আইসিসি রেফারিদের সেরা তালিকা
এমিরেটস আইসিসি রেফারিদের সেরা তালিকায় সাবেক আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দেরকে অন্তর্ভুক্ত করা হয়। এ তালিকাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে। এ ব্যবস্থায় প্রতিটি টেস্ট, একদিনের আন্তর্জাতিক ও টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট খেলায় ম্যাচ রেফারিকে খেলা পরিচালনার যাবতীয় দায়িত্বভার প্রদান করা হয়। এরফলে তিনি যাবতীয় আন্তর্জাতিক ক্রিকেট খেলায় নিয়ন্ত্রণভার গ্রহণ করেন ও আইসিসি প্রতিনিধি হিসেবে মাঠে প্রয়োজনীয় ভূমিকা নেন। আইসিসি কোড অব কন্ডাক্ট অনুযায়ী প্রয়োজনে জরিমানা ধার্য করেন। সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের নিযুক্তির ফলে তারা সঠিকমাত্রায় জরিমানা করে থাকেন। এছাড়াও তাঁরা আইসিসি কর্তৃক মনোনীত আম্পায়ারদের খেলা পরিচালনার বিষয়াদি পর্যালোচনাপূর্বক প্রতিটি খেলা শেষে আম্পায়ারদের বিষয়ে প্রতিবেদন দাখিল করেন।
বর্তমান সদস্য
[সম্পাদনা]১৯ মার্চ, ২০১৪ তারিখ পর্যন্ত আইসিসি সেরা রেফারিদের তালিকায় নিম্নবর্ণিত সাবেক খেলোয়াড়দেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে:[১]
| রেফারিদের নাম | জন্ম তারিখ | বয়স (৭ ফেব্রুয়ারি ২০২৬) | টেস্ট সংখ্যা | ওডিআই সংখ্যা | টি২০আই সংখ্যা | দেশ |
|---|---|---|---|---|---|---|
| ডেভিড বুন | ২৯ ডিসেম্বর ১৯৬০ | ৬৫ বছর, ৪০ দিন | ২১ | ৪৭ | ১৪ | |
| ক্রিস ব্রড | ২৯ সেপ্টেম্বর ১৯৫৭ | ৬৮ বছর, ১৩১ দিন | ৬০ | ২৪৪ | ৫৪ | |
| জেফ ক্রো | ১৪ সেপ্টেম্বর ১৯৫৮ | ৬৭ বছর, ১৪৬ দিন | ৬৫ | ১৯২ | ৪৫ | |
| রঞ্জন মাদুগালে | ২২ এপ্রিল ১৯৫৯ | ৬৬ বছর, ২৯১ দিন | ১৪৮ | ২৭৯ | ৫৯ | |
| রোশন মহানামা | ৩১ মে ১৯৬৬ | ৫৯ বছর, ২৫২ দিন | ৫১ | ১৯৩ | ২৯ | |
| অ্যান্ডি পাইক্রফট | ৬ জুন ১৯৫৬ | ৬৯ বছর, ২৪৬ দিন | ২৬ | ১০২ | ৩৫ | |
| জাভাগাল শ্রীনাথ | ৩১ আগস্ট ১৯৬৯ | ৫৬ বছর, ১৬০ দিন | ৩২ | ১৩২ | ৩৪ |
সাবেক সদস্য
[সম্পাদনা]নিম্নবর্ণিত সাবেক খেলোয়াড়গণ ২০০২ সালে নব-প্রবর্তিত সেরা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন। পরবর্তীতে তাঁরা অবসর গ্রহণ করেন:
বিতর্ক
[সম্পাদনা]আগস্ট ২০০৬ এ বল টেম্পারিং বিতর্ক
[সম্পাদনা]দক্ষিণ আফ্রিকান ম্যাচ রেফারি মাইক প্রোক্টর কর্তৃক ড্যারেল হেয়ার ও বিলি ডকট্রোভের খেলা চালিয়ে যেতে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচিত হন। এরফলে বল টেম্পারিংয়ের অযুহাতে পাকিস্তান দল ফিল্ডিং করতে অস্বীকৃতি জানায় ও পরবর্তীতে ইংল্যান্ড ক্রিকেট দলকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছিল।[২]
২০০৭ ক্রিকেট বিশ্বকাপ বিতর্ক
[সম্পাদনা]২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ার স্টিভ বাকনার, আলীম দার, রুডি কোয়ের্তজেন এবং বিলি বাউডেনসহ জেফ ক্রো অভিযুক্ত হয়েছিলেন। আইসিসি’র খেলার অবস্থা অনুযায়ী ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ফলাফল আসা স্বত্ত্বেও ক্রো বেশ কয়েকটি ওভারের খেলা চালিয়েছিলেন। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার খেলায় প্রায় অন্ধকার ঘনিয়ে আসায় তারা খেলা থেকে চলে আসতে চাইছিলেন ও পরদিন খেলতে আগ্রহী ছিলেন। খেলার পর উভয় দলের কাছেই নিজ দোষ স্বীকার করেছিলেন তিনি।[৩]
রেকর্ডসমূহ
[সম্পাদনা]১৯ মার্চ, ২০১৪ তারিখ পর্যন্ত সর্বাধিকসংখ্যক টেস্ট খেলা পরিচালনাকারী রেফারিদের তালিকা নিম্নরূপ:[৪]
| রেফারি | সময়কাল | খেলার সংখ্যা |
|---|---|---|
| ১৯৯৩-বর্তমান | ১৪৮ | |
| ২০০৫-বর্তমান | ৬৫ | |
| ২০০৪-বর্তমান | ৬০ | |
| ১৯৯২-২০০৬ | ৫৩ | |
| ২০০৪-বর্তমান | ৫১ | |
| ১৯৯৩-২০০২ | ৫০ | |
| ২০০২-২০০৮ | ৪৭ | |
| ২০০৪-২০১১ | ৪৫ | |
| ১৯৯৩-২০০২ | ৪২ |
১৯ মার্চ, ২০১৪ তারিখ পর্যন্ত সর্বাধিকসংখ্যক একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা পরিচালনাকারী রেফারিদের তালিকা নিম্নরূপ:[৫]
| রেফারি | সময়কাল | খেলার সংখ্যা |
|---|---|---|
| ১৯৯৩-বর্তমান | ২৭৯ | |
| ২০০৪-বর্তমান | ২৪৪ | |
| ২০০৪-বর্তমান | ১৯২ | |
| ২০০৪-বর্তমান | ১৯৩ | |
| ২০০২-২০০৮ | ১৬২ | |
| ১৯৯২-২০০৭ | ১৩৩ |
১৯ মার্চ, ২০১৪ তারিখ পর্যন্ত সর্বাধিকসংখ্যক টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট খেলা পরিচালনাকারী রেফারিদের তালিকা নিম্নরূপ:[৬]
| রেফারি | সময়কাল | খেলার সংখ্যা |
|---|---|---|
| ২০০৬-বর্তমান | ৫৯ | |
| ২০০৫-বর্তমান | ৫৪ | |
| ২০০৫-বর্তমান | ৪৫ | |
| ২০০৯-বর্তমান | ৩৫ | |
| ২০০৬-বর্তমান | ৩৪ | |
| ২০০৪-বর্তমান | ২৯ | |
| ২০০৮-২০১১ | ২৬ | |
| ২০০৬-২০০৮ | ১৫ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ICC Elite Referee Panel"। Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৪।
- ↑ See 4th from bottom paragraph
- ↑ "Crowe admits error"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Most matches as a referee: Test"। Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১০।
- ↑ "Most matches as a referee: ODI"। Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১০।
- ↑ "Most matches as a referee: T20I"। Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১০।