জলসাঘর (চলচ্চিত্র)
| জলসাঘর | |
|---|---|
জলসাঘর এর পোস্টার | |
| পরিচালক | সত্যজিৎ রায় |
| প্রযোজক | সত্যজিৎ রায় |
| চিত্রনাট্যকার | সত্যজিৎ রায় |
| উৎস | তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কর্তৃক জলসাঘর |
| শ্রেষ্ঠাংশে | ছবি বিশ্বাস পদ্মা দেবী পিনাকি সেনগুপ্ত গঙ্গাপদ বসু তুলসী লাহিড়ী কালি শঙ্কর ওস্তাদ ওহিদ খান রোশন কুমারী বেগম আখতার |
| সুরকার | বিলায়েত খাঁ |
| চিত্রগ্রাহক | সুব্রত মিত্র |
| সম্পাদক | দুলাল দত্ত |
| প্রযোজনা কোম্পানি | |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১০০ মিনিট |
| দেশ | ভারত |
| ভাষা | বাংলা |
জলসাঘর তারাশংকর বন্দোপাধ্যায়ের কাহিনী নিয়ে ১৯৫৮ সালে নির্মিত বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের চতুর্থ চলচ্চিত্র।[১] ছবির শুটিং হয় মুর্শিদাবাদ থেকে ১০ কিমি দূরে নিমতাতা গ্রামের নিমতিতা রাজবাড়ীতে। এতে অভিনয় করেছেন ছবি বিশ্বাস, পদ্মা দেবী, পিনাকী সেনগুপ্ত, গঙ্গাপদ বসু, কালী সরকার, এবং উস্তাদ বিসমিল্লাহ খান। চলচ্চিত্রটি ৬ষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দ্বিতীয় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য সর্বভারতীয় মেধার সনদ ও শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য মেধার সনদ অর্জন করে।[২]
কাহিনী
[সম্পাদনা]কাহিনীর পুরোটাজুড়েই আছে জমিদার বিশ্বম্ভর বাবুর পতন। অতীত জমিদারির প্রচন্ড দাপট আর নেই। কিন্তু জমিদার বাবুর দম্ভ ও অহংকার আছে। ছবিতে জামিদারের অহংকারকে একটু নমনীয়ভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। জমিদারের সংগীতের প্রতি অনুরাগ আছে। গল্পের শেষে বিশ্বম্ভর বাবুর করুন পরিনতি দেখান হয়।
অভিনয়
[সম্পাদনা]- ছবি বিশ্বাস – বিশ্বম্ভর রায়
- পদ্মা দেবী – মহামায়া, রায়ের স্ত্রী
- পিনাকি সেন গুপ্ত – খোকা, রায়ের ছেলে
- গঙ্গাপদ বসু – মাহিম গাঙ্গুলি, প্রতিবেশী
- তুলসী লাহিড়ী – রায়ের স্টেট ম্যানেজার
- কালি শঙ্কর – অনন্ত, রায়ের চাকর
- ওস্তাদ ওয়াহেদ খান – ওস্তাদ উজির খান, গায়ক
- রোশন কুমারী – কৃষ্ণা বাঈ, নর্তকী
- বেগম আখতার – দুর্গা বাঈ, গায়িকা
পুরস্কার
[সম্পাদনা]| বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র. |
|---|---|---|---|---|---|
| ১৯৫৯ | ৬ষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার | দ্বিতীয় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য সর্বভারতীয় মেধার সনদ | সত্যজিৎ রায় | বিজয়ী | [২] |
| শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য মেধার সনদ | সত্যজিৎ রায় | বিজয়ী |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৪।
- 1 2 "6th National Film Awards"। ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২০ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে জলসাঘর (ইংরেজি)
- বাংলা ভাষার চলচ্চিত্র
- ১৯৫৮-এর চলচ্চিত্র
- ১৯৫৮-এর বাংলা ভাষার চলচ্চিত্র
- বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র
- সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র
- সত্যজিৎ রায়ের চিত্রনাট্য সংবলিত চলচ্চিত্র
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টিকর্ম অবলম্বনে চলচ্চিত্র
- ছোট কল্পকাহিনী অবলম্বনে চলচ্চিত্র
- ভারতীয় সামন্ততন্ত্র
- জমিদার সম্পর্কে চলচ্চিত্র
- পশ্চিমবঙ্গের পটভূমিতে চলচ্চিত্র
- পশ্চিমবঙ্গে ধারণকৃত চলচ্চিত্র
- দ্বিতীয় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) বিজয়ী
- শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) বিজয়ী
- ভারতের গণিকা সম্পর্কিত চলচ্চিত্র
- ভারতীয় মহাকাব্যিক চলচ্চিত্র
- ভারতীয় ছোটগল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র
- ভারতীয় নাট্য চলচ্চিত্র
- ভারতীয় সাদাকালো চলচ্চিত্র