সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর
Bandar Udara Internasional Changi Singapura
新加坡樟宜机场 (Xīnjiāpō Zhāngyí Jīchǎng)
சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்
220px
Singapore Changi Airport, Control Tower 2, Dec 05.JPG
Iconic control tower of Singapore Changi Airport
আইএটিএ: SINআইসিএও: WSSS
সংক্ষিপ্ত
বিমানবন্দরের ধরন Public/Military
অধিকারী সিঙ্গাপুর সরকার
অপারেটর চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ]
রিপাবলিক অফ সিঙ্গাপুর এয়ারফোর্স
সার্ভস সিঙ্গাপুর
অবস্থান চাঙ্গি, সিঙ্গাপুর
কেন্দ্রের জন্য
সাগর স্তর থেকে উচ্চতা 7 মিটার / 22 ফুট
স্থানাঙ্ক 01°21′33″N 103°59′22″E / 1.35917°উ 103.98944°পূ / 1.35917; 103.98944স্থানাঙ্ক: 01°21′33″N 103°59′22″E / 1.35917°উ 103.98944°পূ / 1.35917; 103.98944
ওয়েবসাইট www.changiairport.com
উড্ডায়ন পথ
দিকনির্দেশনা দৈর্ঘ্য উপরিতল
মিটার ফুট
02L/20R1 4,000 13,123 Concrete
02C/20C 4,000 13,123 Concrete
02R/20L2 2,750 9,022 Asphalt
পরিসংখ্যান (2009)
যাত্রী সংখ্যা ৩৭,২০৩,৯৭৮
মালামাল বহন (টন) ১,৬৬০,৮৫১
Sources: Airports Council International,[২] CAAS AIP.[৩]

সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর (আইএটিএ: SINআইসিএও: WSSS) সিঙ্গাপুরের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এটি দিক্ষিণ-পূর্বেশিয়ার অন্যতম প্রধান বিমানবন্দর। চাঙ্গি বিমানবন্দর চাঙ্গি বাণিজ্যিক এলাকা থেকে উত্তর-পূর্বে ১৭.২ কিলোমিটার (১০.৭ মাইল) পর্যন্ত বিস্তৃত।[৩]

চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ এই বিমানবন্দর পরিচালনা করে। চাঙ্গি বিমানবন্দর সিঙ্গাপুর এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স কার্গো, সিল্কএয়ার, টাইগার এয়ারওয়েজ, ভ্যালুএয়ার-এর প্রধান কেন্দ্র। ২০০৯ এর সেপ্টেম্বর নাগাদ ৯৬টি এয়ারলান্স এই বিমানবন্দর ব্যবহার করে এবং বিশ্বের প্রায় ২০০টি ও ৬০টি দেশ শহর এই বিমানবন্দরের মাধ্যমে সিঙ্গাপুরের সাথে যুক্ত। এটি কানটাস এয়ারওয়েজ-এর দ্বিতীয় প্রধান কেন্দ্র। কানটাস এয়ারওয়েজ এই বিমানবন্দরের সবচেয়ে বড় বিদেশি এয়ারলাইন্স। এই বিমানবন্দরে দুই মিলিয়নেরও অধিক যাত্রী কানটাস এয়ারলান্সের মাধ্যমে যাতায়াত করে। চাঙ্গি বিমানবন্দর সিঙ্গাপুরের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। চাঙ্গি বিমানবন্দরে প্রায় ২৮,০০০ লোক নিযুক্ত, যা ৪.৫ বিলিয়ন ডলারেরও অধিক অর্থ উৎপাদন করে।

২০০৯ সালে চাঙ্গি বিমানবন্দর দিয়ে প্রায় ৩৭,২০৩,৯৭৮ যাত্রী যাতায়াত করেছে, এই সংখ্যা ২০০৮ অর্থবছরের তুলনায় ১.৩% কম।[২] এই বিমানবন্দর বিশ্বের ২১তম এবং এশিয়ার ৫ম ব্যস্ত বিমানবন্দর। এছাড়া এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম কার্গো বিমানবন্দর। ২০০৯ সালে চাঙ্গি বিমানবন্দর দিয়ে প্রায় ১.৬৬ মিলিয়ন টন মালামাল বহন করা হয়েছে। ২০০৮ এর ৯ জানুয়ারীতে এই বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হয়, এটি প্রায় ১.৭৫ বিলিয়ন সিঙ্গাপুরিয়ান ডলার ব্যয়ে নির্মিত হয়।[৪][৫] এছাড়া প্রথম টার্মিনালটিতেও ২৪০ মিলিয়ন ডলার ব্যয়ে নবসংস্কারকৃত দ্বিতীয় টার্মিনালের মত সংস্কার করা হবে।

১৯৮১ সালে উদ্বোধনের পর থেকে গুণগত মান, উৎকৃষ্টতা, অসাধারণ সেবা দ্বারা বিমান পরিবহণ শিল্পে চাঙ্গি বিমানবন্দর বিশিষ্টতা অর্জন করেছে। ১৯৮৭ থেকে ২০০৭ পর্যন্ত চাঙ্গি বিমানবন্দর ২৮০টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে।[৬] ২০০৭ পর্যন্ত বিমানবন্দরটি ১৯ বার বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে।

[সম্পাদনা] তথ্যসূত্র

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ