উবুন্টু (লিনাক্স ডিস্ট্রিবিউশন)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উবুন্টু
Ubuntu.png
উবুন্টু ৯.০৪(জন্টি জ্যাকলপ)
ওয়েবসাইট: www.ubuntu.com
কোম্পানি/
ডেভেলপার:
ক্যাননিক্যাল লিমিটেড / উবুন্টু ফাউন্ডেশন
অপারেটিং সিস্টেম পরিবার ডেবিয়ান গনুহ/লিনাক্সথেকে উদ্ভাবিত
সোর্স মডেল: ফ্রী সফটওয়্যার /ওপেন সোর্স
সাম্প্রতিকতম মুক্তি (স্থায়ী): 9.04 / এপ্রিল ২৩ ২০০৯ (2009-04

-23

); ২০৫ দিন আগে[১]
সাম্প্রতিকতম মুক্তি (অস্থায়ী): 9.10 Alpha 2 / জুন ১২ ২০০৯ (2009-06

-12

); ১৫৫ দিন আগে[২]
ভাষা: বহুভাষীক (৫৫ টির ও অধিক)
নবায়ন প্রণালী APT
প্যাকেজ ম্যানেজার: dpkg
সমর্থিত প্ল্যাটফর্ম: i386(x86), amd64(x86-64), SPARC, PowerPC
কার্নেল ধরণ: মনোলিথিক (লিনাক্স)
ব্যবহারকারী মাধ্যম: জিনোম
লাইসেন্স: গনুহ জিপিএল, এবং অন্যান্য
কার্যকর অবস্থা: বর্তমান


উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেমের একটি ডিস্ট্রিবিউশন যা ডেস্কটপ কম্পিউটারের ব্যবহারকারীদের কথা ভেবে তৈরি করা হয়েছে।ডেবিয়ান গনুহ/লিনাক্স উবুন্টু-র ভিত্তি। উবুন্টুর ডেভেলপারেরা অপারেটিং সিস্টেমের ব্যবহারযোগ্যতা, ব্যবহারের স্বাধীনতা, নিয়মিত প্রকাশ এবং সহজ ইনস্টলেশন-এর প্রতি বেশি মনোযোগ দিয়ে থাকেন। দক্ষিণ আফ্রিকান ব্যবসায়ী মার্ক শাটলওয়ার্থ কর্তৃক স্থাপিত এবং অর্থায়িত বেসরকারী প্রতিষ্ঠান ক্যানোনিকাল লিমিটেড উবুন্টু'র পৃষ্ঠপোষক।

"উবুন্টু" শব্দটি এসেছে জুলু এবং হোসা ভাষা থেকে; এর অর্থ "অপরের জন্য মানবতা"। উবুন্টু সফটওয়্যারের শ্লোগান হচ্ছে "মানবতার জন্য লিনাক্স"। সফ্‌টওয়ারটির সর্বশেষ সংস্করণ উবুন্টু ৯.০৪ (জন্টি জ্যাকলপ।) ২০০৯-এর ২৩শে এপ্রিল প্রকাশ করা হয়েছে।

সূচিপত্র

[সম্পাদনা] ইতিহাস এবং উন্নয়ন

উবুন্টু প্রথম প্রকাশ পায় ২০০৪-এর ১০ই অক্টোবর তারিখে এবং এর পর উবুন্টু-র নতুন সংস্করণগুলো প্রতি ৬ মাস অন্তর প্রকাশ পাচ্ছে। ডেবিয়ান-এর ওপর ভিত্তি করে তৈরি করা অন্যান্য ডিস্ট্রিবিউশনের (যেমন- জ্যানড্রোজ, লিন্সায়ার এবং লিব্রানেট) সাথে পার্থক্য রেখে ক্যানোনিকাল সবসময় উবুন্টু-কে ডেবিয়ানের দর্শনের কাছাকাছি রেখেছে এবং তাদের ব্যবসায়িক মডেলের অংশ হিসেবে সোর্স-বিহীন সফ্টওয়্যারের চেয়ে ফ্রি সফ্টওয়্যারের উপর নির্ভর করেছে।

সাধারণভাবে উবুন্টু প্যাকেজগুলো ডেবিয়ান আনস্টেবল-এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইনস্টল করা প্যাকেজ পরিচালনা করার জন্য উবুন্টু ডেবিয়ানের Advanced Packaging Tool ব্যবহার করছে। অনেক উবুন্টু ডেভেলপার ডেবিয়ানের গুরুত্বপূর্ণ প্যাকেজের তত্ত্বাবধানকারী এবং উবুন্টু-র অবদান আবার ডেবিয়ান-এ চলে যায় যেহেতু এটি তারা তৈরি করেছিল।

[সম্পাদনা] অর্থায়ন

উবুন্টু বর্তমানে ক্যানোনিকাল লিমিটেডের মাধ্যমে মার্ক শাটলওয়ার্থ-এর অর্থায়নে চলছে। ২০০৫-এর ৮ই জুলাই-এ ক্যানোনিকাল উবুন্টু ফাউন্ডেশন-এর ঘোষণা দেয় এবং চালু হওয়ার সময় এদের মূলধন ছিল ১০ মিলিয়ন ডলার

[সম্পাদনা] বৈশিষ্ট্য

উবুন্টু ৯.০৪ এর একটি স্ক্রিন্‌শট

ব্যবহারযোগ্যতার প্রতি উবুন্টু-র মনোযোগের প্রতিফলন ঘটেছে sudo টুলটির ব্যাপক ব্যবহারে; এটির মাধ্যমে ব্যবহারকারীরা superuser অ্যাকাউন্ট এ লগ-ইন না করেই নিরাপদে প্রশাসনিক কাজ করতে পারেন।

উবুন্টু চালাতে ২৫৬ মেগাবাইট র‌্যাম প্রয়োজন; আর হার্ডডিস্কে এটি ইনস্টল করতে ৩ গিগাবাইট জায়গার প্রয়োজন।

[সম্পাদনা] অভ্যন্তরস্থ বস্তু

উবুন্টু গনোম ডেস্কটপ সিস্টেমের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেটি প্রচুর আধুনিক ডেস্কটপ অ্যাপ্লিকেশনসহ নির্দিষ্টভাবে ফ্রি, সহজ এবং ভাল ইন্টারফেস প্রদান করে। [৩] গনোমের মধ্যকার সফ্টওয়্যারের পাশাপাশি , উবুন্টুতে রয়েছে অপেনঅফিস.অর্গ, মোজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজার এবং গিম্প গ্রাফিক্স সম্পাদক। এতে রয়েছে গান শোনার জন্য রিদমবক্স মিউজিক প্লেয়ার, মুভি দেখার জন্য টোটেম মুভি প্লেয়ার এবং আরও অনেক কিছু।

[সম্পাদনা] ডিস্ক

৬.০৬ সংস্করণ লাইভ সিডি এবং ইনস্টল সিডি কে একত্রিত করে একটি কম্প্যাক্ট ডিস্ক ছেড়েছে। এই ডিস্কটি ইনস্টলেশন ছাড়াই বুট হয়ে সব রকম ফিচার সমৃদ্ধ ডেস্কটপে চলে আসে এবং পরবর্তীতে Ubiquity গ্রাফিক্যাল ইনস্টলারের সাহায্য ইনস্টল করা যায়।. ইনস্টলেশন প্রক্রিয়াটি লাইভ ডেসক্টপের সকল ডকুমেন্ট অক্ষত রাখে। টেক্স-মোডে ডেবিয়ান-ইনস্টলার ব্যবহার করে ইনস্টল হওয়া ডিস্কও ডাউনলোডের জন্য পাওয়া যায়।

[সম্পাদনা] রিলিজ

উবুন্টু এবং এর অন্যান্য অংশসমূহ অনলাইনে ফ্রি ডাউনলোড করতে পারা যায়, অথবা যদি কেউ অনুরোধ করে তাহলে তাকে ক্যানোনিকালের "ShipIt" সার্ভিসের মাধ্যমে সিডি-রম পাঠিয়ে দেয়া হয়।

রিলিজ হওয়ার বছর এবং মাসের উপর ভিত্তি প্রত্যেক রিলিজের একটি কোড নাম এবং একটি সংস্করণ নম্বর থাকে।


রং অর্থ
লাল পুরাতন সংস্করণ; সাপোর্ট করা হয় না
হলুদ পুরাতন সংস্করণ; সাপোর্ট করা হয়
সবুজ সাম্প্রতিক সংস্করণ
নীল পরবর্তীতে প্রকাশ করা হবে


সংস্করণ কোড নাম রিলিজ তারিখ          সাপোর্ট দেয়া হবে
ডেক্সটপ সার্ভার
৪.১০ ওয়ার্টি ওয়ার্টহগ ২০ অক্টোবর ২০০৪[৪] ৩০ এপ্রিল ২০০৬
৫.০৪ হোয়ারি হেজহগ ৮ এপ্রিল, ২০০৫[৫] ৩১ অক্টোবর, ২০০৬
৫.১০ ব্রিজি ব্যাজার ১৩ অক্টোবর, ২০০৫[৬][৭] ১৩ এপ্রিল, ২০০৭
৬.০৬ LTS ড্যাপার ড্রেক ১ জুন, ২০০৬[৮][৯][১০] ১ জুন, ২০০৯ ১ জুন, ২০১১
৬.১০ এজি এফ্ট ২৬ অক্টোবর, ২০০৬[১১][১২] ২৫ এপ্রিল, ২০০৮
৭.০৪ ফেস্টি ফাউন ১৯ এপ্রিল, ২০০৭[১৩] ১৯ অক্টোবর, ২০০৮
৭.১০ গাস্টি গিবন ১৮ অক্টোবর, ২০০৭[১৪][১৫] ১৮ এপ্রিল, ২০০৯
৮.০৪ LTS হার্ডি হ্যারন ২৪ এপ্রিল, ২০০৮[১৬][১৭] এপ্রিল ২০১১ এপ্রিল, ২০১৩
৮.১০ ইন্ট্রাপিড আইবেক্স ৩০ অক্টোবর, ২০০৮[১৮] এপ্রিল, ২০১০
৯.০৪ জন্টি জ্যাকলপ ২৩ এপ্রিল, ২০০৯[১৯][২০] অক্টোবর ২০১০
৯.১০ কারমিক কোয়ালা[২১] অক্টোরব, ২০০৯[২২] এপ্রিল, ২০১১

উবুন্টু ৯.১০ (কারমিক কোয়ালা) ২৯ অক্টোবর, ২০০৯ রিলিজ হয়েছে। এটি উবুন্টুর এগারতম রিলিজ এটি সাপোর্ট করা হবে এপ্রিল ২০১১ পর্যন্ত। ক্লাউড কম্পিউটিং এর জন্য প্রয়োজনীয় সবধরনের সুবিধা দেয়া হবে এখানে। এছাড়া বুট করার সময় সমন্বয় এবং নেটবুক রিমিক্স[২৩]-এর বেশকিছু ত্রুটি দূর করা হয়েছে। ডেক্সটপ এডিশনের সফটওয়্যারগুলির মধ্যে রয়েছে জিম্প২.৬, জিনোম ২.৬, মজিলা ফায়ারফক্স ৩.৫, ওপেন অফিস ডট অর্গ৩.১ এবং লিনাক্স কার্নেল ২.৬.৩১

[সম্পাদনা] প্যাকেজ শ্রেণীবিভাগ এবং সমর্থন

উবুন্টু সিডি

উবুন্টু সব সফ্টওয়্যারকে ৪ ভাগে ভাগ করেছে।, যেগুলোকে বলা হয় কম্পোনেন্ট (components)। এগুলোর মাধ্যমে সমর্থনের এবং লাইসেন্সের পার্থক্য বোঝা যায়।[২৪]

প্যাকেজসমূহ নিম্নলিখিতভাবে কম্পোনেন্টের বধ্যে থাকে:

ফ্রি সফ্টওয়্যার নন-ফ্রি সফ্টওয়্যার
supported Main Restricted
unsupported Universe Multiverse

[সম্পাদনা] বিভিন্ন ধরণ

কুবুন্টু উবুন্টুর একটি অবরোহী, যা কেডিই এর উপর ভিত্তি করে তৈরী
জুবুন্টু ডেস্কটপ Xfce এর উপর ভিত্তি করে তৈরী

ডাউনলোডের জন্য উবুন্টু'র বিভিন্ন ধরণ পাওয়া যায়। নিচে কিছু ধরণ উল্লেখ করা হলো:

  • কুবুন্টু, গনোম এর পরিবর্তে কেডিই ব্যবহার করেছে।
  • এডুবুন্টু, স্কুলের বাচ্চাদের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে।
  • জুবুন্টু, এক্সএফসিই ডেস্কটপ পরিবেশের উপর ভিত্তি করে এবং কম শক্তিশালী কম্পিউটারের কথা চিন্তা করে তৈরি হয়েছে।
  • উবুন্টু সার্ভার এডিশন, যেটি সার্ভার কম্পিউটারের কথা চিন্তা করে তৈরি হয়েছে।

[সম্পাদনা] সিস্টেমের প্রয়োজনীয় বৈশিষ্ট্যসমূহ

উবুন্টু ডেক্সটপ সংস্করণ বর্তমানে ইন্টেল এক্স৮৬, এএমডি৬৪, এবং এএমআর[২৫] নির্মাণ কৌশল সমর্থন করে। এছাড়াও কিছু কিছু সার্ভার সংস্করণ SPARC নির্মান কৌশলও[২৬][২৭] সমর্থন করে। এছাড়া PowerPC,[২৮] IA-64 (Itanium) এবং PlayStation 3 নির্মান কৌশলে সঠিকভাবে কাজ করলেও এগুলি প্রাতিষ্ঠানিকভাবে সমর্থন করা হয় না।


উবুন্টু ডেক্সটপ সংস্করণ ইনস্টল করার জন্য নূন্যতম যে "সিস্টেমের প্রয়োজনীয় উপাদান " দরকার হবে তা হল; ৩০০ মেগা হার্জ এক্স৮৬ প্রসেসর, ২৫৬ মেগা বাইট রেম, ৪ গিগা বাইট হার্ডডিস্কের খালি জায়গা [২৯] এবং এমন একটি ভিডিও কার্ড ৬৪০x৪৮০ রিসোলিউশন ডিজিএ সমর্থন করে। তবে সুপারিশকৃত সিস্টেমের প্রয়োজনীয় বৈশিষ্ট্যসমূহ হল ৭০০ মেগা হার্জ এক্স৮৬ প্রসেসর, ৩৮৪ মেগা বাইট রেম, ৮ গিগা বাইট হার্ডডিস্কের খালি জায়গা [২৯]এবং এমন একটি ভিডিও কার্ড ১০২৪x৭৬৮ রিসোলিউশন ভিজিএ সমর্থন করে। উবুন্টু সার্ভার সংস্করণ ইনস্টল করার জন্য নূন্যতম প্রয়োজন ৩০০ মেগাহার্জ এক্স৮৬ প্রসেসর, ৬৪ মেগাবাইর রেম[৩০] এবং ৬৪০x৪৮০ রিসোলিউশন সমর্থন করে এমন ভিডিও কার্ড। যে সকল কম্পিউটারে নূন্যতম সুপারিশকৃত সিস্টেমের প্রয়োজনীয় বৈশিষ্ট্যসমূহ পূরণ করবে না, সেই সব কম্পিউটারে জুবুন্টু ব্যবহার করা যেতে পারে যেটি Xfce[৩১] এর উওর ভিত্তি করে তৈরী করা হয়েছে।


ডেক্সটপ & ল্যাপটপ[৩২] সার্ভার[৩২]
প্রয়োজন সুপারিশকৃত
প্রসেসর ৩০০ মেগাহার্জ (এক্স৮৬) ৭০০ মেগাহার্জ (এক্স৮৬) ৩০০ মেগাহার্জ (এক্স৮৬)
মেমরী ২৫৬ মেগাবাইট ৩৮৪ মেগাবাইট* ৬৪ মেগাবাইট[৩০]
হার্ড ডিস্ক ড্রাইভ ৪ গিগাবাইট[২৯] ৮ গিগাবাইট[২৯] ৫০০ মেগাবাইট[৩০]
ভিডিও কার্ড ভিজিএ @ ৬৪০x৪৮০ ভিজিএ @ ১০২৪x৭৬৮ ভিজিএ @ ৬৪০x৪৮০

* - কম্পিজ এফেক্ট ব্যবহার করা যাবে

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. http://blogs.zdnet.com/open-source/?p=4053
  2. https://lists.ubuntu.com/archives/ubuntu-devel-announce/2009-June/000578.html
  3. http://www.gnome.org/about/
  4. উবুন্টু ৪.১০ announcement। 2006-04-26 তারিখে সংগৃহীত।
  5. Ubuntu উবুন্টু ৫.০৪ announcement। 2006-09-12 তারিখে সংগৃহীত।
  6. উবুন্টু ৫.১০ announcement। 2008-08-19 তারিখে সংগৃহীত।
  7. উবুন্টু ৫.১০ release notes। 2006-12-21 তারিখে সংগৃহীত।
  8. https://help.ubuntu.com/community/DapperUpgrades
  9. উবুন্টু ৬.০৬ LTS announcement। 2008-08-19 তারিখে সংগৃহীত।
  10. উবুন্টু ৬.০৬ LTS release notes। 2008-08-19 তারিখে সংগৃহীত।
  11. উবুন্টু ৬.১০ announcement। 2008-08-19 তারিখে সংগৃহীত।
  12. উবুন্টু ৬.১০ release notes। 2006-12-21 তারিখে সংগৃহীত।
  13. উবুন্টু ৭.০৪ announcement। 2008-08-19 তারিখে সংগৃহীত।
  14. GutsyReleaseSchedule - Ubuntu Wiki। 2008-08-19 তারিখে সংগৃহীত।
  15. Introducing the Gutsy Gibbon (2007-04-12)। 2008-08-19 তারিখে সংগৃহীত।
  16. Introducing the Hardy Heron। 2008-08-19 তারিখে সংগৃহীত।
  17. Milestone ubuntu-8.04 for Ubuntu due 2008-04-24। 2008-08-19 তারিখে সংগৃহীত।
  18. Milestone ubuntu-8.10 for Ubuntu due 2008-10-30। 2008-04-28 তারিখে সংগৃহীত।
  19. Jaunty Release Schedule। ubuntu.com। 2009-04-18 তারিখে সংগৃহীত।
  20. Canonical Ltd (April 2009)। Ubuntu 9.04 released। 2009-04-23 তারিখে সংগৃহীত।
  21. https://lists.ubuntu.com/archives/ubuntu-devel-announce/2009-February/000536.html
  22. Canonical Ltd (March 2009)। KarmicReleaseSchedule। 2009-03-03 তারিখে সংগৃহীত।
  23. Shuttleworth, Mark (February 2009)। Introducing the Karmic Koala, our mascot for Ubuntu 9.10। 2009-02-21 তারিখে সংগৃহীত।
  24. উবুন্টু কম্পোনেন্ট। 2006-03-16 তারিখে সংগৃহীত।
  25. Jaunty Jackalope ARM'd and ready (2009-04-20)।
  26. Ubuntu 7.10 (Gutsy Gibbon)। 2008-06-13 তারিখে সংগৃহীত।
  27. Ubuntu to Support Sun 'Niagara' Platform
  28. Technical Board Decision - February 2007। 2008-06-13 তারিখে সংগৃহীত।
  29. ২৯.০ ২৯.১ ২৯.২ ২৯.৩ Ubuntu Desktop Edition। 2008-06-13 তারিখে সংগৃহীত।
  30. ৩০.০ ৩০.১ ৩০.২ Preparing to Install। 2008-06-13 তারিখে সংগৃহীত।
  31. Get Xubuntu। 2008-06-13 তারিখে সংগৃহীত।
  32. ৩২.০ ৩২.১ উবুন্টু সিস্টেমের প্রয়োজনীয় বৈশিষ্ট্যসমূহ। 2008-06-13 তারিখে সংগৃহীত।

[সম্পাদনা] গ্রন্থপঞ্জি

[সম্পাদনা] বহিঃসংযোগ


অন্যান্য ভাষাসমূহ