স্কাইফল
| স্কাইফল Skyfall |
|
|---|---|
British cinema poster for Skyfall |
|
| পরিচালিত হয়েছে | স্যাম মেন্ডেজ |
| প্রযোজক | মাইকেল জি. উইলসন বারবারা ব্রোকোলি |
| লেখক | জন লোগান নিল পার্ভিস ও রবার্ট ওয়াদে |
| ভিত্তি | জেমস বন্ড (ইয়ান ফ্লেমিং) |
| অভিনয়ে | ড্যানিয়েল ক্রেইগ জেভিয়ের বার্ডেম রাল্ফ ফিনেস নাওমি হ্যারিস বেরেনিস মারলোহে আলবার্ট ফিনে জুডি ডেঞ্চ |
| সঙ্গীত | থমাস নিউম্যান স্কাইফল প্রদর্শনে এদেলে |
| চলচ্চিত্রায়ন | রজার ডিকিন্স |
| সম্পাদনা | স্টুয়ার্ট বেয়ার্ড |
| চিত্রশালা | ইয়ন প্রোডাকশন্স ডেনজাক এলএলসি |
| পরিবেষণা | মেট্রো-গোল্ডউইন-মেয়ার কলাম্বিয়া পিকচার্স |
| মুক্তিপ্রাপ্ত তারিখ | ২৩ অক্টোবর, ২০১২ (লন্ডন, বিশেষ প্রদর্শনী) ২৬ অক্টোবর, ২০১২ (যুক্তরাজ্য) |
| সময় | ১৪৩ মিনিট[১] |
| দেশ | যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র[২] |
| ভাষা | ইংরেজি |
| বাজেট | $১৫০ মিলিয়ন |
| বক্স অফিস | $৭৭,৭০০,০০০[৩] |
স্কাইফল (ইংরেজি: Skyfall) জেমস বন্ড সিরিজের ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র যাতে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেইগ। ইয়ন প্রোডাকশন্সের ব্যানারে জেমস বন্ড সিরিজের এটি ২৩তম গোয়েন্দা চলচ্চিত্র। চলচ্চিত্রটি প্রযোজনার দায়িত্বে রয়েছে - এমজিএম, কলাম্বিয়া পিকচার্স এবং সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট[৪] চলচ্চিত্রে প্রধান নাম ভূমিকায় জেমস বন্ড হিসেবে ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো রয়েছেন ড্যানিয়েল ক্রেইগ এবং খলনায়ক রাউল সিলভা হিসেবে আসীন আছেন জেভিয়ের বার্ডেম। এর চিত্রনাট্য তৈরী করেছেন - জন লোগান, নিল পার্ভিস এবং রবার্ট ওয়াদে।
প্রেক্ষাপট [সম্পাদনা]
চলচ্চিত্রে বন্ডকে এমআই৬ সদর দপ্তর আক্রমণের তদন্ত করতে দেখা যায়। এ আক্রমণটি হয়েছিল গোয়েন্দা সংস্থাটির সাবেক কর্মী রাউল সিলভার তরফে। সিলভা কর্মরত এম-এর উপর আক্রমণ করে। স্কাইফলে দু'টি বিশেষ চরিত্র কিউ এবং মিস মানিপেনি ফিরে আসেন যাতে অভিনয় করেছেন যথাক্রমে বেন হুইশ এবং নাওমি হ্যারিস। চরিত্রগুলো গত দু'টো জেমস বন্ডে অনুপস্থিত ছিল। এছাড়াও, জুডি ডেঞ্চ এম চরিত্রে সর্বশেষ অভিনয় করেছেন। স্কাইফল চলচ্চিত্রে এমআইসিক্সের প্রধান পদ থেকে তাঁকে মৃত্যুবরণ করতে দেখা যায়। ফলে চলচ্চিত্রের শেষ পর্যায়ে এ পদে স্থলাভিষিক্ত হন রাল্ফ ফিনেস।
২০০৮ সালের মুক্তিপ্রাপ্ত কোয়ান্টাম অব সোলেজের পরিচালক স্যাম মেন্ডেজ স্কাইফল পরিচালনার জন্য দায়িত্ব পান। কিন্তু এমজিএম অর্থনৈতিকভাবে সঙ্কটে পড়ায় ডিসেম্বর, ২০১০ পর্যন্ত চলচ্চিত্র নির্মাণের যাবতীয় কাজ বন্ধ রাখতে হয়। এসময় তিনি প্রকল্পের পরামর্শক হিসেবে সম্পৃক্ত ছিলেন। কিন্তু প্রকৃত চিত্রনাট্যকার পিটার মর্গান চলে যান। তারপর মেন্ডেজের পরামর্শক্রমে লোগান, পারভিস এবং ওয়াদে চূড়ান্ত চিত্রনাট্যরূপ তৈরী করেন। নভেম্বর, ২০১১ সালে স্কাইফলের চলচ্চিত্রায়ণ শুরু হয়। দৃশ্য ধারণের জন্যে যুক্তরাজ্য, চীন এবং তুরস্কে বিভিন্ন স্থান নির্ধারণ করা হয়।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "Skyfall"। bbfc.co.uk। British Board of Film Classification। 12 October 2012। আর্কাইভ from the original on 12 October 2012। সংগৃহীত 12 October 2012।
- ↑ Debruge, Peter (13 October 2012)। "Skyfall"। Variety। সংগৃহীত 29 October 2012।
- ↑ http://www.boxofficemojo.com/movies/?id=bond23.htm
- ↑ "Eon Productions, Metro-Goldwyn-Mayer Studios, and Sony Pictures Entertainment Announce 7th November is Start of Production", 3 November 2011, via Sony Pictures website. Retrieved 12 November 2011
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |