জার্মানির মিউনিখে অবস্থিত বিএমডব্লিউ-এর সদরদপ্তর
বাইরিশে মটোরান ভার্কে এজি (জার্মান: Bayerische Motoren Werke AG, ইংরেজি: Bavarian Motor Works) বা বিএমডব্লিউ (BMW) হচ্ছে একটি জার্মান মোটরগাড়ি, মোটর সাইকেল, ও ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯১৬ সালে। বিএমডব্লিউ ছাড়াও প্রতিষ্ঠানটির মিনি নামে আরও একটি ব্র্যান্ড রয়েছে। এছাড়াও এটি বিশ্বখ্যাত রোলস-রয়েস মোটর কারসও বিএমডব্লিউ-এর অধীনস্থ একটি প্রতিষ্ঠান। বিএমডব্লিউ মানসম্পন্ন ও বিলাসবহুল গাড়ি নির্মাণের জন্য সুপরিচিত।
২০০৬ সালে বিএমডব্লিউ বিশ্বের পাঁচটি দেশে অবস্থিত তাদের কারখানায় মোট ১৩,৬৬,৮৩৮টি চার চাকা বিশিষ্ট গাড়ি উৎপাদন করে।[২] ২০০৯ সালে তাদের গাড়ি প্রস্তুতের এই সংখ্যা দাঁড়ায় ১২,৫৮,৪১৭টি।[১] এছাড়াও ২০০৯ সালে বিএমডব্লিউ ৮২,৬৩১টি মোটরসাইকেলও প্রস্তুত করে।[১]
| দেশ |
প্রস্তুত |
গাড়ি (২০০৬) |
গাড়ি (২০০৮) |
মডেল |
| জার্মানি |
বিএমডব্লিউ |
৯,০৫,০৫৭ |
৯,০১,৮৯৮ |
অন্যান্য |
| যুক্তরাজ্য |
মিনি |
১,৮৭,৪৫৪ |
২,৩৫,০১৯ |
সকল মিনি |
|
রোলস-রয়েস |
৬৭ |
১,৪১৭ |
সকল রোলস-রয়েস |
| অস্ট্রিয়া |
বিএমডব্লিউ |
১,১৪,৩০৬ |
৮২,৮৬৩ |
বিএমডব্লিউ এক্স৩ |
| মার্কিন যুক্তরাষ্ট্র |
বিএমডব্লিউ |
১,০৫,১৭২ |
১,৭০,৭৪১ |
বিএমডব্লিউ এক্স৫, এক্স৬ |
| দক্ষিণ আফ্রিকা |
বিএমডব্লিউ |
৫৪,৭৮২ |
৪৭,৯৮০ |
বিএমডব্লিউ ৩-সিরিজ |
| সর্বমোট |
|
১৩,৬৬,৮৬৩ |
১৪,৩৯,৯১৮ |
|
বিক্রয় (বিএমডব্লিউ ব্র্যান্ড) [সম্পাদনা]
বিএমডব্লিউ-এর বার্ষিক প্রতিবেদন অনুসারে বিএমডব্লিউ বিশ্বব্যাপী তাদের গাড়ি সরবরাহ করে।
| বছর |
সর্বমোট |
| ২০০০ |
৮,২২,১৮১ |
| ২০০১ |
৮,৮০,৬৭৭ |
| ২০০২ |
৯,১৩,২২৫ |
| ২০০৩ |
৯,২৮,১৫১ |
| ২০০৪ |
১০,২৩,৫৮৩ |
| ২০০৫ |
১১,২৬,৭৬৮ |
| ২০০৬ |
১১,৮৫,০৮৮ |
| ২০০৭ |
১২.৭৬.৭৯৩ |
| ২০০৮ |
১২,০২,২৩৯ |
| ২০০৯ |
১০,৬৮,৭৭০ |