কাঞ্চনজঙ্ঘা (চলচ্চিত্র)
অবয়ব
| কাঞ্চনজঙ্ঘা | |
|---|---|
![]() ডিভিডি কভার | |
| পরিচালক | সত্যজিৎ রায়[১] |
| প্রযোজক | সত্যজিৎ রায় |
| রচয়িতা | সত্যজিৎ রায় |
| শ্রেষ্ঠাংশে | ছবি বিশ্বাস করুণা বন্দ্যোপাধ্যায় অনিল চট্টোপাধ্যায় অনুভা গুপ্ত অরুণ মুখার্জি অলকানন্দা রায় নীলিমা রায় চৌধুরী পাহাড়ী সান্যাল সুব্রত সেন শর্মা ইন্দ্রানী সিংহ |
| সুরকার | সত্যজিৎ রায় |
| চিত্রগ্রাহক | সুব্রত মিত্র |
| সম্পাদক | দুলাল দত্ত |
| প্রযোজনা কোম্পানি | এন.সি.এ প্রোডাকসন্স |
| পরিবেশক | এডওয়ার্ড হ্যারিসন (মার্কিন যুক্তরাষ্ট্র) |
| মুক্তি | ১১ মে ১৯৬২ [১] |
| স্থিতিকাল | ১০২ মিনিট |
| দেশ | ভারত |
| ভাষা | বাংলা |
কাঞ্চনজঙ্ঘা সত্যজিৎ রায় পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র।[১] চলচ্চিত্রটি কাঞ্চনজঙ্ঘা পর্বতটির কাছাকাছি অবস্থিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র, দার্জিলিঙে স্বপরিবারে ছুটি কাটাতে যাওয়া একটি উচ্চ শ্রেণীর বাঙালি পরিবার সম্পর্কে।[২] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ছবি বিশ্বাস, করুণা বন্দ্যোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়, অলকানন্দ রায়, ও অনুভা গুপ্ত। এটি ১৯৬২ সালের ১১ই মে মুক্তি পায়। চলচ্চিত্রটি ২৬তম বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কারে ২য় শ্রেষ্ঠ ভারতীয় চলচ্চিত্র ও শ্রেষ্ঠ সংলাপ (সত্যজিৎ) বিভাগে পুরস্কার অর্জন করে।[৩]
শ্রেষ্ঠাংশে
[সম্পাদনা]- ছবি বিশ্বাস: ইন্দ্রনাথ রায়[২]
- করুণা বন্দ্যোপাধ্যায়: লাবণ্য (বৌ)
- অনিল চট্টোপাধ্যায়: অনিল, (পুত্র)
- অলকানন্দা রায়: মনীষা[২] (অবিবাহিত কন্যা)
- অনুভা গুপ্ত: অনিমা (বড়ো মেয়ে)
- অরুণ মুখার্জি: অশোক (কলকাতার যুবক)
- সুব্রত সেন: শঙ্কর
- শিবানী সিংহ: টুকলু
- বিদ্যা সিংহ: অনিলের প্রেমিকা
- পাহাড়ী সান্যাল: জগদীশ
- এন বিশ্বনাথন: ব্যানার্জি
পুরস্কার
[সম্পাদনা]| পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র. |
|---|---|---|---|---|
| ২৬তম বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার | ২য় শ্রেষ্ঠ ভারতীয় চলচ্চিত্র | কাঞ্চনজঙ্ঘা | বিজয়ী | [৩] |
| শ্রেষ্ঠ সংলাপ | সত্যজিৎ রায় | বিজয়ী |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ছোট্ট দার্জিলিং"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২০।
- 1 2 3 "ক্ল্যাসিক সিনেমা রিভিউ : অরণ্যের দিনরাত্রি ও কাঞ্চনজঙ্ঘা"। ভোরের কাগজ। ১১ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২০।
- 1 2 "26th Annual BFJA Awards"। বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার। ৮ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২৪।
