ফেব্রুয়ারি ১১
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফেব্রুয়ারি ১১ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪২ তম (অধিবর্ষে ৪২ তম) দিন ।
পরিচ্ছেদসমূহ |
ঘটনাবলী [সম্পাদনা]
- ১৭৫২: বেঞ্জামিন ফ্রাংকলিন কর্তৃক যুক্তরাস্ট্রের ১ম হাসপাতাল হিসেবে পেনসিলভানিয়া হাসপাতালের কার্যক্রম উদ্বোধন।
- ১৭৯৪: যুক্তরাস্ট্রের সিনেটের ১ম অধিবেশন জনসাধারণের জন্ম উন্মুক্ত করা হয়।
- ১৯১৬: জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে বক্তৃতা দেয়ায় ইমা গোল্ডম্যান গ্রেফতার।
- ১৯১৯: জার্মানীর প্রেসিডেন্ট হিসেবে এসপিডি দলের ফ্রেডরিক এবার্ট নির্বাচিত।
- ১৯৩৭: ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের কর্মবিরতিকে জেনারেল মোটর্স স্বীকৃতি দেয়ায় কর্মবিরতির সমাপ্তি।
- ১৯৪৩: ২য় বিশ্বযুদ্ধে জেনারেল ডুইট আইসেনহাওয়ার ইউরোপের মিত্রবাহিনীর সেনাপ্রধান হিসেবে মনোনীত।
- ১৯৫৩: ইসরাইলের সাথে সোভিয়েট ইউনিয়নের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন।
- ১৯৫৩: গ্রীস এবং তুরস্কের মধ্যে সাইপ্রাসের লিমাসোলে যুদ্ধ শুরু।
- ১৯৬৪: তাইওয়ান ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে।
- ১৯৭৮: চীন কর্তৃক এরিস্টটল, সেক্সপিয়র এবং ডিকেন্সের উপর গবেষণা কর্ম নিষিদ্ধ ঘোষণা।
- ১৯৭৯: আয়াতুল্লাহ রুহুল্লা খোমিনী'র নেতৃত্বে ইরানে ইসলামিক শাসন প্রতিষ্ঠা।
১৯৯০: দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের বাইরে ভার্স্টার জেলখানা থেকে ২৭ বৎসর রাজনৈতিক বন্দীত্ব শেষে মুক্তি পান অবিসংবাদিত নেতা নেলসন মান্ডেলা।
জন্ম [সম্পাদনা]
- ১৮৪৭ - টমাস আলভা এডিসন, মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী।
- ১৮৮২ - সত্যেন্দ্রনাথ দত্ত, একজন বাঙালি কবি ও ছড়াকার।
- ১৯১৫ - রিচার্ড হ্যামিং, মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
মৃত্যু [সম্পাদনা]
- ১৯৪৮ - সের্গে আইজেনস্টাইন, সোভিয়েত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক।
- ১৯৭৪ - সৈয়দ মুজতবা আলী, বাংলাদেশী বাঙালি সাহিত্যিক।
ছুটি ও অন্যান্য [সম্পাদনা]
বহি:সংযোগ [সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
|
|||||||||||||||||||||||||||||||||||||||||