উবুন্টু ফাউন্ডেশন
| প্রতিষ্ঠাতা | মার্ক শাটলওয়ার্থ এবং ক্যানোনিকাল লিমিটেড[১] |
|---|---|
| প্রতিষ্ঠিত হয়েছে | জুলাই ১, ২০০৫[১] |
| কর্মচারী | Mark Shuttleworth, Benjamin Mako Hill, Colin Watson, James Troup[১] |
উবুন্টু ফাউন্ডেশন মার্ক শাটলওয়ার্থ এবং ক্যানোনিকাল লিমিটেড এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। ক্যানোনিকাল লিমিটেড নামের কোম্পানিটি উবুন্টু Linux distribution এর ডেভলপমেন্ট সহ অন্যন্য বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করে থাকে। বানিজ্যিকভাবে এই সহায়তার পাশাপাশি এই প্রতিষ্ঠানের মাধ্যমে সহায়তার জন্য এটি তৈরী করা হয়েছে। প্রতিষ্ঠানটি চালু করার সময় এখানে প্রাথমিক অনুদানের পরিমান ছিল ১কোটি টাকা। [১][২]
বর্তমানে এর উপদেষ্টা কমিটির প্রধান হলেন ক্যানোনিকাল লিমিটেড এর প্রতিষ্ঠাতা মার্ক শাটলওয়ার্থ এবং উবুন্টু কমিউনিটি কাউন্সিল এবং উবুন্টু টেকনিকাল বোর্ডের সদস্যগনও উপদেষ্টা কমিটিতে রয়েছে।[১][২]
মার্ক শাটলওয়ার্থ উবুন্টু ফাউন্ডেশন কে একটি "জরুরী তহবিল" হিসাবে বর্ণনা করেছেন। কারণ যদিও এখন পর্যন্ত ক্যানোনিকাল লিমিটেড উবুন্টুর সকল ধরনের কার্যক্রমে সহযোগিতা করে থাকে। তবে আপদকালীন সময়ে কোন কারণে যদি ক্যানোনিকাল সহায়তা বন্ধ করে দেয় তবে এই ফাউন্ডশন উবুন্ট কার্যক্রমসমূহে অর্থায়ন সহ অন্যান্য সহযোগীতা করবে।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ ১.০ ১.১ ১.২ ১.৩ ১.৪ Mako Hill, Benjamin. Announcing Launch of ($10m) Ubuntu Foundation. ubuntu-announce mailing list. https://lists.ubuntu.com/archives/ubuntu-announce/2005-July/000025.html। সংগৃহীত হয়েছে: August 31, 2010.
- ↑ ২.০ ২.১ New Ubuntu Foundation Announced. প্রকাশক: Canonical Ltd.. http://www.ubuntu.com/news/UbuntuFoundation.
[সম্পাদনা] বহিঃসংযোগ
- The Ubuntu Foundation on ubuntu.com
- Ubuntu Community Council
- Ubuntu Technical Board
- New Foundation Boosts Ubuntu Linux
- The Ubuntu Foundation and Debian
- US$10 million Ubuntu Foundation launched
|
||||||||||||||||||||||||||