| লিন্ডা হান্ট |
| পেশা |
অভিনেত্রী |
| কার্যকাল |
১৯৭৬–বর্তমান |
লিন্ডা হান্ট (ইংরেজি: Linda Hunt) (জন্ম: ২ এপ্রিল, ১৯৪৫) একজন মার্কিন অভিনেত্রী। তিনি বিভিন্ন চলচ্চিত্র, টিভি, ও মঞ্চ নাটকে অভিনয় করেছেন। তিনি সবচেয়ে বেশি পরিচিত তাঁর অভিনীত ১৯৮২ সালে নির্মিত চলচ্চিত্র দ্য ইয়ার অফ লিভিং ডেঞ্জারাসলি বর্তমানে তিনি আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক সিবিএস-এর একটি ধারাবাহিকে কাজ করছেন।
লিন্ডা হান্টের জন্ম নিউ জার্সির মরিসটাউন শহরে, এবং তিনি বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের ওয়েস্টপোর্টে।[১] তাঁর মা এলসি ডয়িং হান্ট পেশায় ছিলেন একজন পিয়ানো শিক্ষক এবং তিনি কাজ করতেন ওয়েস্টপোর্ট স্কুল অফ মিউজিকে। হান্টের বাবা রেমন্ড ডেভি ছিলেন লং আইল্যান্ডের হার্পার ফিউয়েল কোম্পানির ভাইস প্রেসিডেন্ট।[২] লিন্ডা হান্ট পড়াশোনা করেছেন বিখ্যাত ইন্টারলোচেন আর্টস একাডেমীতে। মার্সিয়া নামের তাঁর একটি বোন আছে।
হান্টের চলচ্চিত্র অভিষেক হয় ১৯৮০ সালে রবার্ট অ্যাল্টম্যান পরিচালিত মিউজিকাল কমেডি পাপাই-এ অভিনয়ের মাধ্যমে। এর দুইবছর পর তিনি বিল কনের সাথে একত্রে দ্য ইয়ার অফ লিভিং ডেঞ্জারাসলি চলচ্চিত্রে অভিনয়ে করেন। এই চলচ্চিত্রের জন্য তিনি ১৯৮৩ সালে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন।[৩]
| Persondata |
| NAME |
Hunt, Linda |
| ALTERNATIVE NAMES |
|
| SHORT DESCRIPTION |
Actress |
| DATE OF BIRTH |
April 2, 1945 |
| PLACE OF BIRTH |
Morristown, New Jersey, USA |
| DATE OF DEATH |
|
| PLACE OF DEATH |
|