবার" হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৩৪৬ সালের ২৬শে আগস্টের ক্রিসির যুদ্ধের স্মরণে রাজা সপ্তম এডওয়ার্ড প্রতি বছর এই তারিখে এই স্যুপটি খেতেন।[৩][৪][৬]
সংক্ষিপ্ত বিবরণ
[সম্পাদনা]গাজরের স্যুপ ক্রিম [৭][৮] কিংবা ঝোলজাতীয় স্যুপ হিসাবে প্রস্তুত করা হয়। [৯][১০] বিভিন্ন সবজির নির্যাস [১১], মুরগির মাংস ইত্যাদি উভয় রন্ধনশৈলীতেই উপাদান হিসাবে ব্যবহার করা হয়। [১২][১৩] অন্যান্য শাকসবজিগুলো পরিবেশনের সময় ব্যবহার করা হয়। রসুন, পেঁয়াজ (শ্যালট),[১৪][১৫] আলু,[১৬][১৭] শালগম [১৮] ইত্যাদি মূলজ ও অন্যান্য সবজি, গাজরের রস এবং কমলার রস এর প্রস্তুতিতে ব্যবহৃত হয়।[৫][১৯][২০][২১] কিছু পদে গাজরের ভর্তাও ব্যবহার করা হয়। [২২] রান্না করার পর, খাবারটি একটি চালনী দিয়ে চালা করা হয়। [২৩][২৪] ব্যবহৃত গাজরের খোসা ছাড়ানো হয় এবং কাঁচা গাজরের খোসা থালায় সাজিয়ে দেওয়া হয়, যা গাজরের স্যুপের সৌন্দর্য বৃদ্ধি করে। খাঁটি গাজর দিয়ে প্রস্তুত করা স্যুপ মসৃণ হওয়ার এটি অনেকটা ঘন জেলির আকারে হয়। [২৫] ব্যবহৃত গাজরের রঙের উপর ভিত্তি করে স্যুপের রঙের বৈচিত্র্য দেখা যায়। [২৬] অপরিপক্ব গাজর স্যুপকে মিষ্টি এবং উজ্জ্বল কমলা রঙ করে তোলে। যদি পরিপক্ব এবং পরিণত গাজর ব্যবহার হয় তবে মিষ্টি কম হয় এবং এটি হলুদবর্ণ ধারণ করে। ফাটলযুক্ত গাজর ব্যবহারে নিম্নমানের একটি স্যুপ তৈরি হয়। গাজরের স্যুপ প্রস্তুতির ক্ষেত্রে বিভিন্ন উপাদানের ভিন্নতা রয়েছে। কিছু গাজরের স্যুপে নারকেল দুধ, ডাবের পানি, নারকেল ক্রিম, নারকেল মাখন বা নারকেল টুকরা ব্যবহার করে প্রস্তুত করা হয়। [১৯][২৬][২৭][২৮][২৯] কিছু পদে উপাদান হিসাবে আদা যোগ করা হয়[৩০][৩১][৩২] এবং কিছু প্রস্তুতপ্রণালীতে আবার তরকারি যোগ করা হয়। গাজরের শীর্ষ থেকে গাজরের সবুজ পাতা (শাক হিসেবে ব্যবহার করা যেতে পারে) পরিবেশনের সময় সৌন্দর্যবর্ধক উপাদান হিসাবে ব্যবহার করা হয়।[১৬] কিছু কিছু ক্ষেত্রে কুুঁচি করা পুদিনা পাতা ব্যবহৃত হয়। [৫][৩৩] এটি গরম বা ঠান্ডা উভয়ভাবেই পরিবেশন করা হয়। [১০][২৫][৩৪] লবণ এবং গোলমরিচ স্বাদ বাড়াতে ব্যবহার করা যায়[৯] এবং কখনও কখনও জায়ফলও ব্যবহৃত হয়। [৬][৩৫][৩৬] এতে দই, দই সস, ক্রিম ফ্রেচ, টক ক্রিম,[১১][১৩][৩৭][৩৮] এবং অন্যান্য উপাদানগুলো মিশ্রণ আকারে স্যুপের উপরে ছড়িয়ে দেওয়া হয়।
যুক্তরাজ্যে সাধারণ গাজরের স্যুপের চেয়ে আলাদা একটি স্যুপ হল গাজর এবং ধনিয়া স্যুপ। মোটা কাটা বা গ্রেটেড গাজর, রসুন এবং ধনিয়া বীজ দিয়ে এটি তৈরি করা হয়। [৩৯][৪০] রুচিবর্ধক হিসাবে কমলা ব্যবহার করা হয় । [১৯][২০][৩৪][৪১] অনেক সময়ে অতিরিক্ত উপকরণ হিসাবে ডিল, গাজর পাতা,[৮][৩৭] গাজর কিমা,[২৬] শাইভস,[১১][৩৩] ক্রাউটোনস এবং টোস্ট স্কোয়ারসসহ অন্যান্য সতেজ ভেষজ উপাদান যোগ করা হয়[১][১২][১৭][১৮][২৪][৪২] গাজর স্যুপ নিরামিষ খাবার হিসাবে প্রস্তুত করা যেতে পারে। [২৯] গাজরের স্যুপে উল্লেখযোগ্য পরিমাণে নাইট্রাইট থাকে। [৪৩]
ফরাসি খাবারে
[সম্পাদনা]
গাজরের স্যুপ (প্যটেজ ডি ক্রিসি, পটেজ ক্রিশি, ইত্যাদি) একটি ফরাসী খাবার এবং স্থানীয় রান্নায় এটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় দুই ধরনের খাবার হিসাবে পরিচিত; এটি কেমন হবে তা নির্ভর করে এর প্রস্তুতপ্রণালীর উপর।[১][২৫][৪২][৪৪][৪৫] গাজরের বিভিন্ন ধরনের স্যুপের সাথে প্যটেজ স্যুপ ঘন করতে দেওয়া হয়। [৪৬][৪৭][৪৮][৪৯]
ফরাসি খাবারে গাজরের স্যুপ সাধারণত ভাত দিয়ে প্রস্তুত করা হয়, যা খাবারে সহ পদ হিসাবেও পরিবেশন করা হয়। [২৪][৫০][৫১][৫২] ভাত একে ঘন করার জন্য উপাদান হিসাবে ব্যবহৃত হয়,[৫৩][৫৪] এবং অনেক সময় ভাতের পরিবর্তে যবও ব্যবহার করা হয়।
ইতিহাস
[সম্পাদনা]ষোড়শ শতাব্দী পর্যন্ত আধুনিক মিষ্টি কমলা গাজর বিকশিত না হলেও নিম্নদেশগুলোতে এটি একটি ঐতিহ্যবাহী খাবার হিসাবে জনপ্রিয় ছিল। একসময় ইংরেজদের ক্রিসির যুদ্ধের বার্ষিকী স্মরণে ২৬ আগস্ট ক্রিসি স্যুপ খাওয়ার প্রচলন হয়। [৬][৪৮]
ক্রিসির যুদ্ধের বার্ষিকী দিবসে ১৯১১ ও ১৯১০ সালের মধ্যে যুক্তরাজ্যের রাজা সপ্তম এডওয়ার্ড তাঁর যুদ্ধের নেতৃত্বপ্রদানকারী পূর্বপুরুষ অ্যাডওয়ার্ড, ব্ল্যাক প্রিন্সের সম্মানে গাজরের স্যুপ খাওয়ার প্রচলন করেছিলেন ।[৬] ক্রিসির গাজর ব্যবহার করে যুদ্ধ শেষ হওয়ার পরে বিজয়ী ইংরেজ সৈনিকদের জন্য স্যুপ পরিবেশন করা হয়েছিল। [৫৫] অস্ট্রিয়ান চিকিৎসক ও শিশু বিশেষজ্ঞ অধ্যপক আর্নস্ট মোরো গাজরের স্যুপ আবিষ্কার করেছিলেন, যা অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়াজনিত ডায়রিয়ার বিরুদ্ধে কার্যকর বলে প্রমাণিত হয়েছিল। [৫৬]
চিত্রশালা
[সম্পাদনা]- গাজরের স্যুপ
- জার্মান সসেজের সাথে গাজর-আলুর স্যুপ
- ঝোলজাতীয় গাজর- স্যুপ ব্যবহারে প্রস্তুতে গাজরের কচি পাতা ব্যবহার হয়েছে।
- গাজর-আদা স্যুপ
- গ্রীক দইয়ের সাথে গাজরের স্যুপ
- গাজর-আদা স্যুপে তিলের তেল এবং সবুজ পেঁয়াজ দিয়ে পরিবেশিত
- গাজর-আলুর স্যুপ ভাত দিয়ে পরিবেশন করা হয়েছে
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 Shulman, Martha Rose। "Pureed Carrot Soup Recipe"। NYT Cooking (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৯।
- ↑ Foskett, David; Rippington, Neil; Paskins, Patricia (২৯ মে ২০১৫)। Practical Cookery for the Level 2 Professional Cookery Diploma, 3rd edition (ইংরেজি ভাষায়)। Hodder Educatio। আইএসবিএন ৯৭৮১৪৭১৮৩৯৬২৭।
- 1 2 স্মিথ, হেনরি। The master book of soups, featuring 1,001 titles and recipes। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লাইব্রেরী। লন্ডন : বসন্তকালীন।
- 1 2 স্মিথ, হেনরি (২০০৭–২০০৮)। মাস্টার বুক অফ স্যুপস (ইংরেজি ভাষায়)। অ্যাপেলউড বুক। আইএসবিএন ৯৭৮১৪২৯০১১৮০৮।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: তারিখ বিন্যাস (লিঙ্ক) - 1 2 3 Traunfeld, Jerry (১৬ অক্টোবর ২০১৩)। The Herbfarm Cookbook (ইংরেজি ভাষায়)। Simon and Schuster। আইএসবিএন ৯৭৮১৪৭৬৭৬২৫০০।
- 1 2 3 4 The Circle and Success Magazine (ইংরেজি ভাষায়)। Funk & Wagnalls Company। ১৯০৮।
- ↑ "রেসিপি অফ দ্য ডে: ক্রিমি ক্যারোট স্যুপ"। HuffPost। ১০ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯।
- 1 2 ক্রিসি, রোসালিন্ড। (২০০৮)। Rosalind Creasy 's recipes from the garden (১ম সম্পাদিত সংস্করণ)। North Clarendon, Vt.: Tuttle Pub। পৃ. ৮৭। আইএসবিএন ৯৭৮০৮০৪৮৩৭৬৮২। ওসিএলসি 162126906।
- 1 2 ""Michael Anthony's Carrot Soup With Coconut Milk""। go.com। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯।
- 1 2 "Chilled Carrot Soup"। ডব্লিউএএফবি (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯।
- 1 2 3 কোপল্যান্ড, সারাহ,। Feast : generous vegetarian meals for any eater and every appetite। Kim, Yunhee। সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। পৃ. ৮৬। আইএসবিএন ৯৭৮১৪৫২১২৯৬০০। ওসিএলসি 860771311।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অতিরিক্ত বিরামচিহ্ন (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - 1 2 Chamberlain, Samuel, ১৮৯৫-১৯৭৫ (২০০১)। Clémentine in the kitchen। Chamberlain, Narcisse. (মডার্ন লাইব্রেরী পেপারব্যাক সংস্করণ)। নিউ ইয়র্ক: মডার্ন লাইব্রেরী। পৃ. ১৭৫। আইএসবিএন ০৩৭৫৭৫৬৬৪৭। ওসিএলসি 44876996।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - 1 2 Sander, Jennifer Basye (২০০৪)। The Martini Diet (ইংরেজি ভাষায়)। Fair Winds। পৃ. ১৬০। আইএসবিএন ৯৭৮১৬১০৫৯৩৮০৯।
- ↑ ডেভিড, এলিযাবেথ (১ ফেব্রুয়ারি ১৯৯৯)। French Provincial Cooking (ইংরেজি ভাষায়)। পেঙ্গুইন। আইএসবিএন ৯৭৮১১০১৫০১২৩৮।
- ↑ ডেভিড, এলিজাবেথ, ১৯১৩-১৯৯২। (১৯৯৯)। French provincial cooking। নিউ ইয়র্ক: পেঙ্গুইন বুক। আইএসবিএন ৯৭৮১১০১৫০১০৩০। ওসিএলসি 759839646।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - 1 2 ক্রিসি, রোসালিন্ড। (১৯৯৯)। The edible French garden (১ম সম্পাদিত সংস্করণ)। বোস্টন: পেরিপ্লাস। পৃ. ৭০। আইএসবিএন ৯৭৮১৪৬২৯১৭৫৯৪। ওসিএলসি 919684271।
- 1 2 Cooke, Maud C. (১৮৯৭)। Breakfast, Dinner and Supper, Or What to Eat and how to Prepare it: (ইংরেজি ভাষায়)। J.H. Moore। পৃ. ৬২।
- 1 2 The Picayune's Creole cook book। Besh, John., Andrews McMeel Publishing.। Kansas City: Andrews McMeel। ২০১৩। পৃ. ২৭–২৮। আইএসবিএন ৯৭৮১৪৪৯৪৪০৪৩৫। ওসিএলসি 852839842।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অন্যান্য (লিঙ্ক) - 1 2 3 Sackett, Lou. (২০১১)। Professional garde manger : a comprehensive guide to cold food preparation। Gisslen, Wayne, 1946-, Pestka, Jaclyn.। Hoboken, NJ: John Wiley & Sons। পৃ. ২৮৮। আইএসবিএন ৯৭৮০৪৭০১৭৯৯৬৩। ওসিএলসি 501314510।
- 1 2 McNair, James K. (১৯৯০)। James McNair's soups। Brabant, Patricia.। San Francisco: Chronicle Books। পৃ. ২৩। আইএসবিএন ০৮৭৭০১৭৬১১। ওসিএলসি 21762831।
- ↑ Rodale's basic natural foods cookbook। Gerras, Charles., Cusumano, Camille., Munson, Carol. (1st Fireside সংস্করণ)। New York: Simon & Schuster। ১৯৮৯। পৃ. ১২৮। আইএসবিএন ০৬৭১৬৭৩৩৮৬। ওসিএলসি 18191727।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অন্যান্য (লিঙ্ক) - ↑ Dragonwagon, Crescent. (১৯৯২)। Dairy Hollow House soup & bread : a country inn cookbook। New York: Workman Pub। পৃ. ১১৯–১২০। আইএসবিএন ১৫৬৩০৫২৪৩১। ওসিএলসি 25248223।
- ↑ Rivaz, Eveleen De (১৯০০)। Little French Dinners (ইংরেজি ভাষায়)। New Amsterdam Book Company। পৃ. ১৬।
- 1 2 3 Cracknell, H. L. (Harry Louis), 1916- (১৯৯৯)। Practical professional cookery। Kaufmann, R. J. (৩য় পরিমার্জিত সংস্করণ)। Basingstoke: Thomson। পৃ. ১২৬। আইএসবিএন ০৩৩৩৭৭৮৯০১। ওসিএলসি 41158217।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - 1 2 3 Bittman, Mark. (২০০৭)। How to cook everything vegetarian : simple meatless recipes for great food। Hoboken, NJ: Wiley। পৃ. ১২৯। আইএসবিএন ৯৭৮১১১৮১১২৫১৯। ওসিএলসি 773580147।
- 1 2 3 Madison, Deborah.। Vegetable literacy : cooking and gardening with twelve families from the edible plant kingdom, with over 300 deliciously simple recipes (প্রথম সংস্করণ)। Berkeley [California]। পৃ. ১৩–১৫। আইএসবিএন ৯৭৮১৬০৭৭৪১৯১৬। ওসিএলসি 806221726।
- ↑ Madison, Deborah.। Vegetable literacy : cooking and gardening with twelve families from the edible plant kingdom, with over 300 deliciously simple recipes (First edition সংস্করণ)। Berkeley [California]। আইএসবিএন ৯৭৮১৬০৭৭৪১৯১৬। ওসিএলসি 806221726।
{{বই উদ্ধৃতি}}:|edition=-এ অতিরিক্ত লেখা রয়েছে (সাহায্য) - ↑ Steen, Celine. (২০০৯)। 500 vegan recipes : an amazing variety of delicious recipes, from chilis and casseroles to crumbles, crisps, and cookies। Newman, Joni-Marie.। Beverly, Mass: Fair Winds Press। পৃ. ১৩৪। আইএসবিএন ৯৭৮১৬১৬৭৩৪৫৯৬। ওসিএলসি 748365417।
- 1 2 Moskowitz, Isa Chandra. (২০০৫)। Vegan with a vengeance : over 150 delicious, cheap, animal-free recipes that rock। Tischman, Geoffery., Bailey, Neje., Romero, Terry.। New York, N.Y.: Marlowe & Co। পৃ. ৫৬। আইএসবিএন ৯৭৮০৭৩৮২১২৮৭৬। ওসিএলসি 704519939।
- ↑ Druker, Marjorie, 1964- (২০০৭)। The New England Soup Factory cookbook। Silverstein, Clara, 1960-। Nashville: Thomas Nelson Publishers। পৃ. ১০৫। আইএসবিএন ৯৭৮১৪১৮৫৭২২২৮। ওসিএলসি 759859934।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ O'Connell, Libby Haight,। The American plate : a culinary history in 100 bites। Naperville, Illinois। পৃ. ২৭২। আইএসবিএন ৯৭৮১৪৯২৬০৩০৪৭। ওসিএলসি 893737464।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অতিরিক্ত বিরামচিহ্ন (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ লিউ (劉), লিংয়ি (令儀); ঝেং (家), জিয়া (政) (৩ মার্চ ২০০৭)। Lohas feng shu guo liao li (চীনা ভাষায়)। Tai bei shi: Qi lin wen hua chu ban। পৃ. ৪৭। আইএসবিএন ৯৭৮৯৮৬৬৮৮১০৫৩। ওসিএলসি 814221946।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - 1 2 King, Niloufer Ichaporia. (২০০৭)। My Bombay Kitchen : Traditional and Modern Parsi Home Cooking.। Waters, Alice.। CA: University of California Press। পৃ. ৭৪। আইএসবিএন ৯৭৮০৫২০৯৩৩৩৭৮। ওসিএলসি 773564976।
- 1 2 Eat to beat diabetes : over 300 scrumptious recipes to help you enjoy life and stay well। Webb, Robyn.। Pleasantville, N.Y.: Readers Digest Association। ২০০৩। পৃ. ২২২। আইএসবিএন ০৭৬২১০৪৮৬৪। ওসিএলসি 52121330।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অন্যান্য (লিঙ্ক) - ↑ Hensperger, Beth. (২০০৫)। Not your mother's slow cooker cookbook। Kaufmann, Julie.। Boston, Mass.: Harvard Common Press। পৃ. ৮৩। আইএসবিএন ১৫৫৮৩২২৪৪২। ওসিএলসি 56729624।
- ↑ Goodman, Myra. (২০০৬)। Food to live by : the Earthbound Farm organic cookbook। Holland, Linda., McKinstry, Pamela.। New York: Workman Pub। আইএসবিএন ৯৭৮০৭৬১১৭৬২৯৯। ওসিএলসি 834144390।
- 1 2 Rosso, Julee. (১৯৮৯)। The new basics cookbook। Lukins, Sheila.। New York: Workman Pub। আইএসবিএন ০৮৯৪৮০৩৪১৭। ওসিএলসি 20096888।
- ↑ Bittman, Mark. (২০০৫)। The best recipes in the world : more than 1,000 international dishes to cook at home। New York: Broadway Books। পৃ. ২৮২। আইএসবিএন ৯৭৮০৩০৭৪৮২১৭৪। ওসিএলসি 429125791।
- ↑ "Carrot and coriander soup"। The Telegraph। ২৭ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "Carrot and coriander soup"। goodtoknow (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ Losange (১৮ অক্টোবর ২০০৬)। "Soupes: Potages et consommés"। Editions Artemis – Google Books এর মাধ্যমে।
- 1 2 Shulman, Martha Rose। "Pureed Carrot Soup Recipe"। NYT Cooking।
- ↑ L'hirondel, Jean (৫ নভেম্বর ২০১৯)। "Nitrate and Man: Toxic, Harmless Or Beneficial?"। CABI – গুগল বই এর মাধ্যমে।
- ↑ Shulman, Martha Rose। "Pureed Carrot Soup Recipe"। NYT Cooking (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৯।
- ↑ Davidson, Alan (২১ সেপ্টেম্বর ২০০৬)। The Oxford Companion to Food (ইংরেজি ভাষায়)। OUP Oxford। আইএসবিএন ৯৭৮০১৯১০১৮২৫১।
- ↑ Kenney-herbert, Arthur (২০০৮)। Culinary Jottings (ইংরেজি ভাষায়)। Applewood Books। আইএসবিএন ৯৭৮১৪২৯০১২৬৭৬।
- ↑ Herbach, Andy; Dillon, Michael (২০০৪)। Eating and Drinking in Paris (ইংরেজি ভাষায়)। Open Road Publishing। আইএসবিএন ৯৭৮১৫৯৩৬০০১৫০।
- 1 2 Binney, R. (2012)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Worthington, Diane Rossen (৩ মে ২০০৪)। Williams-Sonoma Collection: French (ইংরেজি ভাষায়)। Simon and Schuster। আইএসবিএন ৯৭৮০৭৪৩২৪৯৯৪২।
- ↑ David, Elizabeth (১ ফেব্রুয়ারি ১৯৯৯)। French Provincial Cooking (ইংরেজি ভাষায়)। Penguin। আইএসবিএন ৯৭৮১১০১৫০১২৩৮।
- ↑ Cox, Jeff (১৫ সেপ্টেম্বর ২০১৫)। The Organic Cook's Bible: How to Select and Cook the Best Ingredients on the Market (ইংরেজি ভাষায়)। Skyhorse Publishing। আইএসবিএন ৯৭৮১৫১০৭০০৪৮২।
- ↑ Guides, Rough (১ আগস্ট ২০১১)। Rough Guide Phrasebook: French: French (ফরাসি ভাষায়)। Penguin। আইএসবিএন ৯৭৮১৪০৫৩৮৬৪৪৯।
- ↑ Senn, Charles Herman (১৯০৮)। The Menu Book (ইংরেজি ভাষায়)। Food & Cookery Publishing Agency। পৃ. ৮৪।
- ↑ ANDREWS। FOOD & BEVERAGE TRNG MNL (ইংরেজি ভাষায়)। Tata McGraw-Hill Education। আইএসবিএন ৯৭৮১২৫৯০৮২৯২৪।
- ↑ Smith, H. (1900s). The Master Books of SoupsGoogle Books and Internet Archive.
- ↑ "Karottensuppe nach Moro könnte auch EHEC lahmlegen"। AZ-Online। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯।
আরো পড়ুন
[সম্পাদনা]- Selander, P. (জুন ১৯৫০)। "Carrot soup in the treatment of infantile diarrhe"। The Journal of Padiatrics। ৩৬ (৬): ৭৪২–৭৪৫। ডিওআই:10.1016/s0022-3476(50)80228-7। আইএসএসএন 0022-3476। পিএমআইডি 15422489।