ক্যাথেরিন জেটা জোন্স
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্যাথেরিন জেটা জোন্স (ইংরেজি: Catherine Zeta Jones, জন্ম: ২৫ সেপ্টেম্বর ১৯৬৯) একজন ওয়েলশ অভিনেত্রী। মঞ্চ অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করে ব্রিটিশ ও মার্কিন টেলিভিশনে অভিনয়ের পর হলিউডে পা রাখেন। ১৯৯৮ সালের দ্যা মাস্ক অব জোরো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বিখ্যাত হয়ে উঠেন এই অভিনেত্রী। পরবর্তীতে ২০০০ সালে ট্রাফিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য সহযোগী অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড জিতে নেন। ২০০২ সালে শিকাগো চলচ্চিত্রের জন্য তিনি অস্কার লাভ করেন।
উল্লেখযোগ্য চলচ্চিত্র [সম্পাদনা]
| বছর | নাম | ভূমিকা |
|---|---|---|
| ১৯৯০ | Les 1001 nuits | Scheherazade |
| ১৯৯১ | দ্যা ডার্লিং বাডস অব মে (The Darling Buds of May) | Mariette |
| ১৯৯২ | ক্রিস্টোফার কলম্বাস(Christopher Columbus: The Discovery) | Beatriz |
| ১৯৯৩ | স্পিলিটিং হিয়ারস্(Splitting Heirs) | Kitty |
| ১৯৯৪ | দ্যা সিন্ডার পাথ(The Cinder Path) | Victoria Chapmann |
| ১৯৯৪ | দ্যা রিটার্ন অব দ্য নেটিভ(The Return of the Native) | Eustacia Vye |
| ১৯৯৫ | ক্যাথরিন দ্যা গ্রেট(Catherine the Great) | Catherine II |
| ১৯৯৫ | ব্লু জুস(Blue Juice) | Chloe |
| ১৯৯৬ | দ্যা ফ্যান্টম(The Phantom) | Sala |
| ১৯৯৮ | দ্যা মাস্ক অব জোরো(The Mask of Zorro) | Eléna (De La Vega) Montero |
| ২০০০ | ট্রাফিক(Traffic) | Helena Ayala |
| ২০০২ | শিকাগো''(Chicago) | Velma Kelly |
| ২০০৪ | দ্যা টার্মিনাল ল(Terminal) | Amelia Warren |
| ২০০৪ | ওশেনস টুয়েলভ(Ocean's Twelve) | Isabel Lahiri |
| ২০০৫ | দ্যা লিজেন্ড অব জোরো(The Legend of Zorro) | Elena de la Vega Murrieta |
| ২০০৯ | দ্যা রিবাউন্ড(The Rebound) | Sandy |
| ২০১২ | প্লেইং দ্যা ফিল্ড(Playing the Field) | Denise |
| ২০১২ | লে দ্যা ফেবারিট(Lay the Favorite) | Tulip Heimowitz |
| 2012 | রক অব এজেস(Rock of Ages) | মেয়রের পত্নী |
তথ্যসূত্র [সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |