বিষয়বস্তুতে চলুন

অ্যান্ড্রু টাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যান্ড্রু টাই
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
অ্যান্ড্রু জেমস টাই
জন্ম (1986-12-12) ১২ ডিসেম্বর ১৯৮৬ (বয়স ৩৯)
পার্থ, পশ্চিম অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া
ডাকনামএজে
উচ্চতা১.৯২ মিটার (৬ ফুট ৪ ইঞ্চি)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টি২০আই অভিষেক
(ক্যাপ ৭৮)
২৯ জানুয়ারি ২০১৬ বনাম ভারত
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৩ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
২০১৩-১৪সিডনি থান্ডার
২০১৪-বর্তমানপার্থ স্কর্চার্স (জার্সি নং ৬৮)
২০১৫-বর্তমানচেন্নাই সুপার কিংস
স্কারবোরা ক্রিকেট ক্লাব
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টি২০আই এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ২ ৭ ১৪ ২৪
রানের সংখ্যা ৪ ৩৩ ১২৬ ৫৪
ব্যাটিং গড় ৪.০০ ৪.৭১ ১৮.০০ ৭.৭১
১০০/৫০ ০/০ ০/০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৪ ১০ ২৮* ১৬*
বল করেছে ৪৮ ১,৩৬১ ৭০৭ ৫৩৮
উইকেট ১ ২১ ২৯ ৩০
বোলিং গড় ৭৯.০০ ৩৩.৮০ ২২.৭২ ২১.৬৩
ইনিংসে ৫ উইকেট ০ ০ ১ ০
ম্যাচে ১০ উইকেট ০ ০ - -
সেরা বোলিং ১/২৮ ৩/৪৭ ৫/৪৬ ৪/১৮
ক্যাচ/স্ট্যাম্পিং ০/– ১/- ৩/- ৩/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ৯ ফেব্রুয়ারি ২০১৬

অ্যান্ড্রু জেমস টাই (ইংরেজি: Andrew James Tye; জন্ম: ১২ ডিসেম্বর, ১৯৮৬) পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে জন্মগ্রহণকারী উদীয়মান অস্ট্রেলীয় ক্রিকেটার। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও চেন্নাই সুপার কিংসের সাথে চুক্তিবদ্ধ অ্যান্ড্রু টাই ঘরোয়া ক্রিকেটে পার্থ স্কর্চার্সের প্রতিনিধিত্ব করছেন।

ঘরোয়া ক্রিকেট

[সম্পাদনা]

পার্থের উত্তরাঞ্চলীয় এলাকায় জন্মগ্রহণকারী টাই ২৬ বছর বয়সে ২০১৩-১৪ মৌসুমে রিওবি ওয়ান-ডে কাপের লিস্ট-এ ক্রিকেটে অভিষিক্ত হন।[১] প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় সর্বাধিক উইকেট লাভে সক্ষমতা দেখান। তন্মধ্যে, তাসমানিয়ার বিপক্ষে নিজস্ব সেরা বোলিং পরিসংখ্যান ৫/৪৬ গড়েন।[২][৩] এরপর ইংল্যান্ডে দ্বিতীয় একাদশে সমারসেট, ডারহাম ও নর্দাম্পটনশায়ারের পক্ষে খেলেন। একদিনের প্রতিযোগিতায় চমকপ্রদ সাফল্যলাভের পর ২০১৩-১৪ মৌসুমের বিগ ব্যাশ লীগে সিডনি থান্ডারের সাথে চুক্তি করেন।[৪] এরপর ২০১৪-১৫ মৌসুমে পার্থ স্কর্চার্সে স্থানান্তরিত হন।[৫] গ্রেড ক্রিকেট পর্যায়ে তিনি স্কারবোরার পক্ষে খেলছেন।[১]

আন্তর্জাতিক ক্রিকেট

[সম্পাদনা]

২০১৫-১৬ মৌসুমে অস্ট্রেলিয়ার টুয়েন্টি২০ দলের সদস্যরূপে ভারত সফরে যান। ২৯ জানুয়ারি, ২০১৬ তারিখে ভারত দলের বিপক্ষে তার টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে।[৬] ২০১৬ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতা উপলক্ষে ৯ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ ১৫-সদস্যের অস্ট্রেলিয়া দলের তালিকা প্রকাশ করে।[৭] এতে তিনিও অন্যতম সদস্য মনোনীত হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Player profile: Andrew Tye"। Western Australian Cricket Association। ২৫ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৪।
  2. ↑ "Records, Ryobi One-Day Cup, 2013/14, Most wickets"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৪।
  3. ↑ Croy, Liam (৯ নভেম্বর ২০১৩)। "Tye's patiences pays off"। The West Australian।
  4. ↑ Croy, Liam (৪ ডিসেম্বর ২০১৩)। "All-rounder ready to Tye one on in Big Bash"। The West Australian।
  5. ↑ Elborough, Brad (৯ সেপ্টেম্বর ২০১৪)। "Adam Voges to captain Perth Scorchers in Big Bash League"।
  6. ↑ "India tour of Australia, 2nd T20I: Australia v India at Melbourne, Jan 29, 2016"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৬।
  7. ↑ "Smith to lead, Wade, Boyce dropped from World T20 squad"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]