শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
| শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর Śāhajālāl Āntarjātik Bimānabandar |
|||
|---|---|---|---|
| আইএটিএ: DAC – আইসিএও: VGZR | |||
| সংক্ষিপ্ত | |||
| বিমানবন্দরের ধরন | সরকারী | ||
| অপারেটর | সিভিল এভিয়েশন অথরিটি, বাংলাদেশ | ||
| সার্ভস | ঢাকা | ||
| অবস্থান | কুর্মিটোলা | ||
| কেন্দ্রের জন্য | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জিএমজি এয়ারলাইন্স ইউনাইটেড ইয়ারওয়েজ |
||
| সাগর স্তর থেকে উচ্চতা | ২৭ ফুট / ৮ মিটার | ||
| স্থানাঙ্ক | 23°50′34″N 090°24′02″E / 23.84278°উ 90.40056°পূস্থানাঙ্ক: 23°50′34″N 090°24′02″E / 23.84278°উ 90.40056°পূ | ||
| ওয়েবসাইট | |||
| উড্ডায়ন পথ | |||
| দিকনির্দেশনা | দৈর্ঘ্য | উপরিতল | |
| মিটার | ফুট | ||
| ১৪/৩২ | ৩,২০০ | ১০,৫০০ | কংক্রিট/অ্যাস্ফাল্ট |
| Source: Civil Aviation Authority of Bangladesh[১][২] | |||
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (আগে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর) (আইএটিএ: DAC, আইসিএও: VGZR) রাজধানী ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। এটি ১৯৮০ সালে এর কার্যক্রম শুরু করার পরে, পূর্বের বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ছিল তেজগাঁও বিমানবন্দর থেকে এর কার্যক্রম স্থানান্তর করা হয়। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জিএমজি এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজ-সহ বাংলাদেশের সকল এয়ার লাইন্সগুলোর হোম বেস।[৩]
১,৯৮১ একর এলাকা বিস্তৃত এই বিমানবন্দর দিয়ে দেশের প্রায় ৫২ শতাংশ আন্তর্জাতিক এবং আভ্যন্তরীন ফ্লাইট উঠা-নামা করে, যেখানে চট্টগ্রামে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় ১৭ শতাংশ যাত্রী ব্যবহার করে। এ বিমানবন্দর দিয়ে বার্ষিক প্রায় ৪০ লক্ষ আন্তর্জাতিক ও ১০ লক্ষ অভ্যন্তরীন যাত্রী এবং ১৫০,০০০ টন ডাক ও মালামাল আসা-যাওয়া করে।[৪]
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোর সাথে সংযুক্ত করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই বিমানবন্দর থেকে ইউরোপ এবং এশিয়ার ১৮টি শহরে চলাচল করে।[৫]
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] নির্ধারিত গন্তব্যসূচী
[সম্পাদনা] যাত্রিবাহী বিমান চলাচল
| বিমান সংস্থা | গন্তব্যস্থল |
|---|---|
| আফ্রিকীয়া এয়ারওয়েজ | ত্রিপলি |
| এয়ার আরাবিয়া | শারজাহ |
| এয়ার এশিয়া | কুয়ালালামপুর |
| এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস | কলকাতা, মুম্বাই |
| বাহরিন এয়ার | বাহারাইন |
| বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | আবুধাবি, বাহারাইন, ব্যাংকক-সুবর্ণভূমি, চট্টগ্রাম, কক্স'স বাজার, দাম্মাম, দিল্লি, দোহা, দুবাই, হংকং, জেদ্দাহ, করাচি, কাঠমন্ডু, কলকাতা, কুয়ালালামপুর, কুয়েত, লন্ডন-হিথ্রো, মাস্কট, রিয়াদ, রোম, সিঙ্গাপুর, সিলেট |
| চায়না ইস্টার্ন এয়ারলাইনস | বেইজিং-ক্যাপিটাল, দুবাই, কুনমিং |
| চায়না সাউদার্ন এয়ারলাইন্স | গংঝাও |
| ড্র্যাগন এয়ার | হংকং, কাঠমন্ডু |
| ড্রুক এয়ার | ব্যাংকক-সূবর্ণভূমি, প্যারো |
| এমিরেট্স্ | দুবাই |
| এত্তিহাদ এয়ারওয়েজ | আবুধাবি |
| জি.এম.জি. এয়ারলাইন্স | আবুধাবি, ব্যাংকক-সূবর্ণভূমি, চট্টগ্রাম, কক্স'স বাজার, দিল্লি, দুবাই, যশোর, করাচি, কাঠমন্ডু, কলকাতা, কুয়ালালামপুর, সিলেট |
| গাল্ফ এয়ার | বাহরাইন |
| জেট্ এয়ারওয়েজ | দিল্লি, কলকাতা, মুম্বাই |
| কুয়েত এয়ারওয়েজ | কুয়েত |
| কিংফিশার এয়ারলাইন্স | কলকাতা |
| মালেশিয়া এয়ারলাইন্স | কুয়ালালামপুর |
| পাকিস্থান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স | করাচি, লাহোর |
| কাতার এয়ারওয়েজ | দোহা, কুয়ালালামপুর |
| রাখ এয়ারওয়েজ | রাস আল খাইমাহ |
| রয়াল বেঙ্গল এয়ারলাইন্স | কক্স'স বাজার, চট্টগ্রাম, সিলেট |
| সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স | দাম্মাম, জেদ্দাহ, মদিনা, রিয়াদ |
| সিঙ্গাপুর এয়ারলাইন্স | সিঙ্গাপুর |
| থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল | ব্যাংকক-সূবর্ণভূমি |
| টার্কিশ এয়ারলাইন্স | ইস্তানবুল (Begins in December 2010) |
| ইউনাইটেড এয়ারওয়েজ | চট্টগ্রাম, কক্স'স বাজার, দিল্লি, দুবাই, যশোর, কাঠমন্ডু, কলকাতা, কুয়ালালামপুর, লন্ডন-গেটউইক, সিলেট |
| ইয়েমেনিয়া | সানা'আ, দুবাই |
[সম্পাদনা] মালবাহী বিমান চলাচল
| বিমান সংস্থা | গন্তব্যস্থল |
|---|---|
| বিমান কার্গো[৬] | কুয়ালালামপুর, ব্যাংকক-সূবর্ণভূমিi, দুবাই, জেদ্দাহ, রিয়াদ, মাস্কাট, লন্ডন-হিথ্রো |
| বিসমিল্লা এয়ারলাইন্স[৭] | ব্যাংকক, দুবাই, হংকং, সেংঝেং |
| ব্রিটিস এয়ারওয়েজ ওয়ার্ল্ড কার্গো[৮] | লন্ডন-হিথ্রো , চেন্নাই |
| ক্যাথেপ্যাসিফিক কার্গো | হংকং |
| এত্তিহাদ ক্রিষ্টাল কার্গো | আবুধাবি, কলকাতা |
| ফেডেক্স এক্সপ্রেস[৯] | বিশ্বব্যাপী |
| মিডেক্স এয়ারলাইন্স | আল আইন |
| কাতার এয়ারওয়েজ কার্গো]][১০] | দোহা |
| সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স কার্গো[১১] | জেদ্দাহ, রিয়াদ |
| সিঙ্গাপুর এয়ারলাইন্স কার্গো[১২] | ব্রাসেলস, শারজাহ, সিঙ্গাপুর |
| ট্রান্স গ্লোবাল এয়ারওয়েজ | ক্লার্ক, ফুজাইরাহ |
| ইয়াংসে রিভার এক্সপ্রেস | বেইজিং |
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Shah Jalal International Airport - Geographical and Administration Data
- ↑ Shah Jalal International Airport - Runway Physical Characteristics
- ↑ Airports in Bangladesh
- ↑ Dhaka Airports: Dhaka hotels and Dhaka city guide
- ↑ [১]
- ↑ Biman Cargo :: Biman's Official Website
- ↑ Bismillah Airlines
- ↑ British Airways World Cargo
- ↑ FedEx - Locations
- ↑ Qatar Airways route map
- ↑ Saudi Arabian Airlines . . . A New World of Choices
- ↑ Welcome to SIA Cargo - Worldwide Offices (West Asia & Africa)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |