তামাক
তামাক গাছের আদি নিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকায়। তামাক গাছের শুকানো পাতাকে তামাক বলা হয়। তামাক গাছ ১২-১৮ ইঞ্চি লম্বা হয়। তামাক নেশাদায়ক পদার্থ। তামাকে আগুন দিয়ে দিয়ে সিগারেট, বিড়ি, চুরুট, হুঁকো, ও অন্যান্য ধুমপানের মাধ্যম প্রস্তুত করা হয়। ধুমপান ছাড়াও তামাক নানা রকম ভাবে ব্যবহার হয়, যেমন চিবিয়ে (জর্দা, যা পানের সাথে খাওয়া হয়), ঠোঁটের ফাঁকে গুঁজে (যেমন খৈনি), বা নাকে ঠুসে (নস্যি)।
তামাকের মূল নেশাদায়ক উপাদান নিকোটিন এক প্রকারের স্নায়ুবিষ (নিউরোটক্সিন), যা একধরণের অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের (কোলিনার্গিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর) উপর কাজ করে। কিন্তু তামাকের ধোঁয়াতে নিকোটিন ছাড়াও নানা ক্যান্সারপ্রদায়ী পদার্থ থাকে, যেমন বেঞ্জোপাইরিন ইত্যাদি বহুচক্রী আরোমাটিক যৌগ। তামাক অত্যন্ত বিশাক্ত পদার্থ, একখানি সিগারেটে যতখানি তামাক আছে তা চিবিয়ে খেলে পুরপুরি শরীরে যদি প্রবেশ করত, তা থেকে দ্রুত মৃত্যু অনিবার্য। তবে ধুমপানের ফলেও ধীরে ধীরে আয়ু কমে আস্তে থাকে- শুধু ক্যান্সারের প্রবণতার জন্যেই নয়, হৃদরোগের জন্যেও বটে।
[সম্পাদনা] নামকরণ
তামাকের ইংরেজি ‘Tobacco’ এসেছে স্প্যানিশ "tabaco" শব্দ থেকে। ধারণা করা হয় এই শব্দটির উৎপত্তি আরাওয়াকান ভাষা থেকে। ক্যারিবীয় অঞ্চলের তাইনো ভাষাতে এটি তামাক পাতার রোল অথবা ইংরেজি Y বর্ণের আকৃতির ধূমপানের একটি নলকে বোঝায়। [১]. যাহোক, ১৪১০ সাল থেকে একই রকম স্প্যানিশ ও ইতালীয় শব্দ ঔষধী উদ্ভিদ বোঝাতে ব্যবহার করা হয়েছে। [২]
[সম্পাদনা] তথ্যসূত্র
[সম্পাদনা] বহিঃসংযোগ
| Find more about তামাক on Wikipedia's sister projects: | |
| Definitions from Wiktionary |
|
| Images and media from Commons |
|
| Learning resources from Wikiversity |
|
| News stories from Wikinews |
|
| Quotations from Wikiquote |
|
| Source texts from Wikisource |
|
| Textbooks from Wikibooks |
|
- International Tobacco Growers' Association
- Natural Resources Conservation Service Plant Sheet - Wild tobacco
- Ottoman Back Archives and Research Centre
- Questions on European Union partial ban on some smokeless tobacco products (i.e. snus)
- Scientists Search for Healthy Uses for Tobacco
- Timeline of tobacco history
- The European tobacco growers website
- The Legacy Tobacco Documents Library
- UCSF Tobacco Industry Videos Collection
- CDC - Smoking and Tobacco Use Fact Sheet
- TobReg - WHO Study Group on Tobacco Product Regulation
- - Statistics and general information about the effects of secondhand-smoke
- Medicinal history http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1079499/