পেনেলোপে ক্রুজ
| পেনেলোপে ক্রুজ | |
|---|---|
২০১১ সালের কান চলচ্চিত্র উৎসবে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস-এর পরিবেশনায় পেনেলোপে ক্রুজ। |
|
| জন্ম নাম | পেনেলোপে ক্রুজ সানচেজ |
| জন্ম | এপ্রিল ২৮, ১৯৭৪ |
| জন্মস্থান | আলকোবেন্দাস, কমিউনিটি অফ মাদ্রিদ, স্পেন |
| পেশা | অভিনেত্রী |
| কার্যকাল | ১৯৯২ — বর্তমান |
পেনেলোপে ক্রুজ সানচেজ (স্পেনীয়: Penélope Cruz Sánchez) (জন্ম: ২৮ এপ্রিল, ১৯৭৪) একজন স্পেনীয় অভিনেত্রী। অল্প বয়সেই জামোন, জামোন. দ্য গার্ল অফ ইয়োর ড্রিমস, বেল্লা ইপোকে প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করে তিনি সমালোচকদের দৃষ্টি কাড়েন। এছাড়া বিভিন্ন মার্কিন চলচ্চিত্রেও তাঁকে দেখা যায়। এসকল চলচ্চিত্রের মধ্যে আছে, ব্লো, ভ্যানিলা স্কাই, ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা, এবং নাইন। এছাড়া স্পেনীয় চলচ্চিত্র পরিচালক পেড্রো আলমোডোভারের সাথে ব্রোকেন এমব্রাসেস, ভলভার, এবং অল অ্যাবাউট মাই মাদার চলচ্চিত্রে কাজ করার জন্যেও তিনি সুপরিচিত।
ক্রুজ তিনবার গয়া অ্যাওয়ার্ড, দুইবার ইউরোপিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড, এবং ২০০৬ সালের কান চলচ্চিত্র উৎসবে তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেছেন।[১] ২০০৯ সালে তিনি ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার জয় করেন। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বাফটা ও গয়া পুরস্কারও লাভ করেন। তিনি হচ্ছেন প্রথম স্পেনীয় অস্কার জয়ী নারী[২][৩], এবং ষষ্ঠ হিস্প্যানিক ব্যক্তি। এর আগের অস্কারজয়ীরা ছিলেন, জোহে ফেরার, রিটা মরেনো, বেনিসিও ডেল টোরো (পুয়ের্টো রিকো), অ্যান্থনি কুইন (মেক্সিকো), এবং স্পেনীয় জেভিয়ের বার্দেম[২][৩] নাইন চলচ্চিত্রে কার্লা অ্যালবানিজ চরিত্রে অভিনয়ের জন্য ২০১০ সালে ক্রুজ তৃতীয়বারের মতো একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেন।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Festival de Cannes: Volver. festival-cannes.com. http://www.festival-cannes.com/en/archives/ficheFilm/id/4332959/year/2006.html। সংগৃহীত হয়েছে: 2009-12-13.
- ↑ ২.০ ২.১ Hollywood loves foreigners, so long as they're not the stars
- ↑ ৩.০ ৩.১ http://www.guardian.co.uk/film/2009/mar/01/penelope-cruz-spanish-actors-hollywood Penelope Cruz: Hollywood learns a new film language]
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: পেনেলোপে ক্রুজ |
- পেনেলোপে ক্রুজ - ইন্টারনেট মুভি ডেটাবেজ
- Penélope Cruz Cannes Interview
- Penélope Cruz interviewed by Charlie Rose of 60 Minutes originally aired January 17, 2010